বিনোদন@এই মুহূর্তে

জন্মদিনেই সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘বেলাশুরু’-র মুক্তির দিন ঘোষণা

জন্মদিনেই সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘বেলাশুরু’-র মুক্তির দিন ঘোষণা

আজ ১৯ জানুয়ারি। ১৯৩৫ সালে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তাঁর অনুপস্থিতিতে অসহায় বোধ করছে বাংলার চলচ্চিত্র জগৎ। মানুষের নশ্বর দেহের অবসান ঘটলেও কাজের মধ্যে সে আজীবন বেঁচে থাকে। ঠিক তেমনই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও তাঁর কাজের মধ্যে দিয়ে বাঙালির কাছে অমর হয়ে রয়েছেন। তাই সৌমিত্র স্মরণে আজকের দিনটি উদযাপন করছে গোটা টলিউড। বর্ষীয়ান অভিনেতার জন্মদিন উপলক্ষে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ-ও তাদের পরবর্তী ছবি ‘বেলাশুরু’-র মুক্তির দিন ঘোষণা করল আজ।...

read more
আপনি থাকছেন স্যার…

আপনি থাকছেন স্যার…

বেলা বোসের স্রষ্টার জন্মদিন আজ। তাকে নিয়ে আলাদা করে কীই-বা বলতে পারি আর? তার জন্মদিনে কিছু স্মৃতির কোলাজ, ব্যথার কোলাজ যে কোলাজে আমাদের হঠাৎ বড় হয়ে যাওয়ার গোধূলিগুলো ধরা থাকবে সারাজীবন, তেমনই কিছু কোলাজ রাখা রইল শুভেচ্ছার অর্ঘ্য হিসাবে।

read more
২৬-এই আসছে ‘মুক্তি’

২৬-এই আসছে ‘মুক্তি’

দেশাত্মবোধক গল্পের মোড়কে আসছে ‘মুক্তি’। পরাধীন ভারতে মেদিনীপুরের জেলে বন্দি একদল স্বাধীনতা সংগ্রামী। আর তাঁদের লক্ষ্য ফুটবল খেলায় ইংরেজদের পরাজয় করা। ইংরেজদের শোষণের হাত থেকে দেশকে মুক্ত করার পথে যা আরও একধাপ এগিয়ে দেয় বিপ্লবীদের। এমনই এক মুক্তির গল্পই ওয়েব দর্শকের দরবারে নিয়ে আসছেন পরিচালক রোহন ঘোষ। আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে জি ফাইভে প্রকাশ পাবে নতুন বাংলা ওয়েব সিরিজ ‘মুক্তি’। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী, চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী ঘোষ, সুদীপ সরকার-সহ...

read more
নাট্যকথা: দিনের শেষে ঘুমের দেশে…

নাট্যকথা: দিনের শেষে ঘুমের দেশে…

আরও এক নক্ষত্রপতন বাংলার নাট্যজগতে৷ গত রবিবার অর্থাৎ ১৬ জানুয়ারি চলে গেলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। মঞ্চ আর ব্যক্তিত্বের ছটায় কেটে তো গেল জীবনের এক পরিক্রমা। এর মাঝে ব্যক্তি মানুষরটির একলাযাপনের খবর কেউ কি রাখল? এই পরিক্রমায় তার নিভৃতযাপনের নিশ্চুপ সাক্ষী হয়ে রইলেন তার দর্শকরা। এবার অন্তত একটু ‘আত্ম’র উদযাপনে রত হোন ব্যক্তি ‘শিল্পী’। তার এই উদযাপনে আমাদের তরফ থেকে রইল বিশেষ শ্রদ্ধার্ঘ্য।

read more

 

 

Skip to content