নারী, সাম্রাজ্যবাদ এবং পণ্যায়ন; উত্তরাধুনিকতার সংজ্ঞায়নের এই সুপ্রাচীন সূত্রবিশেষের, যুগবিভাজন এবং আর্থ-সামাজিক বিবর্তনের নিরিখে প্রকৃতিগত রূপান্তর ঘটলেও এই সমীকরণগত রসায়নের ভিত্তিটির স্বরূপ যে একেবারে একইরকম রয়ে গিয়েছে সেটা এই ২০২২ সালের একদম শুরুতে দাঁড়িয়েই ফের প্রমাণ করতে চলেছে 'হইচই'। সমাজ বাস্তবতার প্রেক্ষাপটে নারীর অবস্থান যে কতটা ভয়াবহ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে আজও, তার জীবন্ত প্রতিভূ হয়েই এবার দর্শকদের মাঝে আসতে চলেছে পর্ণা। হ্যাঁ ঠিকই ধরেছেন, কথা বলছি 'হইচই'-এর আসন্ন ওয়েব সিরিজ 'উত্তরণ' নিয়ে।...






















