বিনোদন@এই মুহূর্তে

সরস্বতীর বন্দনায় সম্পূর্ণা ও কনীনিকা

সরস্বতীর বন্দনায় সম্পূর্ণা ও কনীনিকা

আজ সরস্বতী পুজো। সকাল থেকেই বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন প্রত্যেক বাঙালি। শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারদিক। বাদ যায়নি তারকামহলও। বেহালা, শিলপাড়ায় নিজের বাড়িতেই মা সরস্বতীকে পুজো করলেন সম্পূর্ণা লাহিড়ী। লাল পাড় সাদা শাড়ি পরে সরস্বতীর পায়ে অঞ্জলিও দিলেন অভিনেত্রী। সরস্বতী পুজোর শুভক্ষণেই গতকাল অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ও প্রযোজক রাহুল ভঞ্জের প্রযোজনা সংস্থা ‘স্মল টক আইডিয়াস’ ঘোষণা করেছে তাদের প্রযোজিত বাংলা ছবি ‘মিনি’-র মুক্তির দিনক্ষণ। আগামী ৬ মে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘মিনি’।...

read more
সরস্বতীর বন্দনায় সহচরীর পরিবার

সরস্বতীর বন্দনায় সহচরীর পরিবার

সরস্বতী পুজো ঘিরে বাঙালির উন্মাদনার শেষ নেই। ধারাবাহিকগুলোতেও জোরকদমে চলছে সরস্বতী পুজোর তোড়জোড়। যেমন সরস্বতী পুজোয় মেতে উঠেছে সহচরীর পরিবার। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’-তে সেনগুপ্ত পরিবারে আসছেন মা সরস্বতী। আর পুরো পরিবারের সঙ্গে সরস্বতীর বন্দনা করবেন সহচরী। শুধু তাই নয়, সরস্বতী ঠাকুরের ১০৮ টি নাম বলার চ্যালেঞ্জও নিয়ে ফেলবে সহচরী সেনগুপ্ত। এদিকে, সরস্বতী পুজো উদযাপনের মধ্যেই দেবিনা নানারকম সমস্যা তৈরি করে। কিন্তু সহচরীর সঙ্গে রয়েছে বৌমা বরফি ও ছেলে টিপু। তাই যেকোনও...

read more
প্রকাশ্যে ইকির-মিকির’-এর প্রথম ঝলক

প্রকাশ্যে ইকির-মিকির’-এর প্রথম ঝলক

প্রকাশ্যে এল রাতুল মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'ইকির-মিকির' এর চরিত্রদের প্রথম লুক। পরিচালকের কথায় মাত্র ৭ দিনের মধ্যে শ্যুট করা থ্রিলারধর্মী এই ছবিটি এমন এক সামাজিক বার্তাবহক হিসাবে আসতে চলেছে যে বিষয়টি সম্পর্কে আমাদের অবগত হওয়া অত্যন্ত জরুরি। আজ ছবির প্রতিটি চরিত্রের প্রথম লুক প্রকাশ্যে এল। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন এম লক্ষ্মণ। এম এল ফিল্মস প্রযোজিত এই ছবির আবহসঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরকার দেবজ্যোতি মিশ্র। এক বহুতল আবাসনের সিকিওরিটি গার্ডের মৃত্যুকে কেন্দ্র করেই আবর্তিত হয় ছবির কাহিনী। এই...

read more
গ্রীষ্মেই আসছে ‘মিনি’, বড়পর্দায় মুক্তির দিনক্ষণ ঘোষণা

গ্রীষ্মেই আসছে ‘মিনি’, বড়পর্দায় মুক্তির দিনক্ষণ ঘোষণা

আসন্ন গ্রীষ্মকালেই ‘মিনি’-র মুক্তি। সরস্বতী পুজোর আবহে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ও প্রযোজক রাহুল ভঞ্জের প্রযোজনা সংস্থা ‘স্মল টক আইডিয়াস’ আজই ঘোষণা করল তাদের প্রযোজিত বাংলা ছবি ‘মিনি’-র মুক্তির দিনক্ষণ। ‘চিনি’, ‘একান্নবর্তী’-র পর মৈনাক ভৌমিকের পরিচালনায় আগামী ৬ মে বড়পর্দায় আসছে নতুন ছবি ‘মিনি’। দুজন অসমবয়সি মানুষের বন্ধুত্বের গল্প বলবে ‘মিনি’। ছোট্ট মিনি ও তাঁর মাসি তিতলি। তাদের মধ্যে একজন বড় হতে চায় আর অন্য জন চায় লম্বা হতে। মাসি-বোনঝির অসমবয়সি মিষ্টি বন্ধুত্বের গল্পই এই ছবির কাহিনি গড়ে তুলবে। ছবিতে ‘মিনি’-র...

read more
অচেনা টলিউড, পর্ব-৩: সবচেয়ে বেশি সংখ্যক পূর্ণদৈর্ঘ্যের কাহিনিচিত্রের পরিচালক স্বপন সাহা

অচেনা টলিউড, পর্ব-৩: সবচেয়ে বেশি সংখ্যক পূর্ণদৈর্ঘ্যের কাহিনিচিত্রের পরিচালক স্বপন সাহা

রুপোলি পর্দার আড়ালে প্রতিনিয়তই ঘটে চলে কতশত বিচিত্র ও বৈচিত্রময় ঘটনা। সাধারণ দর্শকরা পর্দার সামনে ঘটতে দেখা ঘটনাপ্রবাহের পাশাপাশি কিন্তু অপেক্ষা করে থাকেন যদি সেই সমস্ত বৈচিত্রের টুকরো কিছু ঝলকের আভাসমাত্র পাওয়া যায় কোনওভাবে। এবার তাদের সেই অপেক্ষার অবসান হওয়ার পালা। টলিউডে প্রতিনিয়ত ঘটতে থাকা সেই সমস্ত নানাবিধ বৈচিত্রের সমাহার নিয়েই এবার থেকে থাকছেন টলিউডের অন্যতম মুখ্য সহকারী পরিচালক বিভাসরঞ্জন বেরা। বিভিন্ন চিত্তাকর্ষক ও আকর্ষণীয় ঘটনার কাহিনি নিয়েই থাকছে তার এই ধারাবাহিক ‘অচেনা টলিউড’।পর্ব - ৩স্বপন সাহার নাম...

read more
দাদাগিরিতে হাজির বাদামকাকু, জিতে মহারাজের হাত থেকে ট্রফিও নিলেন

দাদাগিরিতে হাজির বাদামকাকু, জিতে মহারাজের হাত থেকে ট্রফিও নিলেন

দাদাগিরিতে বাদামের ঝুড়ি নিয়ে হাজির বাদামকাকু। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’—এই গান গেয়েই রাতারাতি ভাইরাল হয়েছিলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এবার দাদাগিরির মঞ্চে বাদামকাকু। এই রিয়্যালিটি শো-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও সেই কাঁচা বাদাম খাওয়ালেন তিনি। শুধু তাই নয়, দাদাগিরিতে খেলতে এসে ট্রফিও জিতেছেন ভুবনবাবু। ১৯ ফেব্রুয়ারি এই বাদামকাকুর এপিসোডটা সম্প্রচারিত হবে। চ্যানেলের তরফ থেকে কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবিতেই দেখা যাচ্ছে, দাদাগিরির মঞ্চে ভুবন বাদ্যকার। হাতে রয়েছে...

read more
বক্স অফিসে ‘পুষ্পা’ ধামাকা, উচ্ছ্বসিত পরিচালকের ঘোষণা সিক্যোয়েল ‘পুস্পা দ্য রুল’-এর

বক্স অফিসে ‘পুষ্পা’ ধামাকা, উচ্ছ্বসিত পরিচালকের ঘোষণা সিক্যোয়েল ‘পুস্পা দ্য রুল’-এর

দেশজুড়ে এখন একটা জ্বরেই জরজর অবস্থা, আর সেটা হল 'পুষ্পা' জ্বর। গত ১৭ ডিসেম্বর ২০২১ -এ মুক্তি পেয়েছে দক্ষিণী পরিচালক সুকুমার নির্মিত আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত ছবি —'পুষ্পা দ্য রাইজ'। আর মুক্তির পরেই কেবল দক্ষিণে নয়, লাল চন্দনকাঠের চোরা কারবারি পুস্পা রাজের কাহিনী সমগ্র দেশের পাশাপাশি বিদেশেও রীতিমতো আলোড়ন তুলেছে। কেবল তেলুগু নয়, হিন্দিতেও বক্স অফিসে ছকভাঙা রেকর্ড গড়ল অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। হিন্দির পাশাপাশি তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষাতেও এই ছবির ডাবিং করে বাজারে ছাড়া হয়েছে। আর...

read more
মুক্তি পেল ‘৮/১২’-এর তৃতীয় গান

মুক্তি পেল ‘৮/১২’-এর তৃতীয় গান

গত ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অরুণ রায় পরিচালিত, কান সিং সোধা নিবেদিত এবং কেএস এস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবি '৮/১২'। মুক্তি পাওয়ার পরই দর্শকদের মন জয় করে নিয়েছে দেশমাতৃকার বীর সন্তানদের বীর গাথা '৮/১২'। এরপর গত ২ ফেব্রুয়ারি মুক্তি পেল এই ছবির তৃতীয় গান ‘এবারের মতো বিদায়’। সৌম্য ঋতের কথায় ও সুরে এবং শিল্পী মেখলা দাশগুপ্তের কণ্ঠে ‘এবারের মতো বিদায়’ গানে শ্রোতাদের বিশেষ চমক উপহার দিলেন নির্মাতারা। মেখলা দাশগুপ্তের এই গানে ধরা দিলেন ছবির চরিত্র বিনয়, বাদল, দীনেশ সহ অন্যান্যরা।বিতে কাজ...

read more
এক অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে আসছে ‘অনুরাগের ছোঁয়া’

এক অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে আসছে ‘অনুরাগের ছোঁয়া’

মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। এমনটাই মনে করে কার্ডিওলজিস্ট সূর্য। মানুষের সুবিধার্থে মাঝেমধ্যেই সূর্য বিনামূল্যে শিবির করে। এদিকে, সূর্যের মা মনে করেন রূপই সব। সৌন্দর্যই মানুষের পরিচয়। তাই ছেলের জন্য তিনি রূপবতী, ফর্সা পাত্রীরই খোঁজ করছেন। অন্যদিকে, দীপা দেখতে অতটাও সুন্দর নয়, কিন্তু তাঁর ব্যবহার অত্যন্ত ভালো। শুধু তাই নয়, দীপা খুবই ভালো মনের সাধারণ ঘরোয়া একটি মেয়ে। ঠিক সূর্য যেমনটা পছন্দ করে। তবে দীপার সৎ বোন দেখতে খুবই সুন্দর, তাই নিজের ছেলের বিয়ের জন্য পাত্রী হিসাবে সূর্যের মা দীপার বোনকেই বেছে নেন। কিন্তু...

read more
জোরদার টক্কর বক্স অফিসে

জোরদার টক্কর বক্স অফিসে

আরও একবার জোরদার টক্কর আরম্ভ হতে চলেছে বক্স অফিসে। সোমবার সন্ধেতে পরিচালক এসএস রাজামৌলি ঘোষণা করলেন তাঁর আসন্ন ছবি ‘আরআরআর’-এর মুক্তির তারিখ। ২৫ মার্চ ২০০২২-এ মুক্তি পেতে চলেছে এই ছবি। জানুয়ারি মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু প্যানডেমিকের কারণে পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তির তারিখ, আর এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক ঘোষণা করলেন তাঁর বহু প্রতীক্ষিত ছবির মুক্তির তারিখ। কিন্তু শুধু এইটুকুই নয়, কাহানি আভি বাকি হ্যায় মেরে দোস্ত। ওই একই দিনে মুক্তি পেতে চলেছে অনীশ বাজমি পরিচালিত, কার্তিক আরিয়ান এবং...

read more
দ্বিতীয়বার বলিউডে পা বাঙালি পরিচালকের

দ্বিতীয়বার বলিউডে পা বাঙালি পরিচালকের

বলিউডে কাজের মধ্যে দিয়ে নিজেদের স্থান পাকাপোক্ত করে নেওয়ার নজির বহু বাঙালি পরিচালকই ইতিমধ্যে তৈরি করেছেন। এই সময়ে দাঁড়িয়ে পরিচালক সুমন ঘোষের নাম তাদের সঙ্গে বিশষভাবে উল্লেখ্য। সুমন ঘোষের প্রথম হিন্দী ছবি 'আধার'-এর পর চলতি মাসের শেষেই কলকাতায় আরম্ভ হতে চলেছ তার দ্বিতীয় হিন্দী ছবি 'বিরজু'। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা শার্দুল ভরদ্বাজ এবং অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এর আগে ২০২০ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে মুক্তিপ্রাপ্ত 'ইব আলে উ' ছবিতে দেখা গিয়েছিল শার্দুল ভরদ্বাজকে। এরপরে আসমান ভরদ্বাজ পরিচালিত...

read more
টুসু পরবেই পিলু-আহিরের বিয়ে!

টুসু পরবেই পিলু-আহিরের বিয়ে!

মিথ্যে অপবাদ কিছুতেই মেনে নিতে পারেনি পিলু। তাই গানবাড়ি ছেড়ে পুরুলিয়ায় নিজের বাড়ি ফিরে যায় পিলু। এদিকে, আহির গুরুজির নির্দেশে পিলুকে গানবাড়িতে ফিরিয়ে আনতে পুরুলিয়ায় পিলুর বাড়ি যায়। কিন্তু পিলু কিছুতেই গানবাড়ি ফিরতে চায় না। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’-র গল্পে এমনই কিছু দৃশ্য দেখা যাচ্ছে বর্তমান এপিসোডগুলিতে। পিলু নামের একটি মেয়ের জীবনযাত্রা এবং তাঁর সংগীতজীবনের নানা কথা তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। ঘটনাচক্রে পিলুর সঙ্গে দেখা হয় আহির এবং গুরুজির। তারপর পিলুর গান শুনে মুগ্ধ হয়ে গুরুজি তাঁকে গান বাড়িতে থেকে...

read more
আজ মুক্তি পেল ‘কাকাবাবু প্রত্যাবর্তন’-এর ‘তিন তিরিক্কে নয়’

আজ মুক্তি পেল ‘কাকাবাবু প্রত্যাবর্তন’-এর ‘তিন তিরিক্কে নয়’

তৃতীয়বার প্রেক্ষাগৃহে ফিরতে চলেছেন বাঙালির সুপারহিরো 'কাকাবাবু'। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখিত 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে নির্মিত চলচ্চিত্র' কাকাবাবুর প্রত্যাবর্তন ' আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। আর সোমবার মুক্তি পেল 'কাকাবাবু প্রত্যার্তন'-এর অন্যতম বিশেষ এবং অন্তিম ট্র্যাক 'তিন তিরিক্কে নয়'। ইতিমধ্যেই দর্শকমহলে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে রূপম ইসলামের কন্ঠে মুক্তি পাওয়া এই ছবির প্রথম গান -'ফিরে এল কাকাবাবু।' 'তিন তিরিক্কে নয়'-এর...

read more
‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর বিশেষ অনুষ্ঠান

‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর বিশেষ অনুষ্ঠান

কে বলে বাঙালির সুগারহিরো নেই! বাঙালির সুপারহিরো পাঁচশো আনা বাঙালিত্বে ভরপুর সেই মানুষটি যিনি মিশরের মরুরাজত্ব থেকে আফ্রিকার গহনারণ্যের আনাচ-কানাচ সমস্ত যাত্রাতে ক্লাচ নিয়েই তিনি অপরাজেয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখিত সেই দুর্ধর্ষ চরিত্রটিকে যিনি আট থেকে আশি—আপামর বাঙালির হৃদয়ের মণিকোঠায় নিজের আসন পাকাপোক্ত করে রেখেছেন এ যাবৎকাল৷ আর এবার তৃতীয়বার সেই অপরাজিত চরিত্র তথা কাকাবাবুকে নিয়ে পর্দায় ফিরছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 'মিশর রহস্য', 'ইয়েতি অভিযান'-এর পর অবশেষে...

read more
প্রকাশ্যে এল ‘বাবা বেবি ও’-র নতুন গান

প্রকাশ্যে এল ‘বাবা বেবি ও’-র নতুন গান

সম্প্রতি মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ছবি ‘বাবা, বেবি ও’-এর ট্রেলার। এবার প্রকাশ্যে এল এই ছবির নতুন গান ‘বাবা হওয়া এত সোজা নয়’। চমক হাসানের কথা ও সুরে এই গানটি গেয়েছেন সংগীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়। মুক্তি পাওয়ার পরই বেশ জনপ্রিয় হয়ে গেছে এই গান। একজন সারোগেসি বাবা-র পক্ষে বাচ্চা সামলানো সহজ নয়, সে কথা ভেবেই এই গানের উৎপত্তি। বাবা হওয়ার আনন্দ যেমন বড় তেমন ঝামেলাও। কিন্তু এ কথা তো আর আগে থেকে জানতে পারেননি বাবা। তাই সারোগেসি বাবা হওয়ার সাধ জেগেছিল মনে। এরকমই কিছু কথা এই গানের...

read more

 

 

Skip to content