সিনেমা লাইনে প্রতিভার সঙ্গে ভাগ্য একটা বিশাল ব্যাপার। সাথ দিলে রাজা, নইলে যে-কে-সেই! তার সবচেয়ে বড় উদাহরণ, বর্তমান টলিউডের একজন নামকরা পরিচালক, যিনি একসময় জুনিয়র আর্টিস্ট হয়ে গ্রামবাসী সেজে খালি পায়ে ইটভাটার রাস্তায় দৌড়েছিলেন। আর আজ তিনি টলিউডের নাম্বার ওয়ান পরিচালক। নিশ্চয়ই তিনি প্রতিভাবান, কিন্তু ভাগ্যবানও। নইলে ওরকম প্রতিভা তো আরও কত আছে, তাঁরা গতকালও যা, আজও তাই। ভাগ্য সুপ্রসন্ন হলে যে জিরো থেকে হিরো হওয়া যায় এরকম ঘটনা অনেক আছে। একটা ঘটনা আজ বলব। সিনেমাজগতে কাজ করার সুবাদে শুটিং নিয়ে সাধারণ...






















