স্বপ্নপূরণের পাশাপাশি জীবনের অজানা জটিলতার গল্প নিয়ে আসছে ‘গুড্ডি’। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিকটি। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনিতে জন্ম নিয়েছে প্রাণবন্ত একটি মেয়ে, যার নাম গুড্ডি। আর তাঁর জীবনকে কেন্দ্র করেই এগোবে এই ধারাবাহিকের গল্প। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের কথায়, “গুড্ডি চরিত্রটা অনেকটা ঝর্ণার মতো। স্বভাবে সে চঞ্চল, কিন্তু স্বপ্ন পূরণ করেই ছাড়বে, এমন মনোভাবাপন্ন মেয়ে হল গুড্ডি। এই ধারাবাহিকে গুড্ডি-র দিদি শিরীনেরও একটা...






















