সিনে প্রেমীদের জন্য সুখবর নিয়ে এল পরিচালক অর্ণব মিদ্যার নতুন সিনেমা--- 'সেদিন কুয়াশা ছিল'। ছবিতে অভিনয় করছেন লিলি চক্রবর্তী, জিতু কমল।এছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শিশুশিল্পী পৃথা বন্দ্যোপাধ্যায়। বাস্তবের দাদু ও নাতনিকে দেখা যাবে রিলের দাদুনাতনির ভূমিকায়। হ্যাঁ! শিশুশিল্পী পৃথা বন্দ্যোপাধ্যায় বাস্তবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি। পৃথার এই সিনেমায় পদার্পণ সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়। ঘটনাটি বেশ চমকপ্রদ। হাসিখুশি, খুনসুটিপ্রবণ পৃথা দাদুর নয়নের মণি। সারাটা দিন দাদুর সঙ্গে গল্পগুজব থেকে শুরু করে...






















