আজ ১০ ঘন্টার মহাপর্বে জমে উঠবে ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর সুপার ফিনালে। একের পর এক মন মাতানো গানে দর্শকদের মুগ্ধ করবেন এই রিয়্যালিটি শো-এ অংশ নেওয়া প্রতিযোগিরা। আর বাংলার সেরা সঙ্গীত প্রতিভার মাথায় মুকুট তুলে দেওয়ার জন্য যখন বিনোদন জগতের সকলে একত্রিত হন, তখন ইতিহাস তৈরি হয়। আজ, রবিবার সেই ইতিহাসই গড়ে উঠবে স্টার জলসার পর্দায়। ৩২ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়ে ‘সুপার সিঙ্গার সিজন ৩’ -এর যাত্রা। প্রতিযোগীরা তাঁদের গানের মাধ্যমে দর্শক ও বিচারকদের মন্ত্রমুগ্ধ করেছে। একজন অ্যারেঞ্জার হিসাবে এই প্রতিযোগীদের মেন্টর এবং গাইড...






















