আজ থেকে জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’। তিন বোন ও তাঁদের মায়ের জীবনযাত্রার গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক। ঠেলা গাড়িতে চপ বিক্রি করে সংসার চালান দুঃখী মা। আর তিন মেয়ে তুবড়ি, তোরা ও তিন্নি তাঁকে এই ব্যবসায় সাহায্য করে। বাবা ছেড়ে চলে গিয়েছেন অনেকদিন আগেই। তিনি আবার অন্য জায়গায় আরও একটি সংসার পেতেছেন। প্রোমোতে এ গল্প স্পষ্ট। দুঃখী মায়ের তিন মেয়ের মধ্যে তুবড়ি হল একজন প্রতিবাদী ও ডাকাবুকো মেয়ে। আঙুল তুলে কেউ কথা বললে তাঁকে চুপচাপ ছেড়ে দেওয়ার পাত্রী নয় তুবড়ি। এই মেয়ের জীবনেও আসবে প্রেম। অর্জুন নামের এক...






















