সম্প্রতি পরিচালক এসএস রাজামৌলির 'আরআরআর' ছবি গোটা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। কয়েকদিনের মধ্যেই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে ছবিটি। বাহুবলী, বাহুবলী-২ দেখার পর থেকে দর্শকদের মনে বিশাল প্রত্যাশা জন্মেছিল রাজামৌলির প্রতি। পরিচালক 'আরআরআর' ছবির মাধ্যমে দর্শকদের সেই প্রত্যাশার দাম দিতে পেরেছেন, তা বলাই যায়। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রথম সারির দুই দক্ষিণী তারকাকে অভিনেতা রামচরণ এবং জুনিয়র এনটিআর। বিশেষ চরিত্রে দেখা গিয়েছে বলিউড স্টার অজয় দেবগণ ও আলিয়া ভাটকে। ছবিতে আলুরি সীতারাম রাজুর চরিত্রে অভিনয়...






















