শীত-গ্রীষ্ম-বর্ষা আমাদের উৎসবই ভরসা। বাঙালি যে উৎসবেই বাঁচে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। করোনাকালে আয়োজিত হতে পারেনি কলকাতা চলচ্চিত্র উৎসব। সেই না পারার খেদ মিটিয়ে নিতেই গ্রীষ্মের নিদারুণ দাবদাহকে উপেক্ষা করেই আগামী ২৫ এপ্রিল থেকে নন্দন চত্বরে আয়োজিত হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। ওই দিনই নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন কলকাতা চলচ্চিত্র উৎসবের। গত ৪ জানুয়ারির সাংবাদিক বৈঠকের ঘোষণা অনুযায়ী কলকাতা চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল শীতকালে ১৪ থেকে ২৭ জানুয়ারি। কিন্তু উৎসবের চেয়ারম্যান...






















