দিনের পর দিন যৌন হেনস্থার শিকার শিশুকন্যা। অভিযুক্ত শিশুটির বাবা। প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে এইধরণের নানা ঘটনা। মেয়েরা হয়তো, মাতৃগর্ভেই একমাত্র সুরক্ষিত থাকে।
দিনের পর দিন যৌন হেনস্থার শিকার শিশুকন্যা। অভিযুক্ত শিশুটির বাবা। প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে এইধরণের নানা ঘটনা। মেয়েরা হয়তো, মাতৃগর্ভেই একমাত্র সুরক্ষিত থাকে।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী পল্লবী দে আত্মহত্যাই করেছেন।
গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকার একটি বহুতলের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল পল্লবী দে-এর দেহ। তিনি টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। 'আমি সিরাজের বেগম' ছবি এবং 'রেশম ঝাঁপি', 'কুঞ্জ ছায়া', ‘সরস্বতীর প্রেমে’ প্রভৃতি ধারাবাহিকে তিনি মুখ্যচরিত্রে অভিনয় করেছেন। এখন 'মন মানে না' নামে একটি ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল পল্লবীকে। সূত্রের খবর, রবিবার সকালে গড়ফার ফ্ল্যাট থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা হয়। শোনা গিয়েছে, পল্লবী গড়ফার...
নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালের মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন শ্রীলেখা মিত্র। 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা' ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। এই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি অভিনেত্রী। শ্রীলেখা নিজেই তাঁর ফেসবুক পেজে পুরস্কার জেতার খবর ও ভিডিও পোস্ট করেছেন। স্বর্গীয় বাবা ও মার কথা এই পোস্টে তিনি উল্লেখ করেছেন। এই পুরস্কারে তাঁর বাবা-মা যে অত্যন্ত গর্বিত হয়েছেন তাও জানান তিনি। পরিচালক আদিত্য বিক্রমের 'ওয়ান্স আপন আ টাইম ক্যালকাটা' ছবির প্রিমিয়ার হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে।...
ছোটপর্দা থেকে বড় পর্দা এখন সব জায়গাতেই একটি পরিচিত নাম অপরাজিতা আঢ্য। জি বাংলার একটি রিয়েলিটি শোতে তিনি তাঁর ব্যক্তিগত থেকে অভিনয় জীবন সবকিছুই দর্শকদের সামনে তুলে ধরেছেন অকপটে। বেশিরভাগ সময়ই তাঁর ভারী চেহারা নিয়ে তাঁকে ঠাট্টা ইয়ার্কি শুনতে হয়েছে। এরকম তিনি শুনেছেন কোন এক নায়কের মুখে যে, তাঁকে হয়তো এবার থেকে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করতে হবে। সবকিছুতেই তিনি ছিলেন খুব স্বতঃস্ফূর্ত। তাই তিনি ওই অভিনেতার কথায় গুরুত্ব দেননি। ছোট থেকেই দস্যি ছিলেন অপরাজিতা। সবার তাঁকে ভয় পেত। তাঁদের বাড়িতে বছরে চারবার...
এমনটাই সাধারণত হয়ই থাকে। আদরের ছোট্ট সোনা কখন যে বড় হয়ে যায় এবং কর্মজীবনে প্রবেশ করে প্রতিষ্ঠিত হয় তার হদিস হয়তো থাকে না বাবা মায়ের মনে। এই চিত্রই দেখা গেল খান পরিবারে। আজ শাহরুখ খানের মেয়ে সুহানার প্রথম ছবির ঝলক প্রকাশ্যে এল। আর তা দেখেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন শাহরুখ ও গৌরি খান। জোয়া আখতারের' দ্য আর্চিজ ' ছবিতে হাতে খড়ি হয়েছে সুহানার। ছবিটি দেখা যাবে নেটফ্লিক্সে। শনিবারই একটি ভিডিওতে বিভিন্ন চরিত্রের পাশাপাশি ভেরোনিকার চরিত্রে দেখতে পাওয়া যাবে সোহানাকে। আর তা দেখেই আনন্দে গর্ব অনুভব করলেন তার...
এবার দাদাগিরির মঞ্চে দাদার সঙ্গে ডেবিউ ছবি ‘ধড়ক’-এর ঝিংগাত গানে পা মেলাতে দেখা যাবে জাহ্নবীকে।
গল্পের প্রধান চরিত্র মিতুল মাত্র ১৬ বছর বয়সে তাঁর বাবাকে হারায়। কৃষ্ণনগরে মাটির পুতুল তৈরি করতেন মিতুলের বাবা। সেখানেই সন্দেহজনকভাবে নিখোঁজ হন তাঁর বাবা।
প্রকাশ্যে এল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘বেলাশুরু’র নতুন গান ‘কী মায়ায়’। ভালোবাসার সম্পর্কগুলোকে মায়ার বাঁধনে বেঁধে ফেলতেই এই গানের সৃষ্টি।
হিন্দি ছবি গুলমোহর-এর হাত ধরে দীর্ঘ ১১ বছর পর অভিনয় জগতে ফিরছেন শর্মিলা ঠাকুর। পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল চিট্টেলা । এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে অমল পালেকার এবং মনোজ বাজপেয়ীকেও দেখতে পাওয়া যাবে। ছবির শুটিং প্রায় শেষ। এখন কেবল দিন গোনা মুক্তির। আশা করা যাচ্ছে আগামী আগস্ট মাসেই দর্শকরা ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। ছবিটির গল্প হল, গোটা বাত্রা পরিবার ৩৪ বছরের পুরনো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে। কিন্তু নতুন করে পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে চলবেন। তার মধ্যে থেকেই বেরিয়ে আসবে অনেক গোপন...
সন্তুর বাদ্যযন্ত্রটিকে আমার ভারী অভিমানী মনে হয়। খুব সাবধানে, খুব যত্নে আর খুব আদরে তাকে স্পর্শ করতে হয় যেন। তবেই তার অভিমানে টান টান তারগুলো সাড়া দেবে। সঠিক মনোযোগ দিয়ে তাকে না ছুঁলে সে যেন ফিরেও তাকাবে না, সুর তোলা তো দূরের কথা! প্রথম যেদিন দূরদর্শনের পর্দায় এক শুভ্রকেশ সুরসাধককে সন্তুর বাজাতে দেখি, আমার একটাই অনুভূতি হয়েছিল যেন কোনও যোগী আত্মমগ্ন হয়ে সুরসাধনা করছেন। আমার তখন বছর দশেক বয়েস; সেতার এবং সরোদের সঙ্গে পরিচয় থাকলেও, সন্তুর এবং পণ্ডিত শিবকুমার শর্মাকে আমার সেই প্রথম দেখা এবং সেই প্রথম দর্শনেই গভীর...
যে ভারতীয় সংগীত বেদ সম্ভূত হয়ে ক্রমশ মার্গ ও দেশি সংগীতের রূপ ধারণ করে, তার প্রাচীনতম ও আধুনিকতম রূপের সার্থক মেলবন্ধনের অন্যতম পুরোধা পুরুষ হিসেবে আমরা যাঁর নাম সর্বাগ্রে করতে পারি, তিনি আর কেউ নন তিনি স্বর্গীয় পণ্ডিত শিবকুমার শর্মা। তাঁর আকস্মিক মৃত্যুতে যেমন সংগীত জগতে তেমন সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশজ বাদ্যযন্ত্র সন্তুরকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উপযুক্ত উপকরণ হিসেবে তিনিই প্রথম আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেন। নামেই যাঁর শিব অর্থাৎ মঙ্গলের অবস্থান তাঁর সুরের মূর্ছনা সহৃদয় থেকে সাধারণ...
ফের সঙ্গীতজগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তী সঙ্গীতজ্ঞ এবং সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। রেখে গেলেন স্ত্রী মনোরমা এবং পুত্র রাহুল শর্মাকে। জম্মুতে জন্ম নেওয়া পণ্ডিত শিবকুমার শর্মা তেরো বছর বয়সে সন্তুর শেখা শুরু করেন। ১৯৫৫ সালে মুম্বইতে তিনি প্রথম জনসম্মুখে কোনও অনুষ্ঠানে অংশ নেন। পণ্ডিত শিবকুমার শর্মাই বাদ্যযন্ত্র সন্তুরকে জনপ্রিয় করার জন্য সম্মান পেয়েছেন। আগে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সন্তুর’ বাদ্যযন্ত্রের তেমন জনপ্রিয়তা না থাকলেও সেই যন্ত্রকে শিবকুমারই...
আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। শহর থেকে জেলা সর্বত্র রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্যে সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতোয়ারা আপামর বাঙালি। বাদ পড়েনি বিনোদন জগতও। আজ, সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত রবীন্দ্রজয়ন্তী বিশেষ পর্ব সম্প্রচারিত হবে স্টার জলসার পর্দায়। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘প্রাণ ভরিয়ে’। রবীন্দ্র স্মরণে স্টার জলসার এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন ধারাবাহিকের চরিত্রাভিনেতারা। খড়কুটো, গুড্ডি এবং ধুলোকণা পরিবারের সদস্যরা ঐক্য, বন্ধুত্ব, শ্রদ্ধা ও...
প্রিয়াঙ্কা চোপড়া রবিবার মাতৃদিবসেই মেয়ে মালতি ম্যারি চোপড়া জোনাসকে ঘরে নিয়ে এলেন। ইনস্টাগ্রামে সেই ছবি দিয়েছেন অভিনেত্রী। নির্ধারিত সময়ের আগে গত জানুয়ারি মাসে জন্ম হয়েছিল কন্যা মালতি’র। প্রিয়াঙ্কা ও জোনাস মেয়ের জন্য সারোগেসির সাহায্য নিয়েছেন। নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে প্রায় ১০o দিন ভর্তি ছিল নবজতক। এই প্রথম মালতিকে কোলে নিলেন মা প্রিয়ঙ্কা। ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে মেয়ে কোলে প্রিয়াঙ্কা সঙ্গে রয়েছেন স্বামী নিক জোনাস। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেছেন, ‘অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে।...