সঙ্গীতশিল্পী কেকে প্রয়াত। মঙ্গলবার কলকাতায় গুরুদাস কলেজের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নজরুল মঞ্চে। সেই অনুষ্ঠান গান গাওয়ার পর সঙ্গীতশিল্পী অসুস্থ বোধ করেন। দ্রুত শহরের প্রথম সারির এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। রাত ৯টা নাগাদ সেখানেই সঙ্গীতশিল্পীর মৃত ঘোষণা করা। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান কেকে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। হঠাৎ মৃত্যুর জন্য গায়কের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কেকে সোমবার নিজের দল নিয়ে মুম্বই থেকে কলকাতায় আসেন। কেকে-কে কলকাতায় নিয়ে আসেন অনু্ষ্ঠানের আয়োজক তোচন ঘোষ।...






















