বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার অসুস্থ। ৭ দিন হল তিনি হাসপাতালে ভর্তি। ৯২ বয়সী তরুণ মজুমদারকে যকৃতজনিত সমস্যার জন্য শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার অসুস্থ। ৭ দিন হল তিনি হাসপাতালে ভর্তি। ৯২ বয়সী তরুণ মজুমদারকে যকৃতজনিত সমস্যার জন্য শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই প্রথম বলিউডে সাড়া ফেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টিনসেলনগরীতে একসঙ্গে দুই প্রাক্তন তারকার জীবনকাহিনী— ঝুলন গোস্বামী এবং মিতালি রাজ। ‘সাবাশ মিথু’ ছবির পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। ২ মিনিট ৪৪ সেকেন্ডের ঝলকে দেখা যাচ্ছে, ব্যাট হাতে মাঠে মিতালি চার-ছক্কার মেরে চলেছেন। এর পরেই গল্পের চাকা পিছিয়ে গিয়েছে। মিতালির প্রতিভা চিনে নেওয়া থেকে মাঠের ভিতরে-বাইরে তাঁর কঠিন লড়াই, পিঠে নাম লেখা জার্সি পরে দেশের হয়ে খেলার স্বপ্নপূরণ— সবটাই ধরা থাকবে ‘সাবাশ মিথু’তে। সোমবার মুক্তি পাওয়া প্রচার ঝলকে তাপসীকে দেখে সত্যিই সাবাশ...
কলকাতায় সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে সোমবার রাজ্যের বক্তব্য জানতে চাইল হাই কোর্ট। কেকে-র মৃত্যু নিয়ে কলকাতা হাই কোর্ট আইনজীবী সৌম্যশুভ্র রায়, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ইমতিয়াজ আহমেদ তিনটি জনস্বার্থ মামলা করেছেন। এর মধ্যে একটিতে আবেদনকারী সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। আজ কেকে-কে নিয়ে তিনটি জনস্বার্থ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। হলফনামা প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ...
‘ডন’-এর সিকুয়েল তৈরি হবে? ছবিতে একসঙ্গে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে দেখা যাবে? শনিবার নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেন অমিতাভ।
এক ছবিতে দশ নায়িকা! ঠিকই পড়েছেন, সলমন খানের নতুন ছবি ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ নিয়ে এখন জোর চর্চা।
কেকের গায়ক জীবন কেমন করে শুরু হয়েছিল জানেন? ছবিতে গান গেয়ে নয়, বিজ্ঞাপনী জিংগল গেয়েই তিনি তাঁর সংগীতজীবন শুরু করেন।
আজই মুক্তি পেল মন্দীপ সাহা পরিচালিত ছবি ‘ইস্কাবন’। ছবির প্রচারে শহর জুড়ে পোস্টার। আর তাতেই নতুন চমক। রক্ত দিয়ে লেখা হল পোস্টার।
কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে মন্তব্য করে বিপাকে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। জনপ্রিয় অভিনেত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে বজরং দল অভিযোগ দায়ের করেছে হায়দরাবাদের সুলতানবাজার থানায়।
হৃতিক রোশনের দিদা পদ্মরানি ওমপ্রকাশ প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। প্রয়াত চলচ্চিত্র প্রযোজক জে ওম প্রকাশের স্ত্রী ছিলেন পদ্মরানি। ১৬ জুন বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ তিনি ঘুমের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করেন। হৃতিকের বাবা, রাকেশ রোশন দুঃখ প্রকাশ করেছেন। বয়সজনিত নানা কারণে গত দু’বছর তিনি শয্যাশায়ী ছিলেন। পদ্মরানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া বলিউডে। পদ্মরানির জামাই রাকেশ রোশন বলেন, পদ্মরানি ওমপ্রকাশের মৃত্যুর খবরটি সত্যি, ওম শান্তি। হৃতিকের মা পিঙ্কি রোশনও মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ। View this...
জাতীয় পুরস্কার জয়ী গায়ক-সংগীত পরিচালক কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ের খারের 'ধুরন্ধর মার্গ' এবং 'অহিংস মার্গ' চত্বরটিকে 'হেমন্ত কুমার চক' নামে নামাঙ্কিত করা হয়েছে। জন্মবার্ষিকীতে প্রয়াত সংগীতশিল্পীকে এ ভাবে শ্রদ্ধা জানানো হয়। হেমন্ত মুখোপাধ্যায় একটা সময় খারের এই স্কোয়ারটির কাছাকাছি গীতাঞ্জলি ভবনে থাকতেন। বৃহস্পতিবার 'হেমন্ত কুমার চক'-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়, পুত্রবধূ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়, নাতনি মেঘা মুখোপাধ্যায়,...
পরিচালক রাজ চক্রবর্তী ‘হাবজি গাবজি’ ছবিটি তৈরি করেছিলেন একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য অনেকাংশে সফলও হয়েছে। ছবি দেখে দারুণ ভয় পেয়েছে ছোটরা।
শ্যুটিং চলাকালীন বলি তারকা দীপিকা পাড়ুকোন অসুস্থ বোধ করছিলেন। তাই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তথাগত মুখোপাধ্যায় গত ২ জুন থেকে ‘মদ ছাড়ান গোপনে’ ছবির শুটিং শুরু করেছেন। পরিচালক ছবির চিত্রনাট্য সাজিয়েছেন একটি রাতের ঘটনাকে কেন্দ্র করে।
কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ব্যক্তিগত জীবন নিয়ে আমজনতার কৌতূহলের অন্ত নেই। চারবার বিয়ে করেছেন তিনি। রুমা গুহঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি। তিন জনের সঙ্গেই প্রেম করে বিয়ে।
এবার মাদক নেওয়ার অভিযোগ উঠল অভিনেতা শক্তি কপূরের ছেলে শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরের বিরুদ্ধে। সিদ্ধান্ত কাপুরে গ্রেফতারও করা হয়েছে।