মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধীর লুক কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে।
মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধীর লুক কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে।
দোষী সাব্যস্ত সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি। বৃহস্পতিবার ২০০৩ সালের মানব পাচার সংক্রান্ত এক মামলায় তাঁকে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
বিয়ে করছেন অভিনেত্রী সুস্মিতা সেন? বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে সম্পর্কের ভাঙ্গনের পর তাঁর জীবনে নতুন পুরুষের আগমন? আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীর টুইটে তেমনি জল্পনা ছড়িয়েছে।
বলিউডের অন্দর নিত্যদিনই সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জনে সরগরম থাকে। ফের সেই গুঞ্জনকে আরও ত্বরান্বিত করতে বলিউডের আকাশে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডে ও আদিত্য রয় কাপুরকে।
মীরার মন নাকি সবসময় মুঠোফোনেই বন্দি থাকে —এমনটাই দাবি ‘জব উই মেট’-এর নায়ক শাহিদ কাপুরের।
রণবীর কাপুর আর আলিয়া ভাটের এপ্রিলে বিয়ে হয়েছে। তার পর সন্তান আসার সুখবর। বিয়ের পর থেকেই স্ত্রী এক শহরে, তো স্বামী অন্য শহরে।
টলিপাড়ায় আবারও কি দেখা যাবে নতুন জুটি? হানি বাফনার সঙ্গে তিয়াসা রায়? বেশ অনেক দিন হল ‘কৃষ্ণকলি’ শেষ হয়ে গিয়েছে। অন্য দিকে হানি বাফনাও সদ্য শেষ করেছেন ‘গ্রামের রানী বীনাপাণি’।
বলিউড পরিচালক করণ জোহর বন্যাবিধ্বস্ত অসমবাসীর পাশে দাঁড়ালেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি ১১ লক্ষ টাকা দান করলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কর্ণকে ধন্যবাদ জানিয়েছেন।
সম্প্রতি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে বেশ গুঞ্জন উঠেছে। অভিনেতার প্রায় প্রতিটি ছবিতেই কোনও না কোনও সামাজিক বার্তা থাকায় তাঁর রাজনীতিতে যোগের জল্পনা দীর্ঘদিন ধরেই চলছে।
পরিচালক তরুণ মজুমদারের শেষ ইচ্ছে মতো তাঁর দেহ এসএসকেএম হাসপাতালে গবেষণার জন্য দান করা হবে। তিনি দেহদানকারী সংস্থার সঙ্গে এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন।
ভেন্টিলেশন থেকে আর ফেরা হল না। এসএসকেএম হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
জঙ্গলমহল, প্রেম, রাজনীতি, ষড়যন্ত্র, হত্যার ছবি ‘ইস্কাবন’। গ্রামের নায়কের শহর জয় করার গল্প ‘ইস্কাবন’! শহর পেরিয়ে গ্রামের বাংলা সিনেমা ‘ইস্কাবন’-কে ঘিরে সিনেমাপ্রেমী দর্শকদের মনে উৎসাহ তুঙ্গে।
রহস্য গল্পের প্রখ্যাত লেখক এডগার অ্যালান পো-র গল্প ‘দ্য টেল টেইল হার্ট’-র অবলম্বনে তৈরি রবিবারের ‘সানডে সাসপেন্স’। এই ‘সানডে সাসপেন্স’ সম্ভবত মীরের কণ্ঠে শেষবার শোনা গেল।
পরিচালক তরুণ মজুমদার ভেন্টিলেশনে। রবিবার সকাল নাগাদ হঠাৎ তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতাল সূত্রে খবর, পরিচালকের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁর ডায়ালিসিস করতে হতে পারে।
জীতু কমলের পরে এবার কি তবে ‘সত্যজিৎ রায়’ রূপে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে! সাদা-কালো ছবিতে তিনি সাদা পাজামা-পাঞ্জাবি পরে আরামকেদারায় গা ছেড়ে বসে আছেন। বাঁ হাতে ধরা আছে সিগারেট।