নাট্যকাররা গিরিশযুগের মতো এখন পাঁচ ঘণ্টার নাটক লেখেন না। মানুষের ব্যস্ততার কারণেই এখন আড়াই ঘণ্টায় নাটক মঞ্চস্থ হয়, মাঝে থাকে বিরতি। নাট্যকারকে প্রথমেই খেয়াল রাখতে হয় বর্তমান সামাজিক পরিস্থিতি। দর্শকমনে বর্তমান পরিস্থিতির ছায়া এঁকে দিতে পারলেই সেই নাটক সফলতা পায়। সেই ক্ষেত্রে ‘ভিট্টন’একটি চূড়ান্ত সফল নাটক।






















