অক্ষয় কুমার, যশ, অল্লু অর্জুন পর এবার কার্তিক। তামাক ও পানমশলার বিজ্ঞাপনী প্রচার থেকে সরে দাঁড়ালেন কার্তিক আরিয়ান। বলিউডের অন্যতম সেরা অভিনেতাকে প্রায় ৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।
অক্ষয় কুমার, যশ, অল্লু অর্জুন পর এবার কার্তিক। তামাক ও পানমশলার বিজ্ঞাপনী প্রচার থেকে সরে দাঁড়ালেন কার্তিক আরিয়ান। বলিউডের অন্যতম সেরা অভিনেতাকে প্রায় ৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।
অনাবৃত ফোটোশ্যুট কাণ্ডে মুম্বই পুলিশ তলব করেছিল অভিনেতা রণবীর সিংহকে। সেই মতো তিনি গত ২৯ অগস্ট, সোমবার সকাল ৭টায় থানায় উপস্থিত হয়েছিলেন।
সোনার সংসারে নায়ক অমলেন্দুর ভূমিকায় ছিলেন সদ্যপ্রয়াত প্রদীপ মুখোপাধ্যায়। নায়িকা মুকুলের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার।
বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় প্রয়াত। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এখনও পর্যন্ত আইএমডিবি-র রেটিংয়ে সবথেকে কম রেটিং প্রাপ্ত ভারতীয় ছবি হল ‘লাইগার’। এই ছবিটিকে ভোট দিয়েছেন মাত্র ১৬,৫৫১ সংখ্যক দর্শক!
ক্রমশ জটিল হচ্ছে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগটের মৃত্যুরহস্য। রবিবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত জানিয়ে দিলেন, প্রয়োজনে হলে সোনালি মৃত্যু নিয়ে তদন্ত করবে সিবিআই।
সোনালি ফোগটের মৃত্যুতে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। বিজেপি নেত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ রবিবার হরিয়ানার একজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে খুন এবং মাদক রাখার অভিযোগ এনেছে পুলিশ। এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হল। পাঁচজনের মধ্যে তিনজন মাদক পাচারের সঙ্গে যুক্ত। এদের মধ্যে গোয়ার আঞ্জুনা বিচের সৈকত-রেস্তরাঁ তথা পাব ‘কার্লিজ শ্যাক’-এর কর্ণধার এডউইন জোসেফ নুনেজও রয়েছেন। আরেক জনের নাম দত্তপ্রসাদ গাঁওকর। পুলিশ সূত্রের খবর, তৃতীয় মাদক পাচারকারী অর্থাৎ রবিবার যাঁকে গ্রেফতার করা হয়েছে তিনিই সোনালির...
মেয়ের জন্য মা খুঁজতে গিয়ে ফাঁদে পরলেন বাবা সোহম। প্রকাশ্যে এল পরিচালক রাজা চন্দ-র নতুন ছবি ‘হার মানা হার’-এর ট্রেলার।
পুলিশি জেরায় তাঁরা স্বীকার করেছে যে, সোমবার রাতে অঞ্জুনা সৈকতের কার্লিস রেস্তরাঁ ও নাইটক্লাবে পার্টি করছিলেন তাঁরা। সেখানেই অভিনেত্রীর পানীয়ের মধ্যে তাঁরা এক ধরনের মাদক মিশিয়ে দিয়েছিলেন।
হিন্দি মেগা সিরিয়াল ‘দিয়া অউর বাতি হাম’-এ অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী কণিষ্কা। এরপর ‘পবিত্র রিস্তা’, ‘দেবী আদি পরশক্তি’ ‘দেবো কা দেব: মহাদেব’, ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন।
এই মুহূর্তে ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। ওই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেত্রী পায়েল দে। তাঁর পিসির চরিত্রে অভিনয় করছিলেন অনন্যা।
অভিনেত্রী সোনালি ফোগতের মৃত্যু ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। তাঁর মৃত্যুর পর প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল গোয়াতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে।
জ্ঞান ফিরেছে কৌতুকশিল্পী, অভিনেতা রাজু শ্রীবাস্তবের। দিল্লির এমস হাসপাতালে ১৪ দিন কোমায় থাকার পর তিনি চোখ খুলেছেন। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি অনেকটা ভালো আছেন।
‘পুষ্পা: দ্য রুল’ ছবির জন্য আপাতত ৩৫০ কোটি বাজেট রাখা হয়েছে। যদিও এই অঙ্ক ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নির্মাতাদের দাবি, এমন অ্যাকশন দৃশ্য দেখা যাবে, যা আগে কোনও ছবিতে দেখা যায়নি।
নাগা জানান, জীবনে চলার পথে ভালো-মন্দ সব পরিস্থিতিই আসবে, সব কিছুই ভালো ভেবে গ্রহণ করতে হবে, তা নাহলে মানসিক স্বাস্থ্যে আঘাত আনবে।