উরফি জাভেদ কিন্তু এক জায়গায় থামতেই বাধ্য। আর যেখানেই যান না কেন, চাইলেই কিন্তু দুবাই সফরে যেতে পারবেন না মুম্বইয়ের এই শৌখিনী রমণী। কেন? পোশাকই বাধা নয় তো?
উরফি জাভেদ কিন্তু এক জায়গায় থামতেই বাধ্য। আর যেখানেই যান না কেন, চাইলেই কিন্তু দুবাই সফরে যেতে পারবেন না মুম্বইয়ের এই শৌখিনী রমণী। কেন? পোশাকই বাধা নয় তো?
নির্দেশ অনুসারে, বিগ বি-র অনুমতি ছাড়া তাঁর নাম, কণ্ঠস্বর এবং ছবি ব্যবসায়িক উদ্দেশ্যে কেউ কোনও ভাবেই ব্যবহার করতে পারবেন না।
পরিচালক তথা প্রযোজক সুরেশ জিন্দল প্রয়াত। দিল্লির লোদি শ্মশানে শুক্রবার রাত দুটো নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বর্ষীয়ান পরিচালক-প্রযোজকের বয়স হয়েছিল ৮০ বছর।
আলিয়া বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশ করেছেন। তিনি একটি ছবিও পোস্ট করেন। সেই ছবিতে যেখানে দেখা যাচ্ছে রণবীরের কোলে রয়েছে শিশুকন্যা।
১৯৫৭ সালে মুক্তি পেল ‘প্যায়াসা’, ঠিক তার দু’বছর আগে ‘দেবদাস’-এ প্রথম তাঁর গলায় শোনা গিয়েছিল কীর্তনাঙ্গের ‘আন মিল আন মিল শ্যাম সাঁবরে’, তারই যেন সঠিক অনুরণন হল ‘প্যায়াসা’তে।
‘ত্রিনয়নী’র পর এবার ‘রাঙাবউ’ সিরিয়ালে জুটি বেঁধেছেন বাংলা টেলিভিশনের এই দুই তারকা।
কর্মজীবনের সাফল্যের পাশাপাশি দৃষ্টান্ত হয়ে থেকে যাবে ঐন্দ্রিলার লড়াই। দু’বার ক্যানসারজয়ী তরুণী ফিরে গিয়েছিলেন অভিনয়ে। হাসিখুশি মুখে মন জয় করে নিয়েছিলেন সবার।
রবিবারই প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শেষকৃত্য হবে। হাওড়ার বেসরকারি হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে কলকাতার বাড়িতে। সেখান থেকে স্টুডিয়োয় নিয়ে যাওয়া হবে।
টানা ১৯ দিনের লড়াই শেষ। রবিবার বেলা ১২.৫৯ নাগাদ না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এখন তিনি চিরঘুমে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ঐন্দ্রিলা পর পর অনেকবারই হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। সিপিআর দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছিল।
গত বৃহস্পতিবার রাতে জানা গিয়েছিল, নায়িকার রক্তচাপ ওঠানামা করছিল। কড়া ডোজের ওষুধ চলছে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য। চিকিৎসকরা জানিয়েছিলেন, চোখ খুলছেন না ঐন্দ্রিলা। প্রতিক্রিয়াহীন মুখ। শরীর অসাড়।
১৯৪৭ সালে প্রথম ছবিতে শিশুশিল্পী হিসাবে কাজ করেন তবস্সুম। সেই ছবিতে ছিলেন নার্গিস। ১৯৭২ সালে দূরদর্শনের জনপ্রিয় টক শো ‘ফুল খিলে হ্যায় গুলশন গুলশন’ সঞ্চালনা শুরু করেন।
বুধবার থেকেই আরও শারীরিক পরিস্থিতির অবনতি হয় নায়িকার। হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর থেকে তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে মঙ্গলবার জানা গিয়েছিল, ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোকের পর অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু মাথার যে অংশে অস্ত্রোপচার করা হয়েছিল, তার উলটো দিকে রক্ত জমাট বেঁধেছে।
‘ফির হেরাফেরি’ সাফল্যের পর ‘হেরাফেরি ৩’ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিতে কারা থাকছেন, এখনও তা জানা যায়নি। তবে শেষ পর্যন্ত রাজু, শ্যাম ও বাবুভাইয়াকে দেখা যাবে কি না, সেটাই এখন দেখার।