বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের যুগ্ম উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রা দিয়েছিল। প্রবীণ প্রাক্তনীরা স্মৃতিমেদুর হয়ে পড়ছিলেন তাঁদের সময়ের স্মৃতিচারণে।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের যুগ্ম উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রা দিয়েছিল। প্রবীণ প্রাক্তনীরা স্মৃতিমেদুর হয়ে পড়ছিলেন তাঁদের সময়ের স্মৃতিচারণে।
ইন্টারভিউয়ে স্বচ্ছতা বজায় রাখতে প্রাথমিক শিক্ষা পর্ষদ পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থী ‘অযোগ্য’ হলে তাঁকে ইন্টারভিউতে বসতে দেওয়া হবে না।
নিরাপত্তার স্বার্থে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিসিটিভি, নিরাপত্তা ব্যবস্থাই ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়োগ পরীক্ষায় কলেজ সার্ভিস কমিশনের পাশাপাশি ইউজিসিরও পর্যবেক্ষক থাকবেন।
স্কুলের নিরাপত্তা কমিটিতে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক কিংবা চেয়ারম্যান, একজন মহিলা শিক্ষক, যদি মহিলা শিক্ষক না থাকেন তাহলে পুরুষ শিক্ষক সেই দায়িত্বে সামলাবেন।
টেটের প্রশ্নফাঁস রুখতে ৭ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
প্রশ্নপত্র নিয়ে যাতে আর কোনও অভিযোগ না ওঠে, সে জন্যও সতর্ক পর্ষদ। তাই পরীক্ষার এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, এর আগে প্রকাশিত ১৮৩ জনের পাশাপাশি এই ৪০ জনও এসএসসি পরীক্ষায় কয়েকটি মাত্র উত্তর দিয়ে বেশি নম্বর পেয়েছেন।
আদালতে সিবিআইয়ের সিট প্রধান আরও জানান, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া এসএসসি-র হার্ড ডিস্কই এই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করেছে।
নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেবারই টুম্পারানি চাকরি পেয়েছিলেন। ২০১৯ সালে দেবীপুর মিলন বিদ্যাপীঠে শিক্ষিকা পদে যোগ দেন।
২৪ ঘণ্টার মধ্যেই ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ ছিল আদালতের। স্কুল সার্ভিস কমিশন নির্দেশ মতো বৃহস্পতিবারই তাদের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করেছে। তালিকায় ১৮৩ জন শিক্ষকের নাম রয়েছে। এঁরা সবাই ভুয়ো সুপারিশপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। সবারই নাম, রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, কোন বিষয়ে শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন, সবই ওই তালিকায় উল্লেখ করা হয়েছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সকালেই এই নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ তিনি জানিয়েছিলেন, নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা...
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা আইএসসি। আর ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা আইসিএসই।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালের টেট (প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরীক্ষা) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশ করল। বুধবার ৩০ নভেম্বর রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে তারা।
২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা ছিল গত সোমবার। অভিযোগ, সেই পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। এ বার ঘটনার তদন্ত করবে সিআইডি। নবান্ন এই মর্মে নির্দেশ দিয়েছে।
অভিযোগ, শিক্ষক ওই ছাত্রকে নামতা না পারার শাস্তি হিসেবে তার হাতে দেওয়ালে ছিদ্র করার ড্রিল চালিয়ে দেন! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের।
প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে অনলাইনে চাকরির আবেদন করার সময় অনেকেই টাকা জমা দেওয়ার সময় সমস্যায় পড়েছেন। বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে পর্ষদের কাছে।