আগামীকাল থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাজ্য স্কুল শিক্ষা দফতর, রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নিয়ে বৈঠক করেন সংসদের কয়েকজন প্রতিনিধি। বৈঠকে ঠিক হয়, ৬ হাজার ৬২৭টি পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে। যদি কোনও কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে পর্ষদের নিয়োগ করা আধিকারিক থাকতে পারেন। পরীক্ষা প্রক্রিয়াকে সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হল এই পর্যবেক্ষক গ্রহণের সিদ্ধান্ত।...






















