স্কুল সার্ভিস কমিশন খুব তাড়াতাড়িই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জুনিয়র হাই স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের কথা জানিয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার একটি নোটিস জারি করেছে কমিশন। আগামী মাস থেকে প্রধান শিক্ষক নিয়োগের যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে শিক্ষা দফতর সূত্রে।






















