এ বছর করোনা সংক্রমণের জন্য বোর্ড একটির পরিবর্তে দু’টি পরীক্ষা নিয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছে, এবার শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ।
এ বছর করোনা সংক্রমণের জন্য বোর্ড একটির পরিবর্তে দু’টি পরীক্ষা নিয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছে, এবার শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ।
উচ্চ শিক্ষা সংসদ সোমবার রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধানদের চিঠি দিয়ে একাদশ শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষা এবং ফল প্রকাশের নির্দেশ দিয়েছে।
ক্যানসার আক্রান্ত সোমা দাস তাঁর প্রাপ্য শিক্ষকতার চাকরি নিলেও আন্দোলনও চালিয়ে যাবেন।
শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে স্বচ্ছতা আনতে পরীক্ষা পদ্ধতিতে আমূল বদল আনার কথা ভাবনাচিন্তা করছে এসএসসি। আগামী দিনে দীর্ঘ প্রশ্নপত্রের বদলে ওএমআর শিটে পরীক্ষার কথা ভাবছে কমিশন। কিছু পরিবর্তন আনা হতে পারে কাউন্সেলিং-এর ক্ষেত্রেও। পরিকল্পনারস্তরে থাকা এইসব নতুন নিয়ম রাজ্য সরকারের অনুমোদন পেলে তা কার্যকর করা হবে। পরীক্ষা পদ্ধতিতে বদল আনার কারণ কী? পরীক্ষার পর একটি মডেল উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের কোনও অভিযোগ থাকলে, তিনি তা কমিশনকে জানাতে পারবেন। কমিশন তখন বিষয়টি নিয়ে...
ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ নেট পরীক্ষার ২০২১-এর ডিসেম্বর ও ২০২২-এর জুন সার্কলের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়াল।
সিবিআই আধিকারিকরা এসএসসি-র ‘আচার্য সদন’-এর সার্ভার রুম বন্ধ করে দিয়েছেন। তবে শুধু সার্ভার রুম নয়, আরও বেশ কয়েকটি ঘরে তালা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। এমনকী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বন্ধ ঘরগুলির ইন্টারনেট পরিষেবাও বিচ্ছিন্ন করে দিয়েছে। একাধিক ঘর বন্ধ করে দেওয়ার ফলে এসএসসি-র গুরুত্বপূর্ণ কাজে কিছুটা অসুবিধা হবে বলে মনে করছেন পদস্থ কর্মীরা। তাঁদের বক্তব্য, ওই ঘরগুলিতে অনেক কম্পিউটার রয়েছে। এছাড়াও তথ্য জানার অধিকার আইনে মামলা এবং এসএসসি মামলার গুরুত্বপূর্ণ তথ্যও এই সব কম্পিউটারেই রয়েছে। সুত্রের খবর, বন্ধ...
ক্যানসার আক্রান্ত এসএসসি আন্দোলনকারী সোমা দাস সহকারী শিক্ষিকার পদে দ্রুত নিয়োগ করতে এসএসসি নির্দেশ দিল নবান্ন। স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে সোমবার।
সাধারণত মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে। সেই রীতি বজায় রেখে এবারও জুন মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে প্রস্তুতি শুরু করেছে তারা।
কালকাতা হাই কোর্টে এসএসসি মামলা নিয়ে চাপানউতরের মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন হঠাৎ স্কুল শিক্ষা কমিশনারকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এসএসসি কর্তৃপক্ষ শুক্রবার কলকাতা হাই কোর্টে জানিয়েছে, ২০১৬ সালের প্যানেলে যাঁদের নাম ওয়েটিং লিস্টে আছে তাঁদের দ্রুত চাকরির ব্যবস্থা করা হচ্ছে। যাঁদের নাম পুরনো মেধাতালিকায় থাকা সত্ত্বেও চাকরি পাননি, তাড়াতাড়ি তাঁরা চাকরি পাবেন। এদিকে, বৃহস্পতিবারই রাজ্যের স্কুল শিক্ষা দফতর স্কুলে ৬,৮৬১টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করেছে বৃহস্পতিবার। এই বিজ্ঞপ্তি বলা হয়েছে, ৬,৮৬১টি নতুন পদ তৈরি করা হয়েছে। এর মধ্যে নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষকদের জন্য ১,৯৩২টি পদ। একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকদের জন্য ২৪৭টি পদ। আর...
কলকাতা হাই কোর্ট শুক্রবার রাজ্যের শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বরখাস্ত করার নির্দেশ দিল। এখানেই শেষ নয়, অঙ্কিতাকে এখনও পর্যন্ত দেওয়া সমস্ত বেতনও ফেরৎ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে দু’টি কিস্তিতে টাকা ফেরাতে হবে। এমনকী অঙ্কিতা অধিকারী ওই স্কুলেও ঢুকতেই পারবেন না বলেও নির্দেশ বলা...
নিয়োগ প্রক্রিয়া চালাবে এসএসসি। আর প্রার্থীদের নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। সেই সঙ্গে সরকার এসএসসিকে নির্দেশ দিয়েছে, নিয়োগের ক্ষেত্রে যেন আদালতের নির্দেশ মেনে চলা হয়।
বিনা পরিশ্রমে একদিনও ক্লাস না করেও কেউ চাইলেই তার পছন্দের ডিগ্রি কিনে নিতে পারেন চড়া দামে। এমনই এক ব্যবসা ফেঁদে বসে ছিল একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির নাম সর্বপল্লী রাধাকৃষ্ণণ বিশ্ববিদ্যালয়। এটি ভোপালে অবস্থিত। বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং একজন প্রাক্তন উপাচার্যকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁরা অর্থের বিনিময় ছাত্রছাত্রীদের কাছে শিক্ষাদানের বদলে ডিগ্রি বিক্রি করছিলেন। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ২০১৭ সাল থেকে এই ব্যবসা শুরু করে। এর মধ্যে ১০১ জনকে ডিগ্রি বিক্রি করে...
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর স্তরে ভর্তিতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (সিইউইটি) চালুর সিদ্ধান্ত নিয়েছে।
ডিভিশন বেঞ্চেও ধাক্কা, রক্ষাকবচ পেলেন না মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পদ্ধতিগত ত্রুটি থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের করা মামলা ফিরিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।