এবার ৪৮ দিনের মাথায় রাজ্যে প্রকাশিত হল জয়েন্ট এনট্রান্স পরীক্ষার ফল। এ বছর জয়েন্ট এনট্রান্স পরীক্ষার ফলাফলে প্রথম দশের মধ্যে দু’জন উচ্চ মাধ্যমিক বোর্ড, ৬ জন সিবিএসই বোর্ড থেকে এবং ২ জন আইএসসি বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন। ফলাফলে প্রথম দশের ৬০ শতাংশই সিবিএসই বোর্ডের পড়ুয়ারা রয়েছেন। সবচেয়ে ভালো ফল করেছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলা। প্রথম হয়েছেন হিমাংশু শেখর ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুল (সিবিএসই) থেকে। একই নামের শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের (সিবিএসই) হিমাংশু...



















