কী ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ স্বাস্থ্যকর পানীয় আপনার শরীরকে ঠিক রাখবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সল্টলেক আমরি হসপিটাল -এর পুষ্টিবিদ শম্পা বর্মন। লিখেছেন সুদীপ্ত রায়। বর্তমান ঘোড়দৌড়ের যুগ মানে যত রকম অনিয়মের চাষ। অনিয়মই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে সকলের জীবনে। এই অনিয়মের চাপে পড়ে মানুষের শরীরের অবস্থা হয়ে উঠছে ঠিক স্যান্ডউইচের মতো। অনিয়মিত খাদ্যাভ্যাসের জন্য শরীরে জমছে অতিরিক্ত মেদ। আর অতিরিক্ত মেদ থেকে রক্তবীজের মতো জন্ম নিচ্ছে বিভিন্ন রোগ। সময়ের অভাবে নিয়ম মেনে ব্যায়াম করা হয়ে ওঠে না যাদের তাদের জন্য রইল...



















