রবিবার ৭ জুন, ২০২৬

ডায়েট টিপস

আপনি কি রক্তাল্পতায় ভুগছেন? তাহলে ডায়েটে রাখুন এগুলি

আপনি কি রক্তাল্পতায় ভুগছেন? তাহলে ডায়েটে রাখুন এগুলি

গাজরে থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন-এ-তে পরিণত হয়, যা শরীরে আয়রন শোষণে সাহায্য করে। শরীরে আয়রনের উৎস হল রেডমিট। বিশেষ কোনও শারীরিক সমস্যা না থাকলে আয়রনের ঘাটতি মেটাতে চর্বি ছাড়া রেডমিট ডায়েটে রাখুন। রেডমিট ছাড়া আর উপাদান হল চিকেন ও মাছ। রেডমিট যেহেতু বেশি পরিমাণে খাওয়া যায় না, তাই চিকেন এবং মাছ দিয়েও আপনি শরীরে রক্তাল্পতা কমিয়ে ফেলতে পারেন। সবুজ শাকসবজিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই আপনি আপনার ডায়েটে মাছ-মাংসের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখুন। কিসমিস ও অ্যাপ্রিকট-এর মতো ড্রাই ফুডও...

read more
কোন আপেলে উপকার বেশি? লাল না সবুজ

কোন আপেলে উপকার বেশি? লাল না সবুজ

প্রবাদ আছে, প্রতিদিনের খাদ্যতালিকায় যদি একটা করে আপেল রাখা যায় তাহলে নাকি সারাজীবন ডাক্তারের থেকে দূরে থাকা যায়। অর্থাৎ রোগ থাকবে আপনার থেকে শত যোজন দূরে। এর কারণ আপেলের মধ্যে থাকে কম পরিমাণে কার্বোহাইড্রেট, খুব বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেলস। ফলে সারা পৃথিবী জুড়েই এর ভীষণ কদর। তবে বাজারে গেলে আমরা লাল ও সবুজ রংয়ের আপেলের দেখা পেয়ে থাকি। কিন্তু প্রশ্ন জাগতে পারে কোন আপেলটা খাব বা কোনটা বেশি স্বাস্থ্যকর? লাল আপেল সবুজ আপেলের থেকে অনেক বেশি জনপ্রিয়। কারণ এটি খেতেও বেশ মিষ্টি এবং সব...

read more
অকালে বুড়িয়ে যাচ্ছে ত্বক? তারুণ্য ধরে রাখতে মেনে চলুন এই নিয়মগুলি

অকালে বুড়িয়ে যাচ্ছে ত্বক? তারুণ্য ধরে রাখতে মেনে চলুন এই নিয়মগুলি

আমরা কেউই চাই না আমাদের বয়স বাড়ুক। কিন্তু প্রকৃতির নিয়মে আমাদের বয়স বাড়ে এবং বয়স বাড়ে আমাদের ত্বকেরও। এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিরেখা, কালোদাগ আমাদের ত্বকের উপর পড়ে। আমাদের জীবনযাত্রার মান ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে বয়স বাড়ার আগেই ত্বকের উপর এই যে প্রতিকূল প্রভাবগুলি আসে সেগুলি আমরা রুখতে পারি। কী ধরনের খাবার বা কোন পর্যায়ে জীবনযাত্রার মান রাখলে আমরা এইগুলি প্রতিরোধ করতে পারব সেই নিয়েই বলব কিছু কথা৷ জলই জীবন শরীরকে সুস্থ রাখতে আমাদের জীবনে জল অপরিহার্য৷ তাই পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খেতে হবে। কিন্তু...

read more
গরমকালে খাদ্যাভ্যাস নিয়ে এই ভ্রান্ত ধারণাগুলি জানতেন?

গরমকালে খাদ্যাভ্যাস নিয়ে এই ভ্রান্ত ধারণাগুলি জানতেন?

গ্রীষ্মকালের খাদ্যাভ্যাস নিয়ে অনেকেরই কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। স্থান-কাল-পাত্রভেদে এই খাদ্যাভ্যাসগুলো অদলবদল হয় শুধুমাত্র কিছু ভুল ধারণার জন্য। কিন্তু জানেন কি আপনার এই ভুল ধারণা কত ক্ষতি করতে পারে? না জেনে থাকলে এ বিষয়ে আজই সতর্ক হোন। জেনে নিন আপনাকে সুস্থ থাকতে হলে ঠিক কোন কোন ভ্রান্ত ধারণা ভাঙতে হবে। গরমে বেশি পরিমাণ জল খেতে হবে ● গরমে বেশি পরিমাণ জল খাওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকেই। এতে নাকি শরীর ভালো থাকে। কিন্তু এটি একেবারেই ঠিক কথা নয়। শুধুমাত্র গরম নয়, সব ঋতুতেই ৩-৪ লিটার জলপান করা দরকার। কারও ওজন ৬০...

read more
ফ্যাট কমাতে চান? অবশ্যই রাখুন ডায়েটে আঙ্গুর

ফ্যাট কমাতে চান? অবশ্যই রাখুন ডায়েটে আঙ্গুর

প্রায় ডায়েটিশিয়ানরাই মেদ ঝরানোর জন্য প্রতিদিনের ডায়েটে যেকোনও একটি ফল রাখার পরামর্শ দিয়ে থাকেন। তবে এতদিন ধরে ফ্যাট কমানোর জন্য উপকারী ফল হিসেবে আঙ্গুর ততটা প্রাধান্য পায়নি। কারণ আঙ্গুরের মত মিষ্টি ফল ডায়েটে না রাখাই ভালো বলে মতামত ছিল অনেকেরই। কিন্তু আধুনিক গবেষকরা মনে করছেন, যদি কারও অতিরিক্ত ফ্যাট যুক্ত খাবার খাওয়ার অভ্যাস থাকে, তাহলে ডায়েটে অবশ্যই আঙ্গুর রাখা প্রয়োজন। কারণ আঙ্গুরের মধ্যে থাকা পলিফেনল শরীরে মেদ জমতে দেয় না। এই পলিফেনল অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়াদের বাড়াতে সাহায্য করে। পাশাপাশি কিছু...

read more
বসন্তে শরীর সুস্থ রাখার দাওয়াই সজনে

বসন্তে শরীর সুস্থ রাখার দাওয়াই সজনে

বসন্তকালে দ্রুত ভাইরাসঘটিত রোগ ছড়িয়ে পড়ে। বসন্ত রোগ হোক বা সর্দি-কাশি, শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে সজনের কোনও বিকল্প নেই। সজনে ফুল, ডাঁটা, এমনকী সজনে পাতাও আগেকার দিনে মানুষ খেত। ইতিহাস বলছে, সজনের কোনও অংশই ফেলা যায় না। আগেকার দিনে সজনে গাছের শিকড়ও মশলার মতো তৈরি করে খাওয়া হত। যদিও বর্তমানে শুধু সজনে ফুল আর ডাঁটা খাওয়ারই চল আছে। সজনে ডাঁটাকে ইয়ার্ড স্টিক বলা হয়ে থাকে। বিভিন্ন রোগের ন্যাচারাল ওষুধ তৈরিতেও কার্যকরী এই সজনে ডাঁটা। বসন্তে সুস্থ থাকার জন্য সজনে আর কী কীভাবে সাহায্য করে, আসুন জেনে নিই। ডায়াবেটিকদের...

read more
প্রায়শই রক্তাল্পতায় ভোগেন? জেনে  নিন পুষ্টিবিদের জরুরি পরামর্শ

প্রায়শই রক্তাল্পতায় ভোগেন? জেনে নিন পুষ্টিবিদের জরুরি পরামর্শ

রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যাটি খুবই পরিচিত৷ বহু মানুষ এর শিকার৷ কেউ বুঝতে পারেন, কেউ পারেন না৷ অনেকেরই হয়তো জানা নেই, সাম্প্রতিককালে রক্তাল্পতা রোগের সংখ্যা ক্রমশ বাড়ছে। কারও রক্তে হিমোগ্লোবিন অথবা লাল রক্ত কোষের (Red blood cell) হার কমে গেলে তিনি রক্তাল্পতায় ভুগছেন ধরে নেওয়া হয়৷ এই সমস্যায় পুরুষদের থেকে মহিলারাই বেশি ভোগেন৷ প্রায় ৫৮ শতাংশ মহিলা রক্তাল্পতার শিকার৷ শুধু তাই নয়, অবাক করা তথ্য হল—প্রায় ২৫ শতাংশেরও বেশি শিশুর মধ্যে আজকাল এই সমস্যা দেখা যাচ্ছে৷ পুরুষদের মধ্যেও সংখ্যাটা নেহাতই কম নয়, প্রায় ৪৮...

read more
গরমে শরীর ঠিক রাখতে স্বাস্থ্যকর পানীয় খাচ্ছেন তো? এইসব পানীয় খেলে ফল পাবেন হাতেনাতে

গরমে শরীর ঠিক রাখতে স্বাস্থ্যকর পানীয় খাচ্ছেন তো? এইসব পানীয় খেলে ফল পাবেন হাতেনাতে

গ্রীষ্মকালের অত্যধিক তাপমাত্রায় আমরা একটুতেই ক্লান্ত হয়ে পড়ি। ফলস্বরূপ, খুব তাড়াতাড়ি আমাদের স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলি, জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়ে। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, বদহজম, বমিভাব, অ্যাসিডিটি এগুলি বাড়তে থাকে। এসবের পাশাপাশি কোভিড বা অন্যান্য অসুস্থতাও এসময় শরীরকে বেশ দুর্বল করে তোলে। তবে চিন্তার কিছু নেই, সমস্যার সমাধানে গ্রীষ্মকালে নিয়মিত স্বাস্থ্যকর পানীয় খেলে সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। এতে যেমন শরীরে জলের চাহিদা মিটবে, তেমনই রোগ প্রতিরোধ ক্ষমতাও...

read more
ছোট্ট সোনামণির পুষ্টি নিয়ে চিন্তিত? তাহলে এই সব বিষয়গুলিতে নজর দিন

ছোট্ট সোনামণির পুষ্টি নিয়ে চিন্তিত? তাহলে এই সব বিষয়গুলিতে নজর দিন

পুষ্টি স্বাস্থ্যের চাবিকাঠি। এটি জীবনের সব পর্যায়ে গুরুত্বপূর্ণ। তাই শিশুদের পুষ্টির ব্যাপারটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কারণ, ছোটদের মানসিক ও শারীরবৃত্তীয় কাজ এবং বৃদ্ধির জন্য ভালো মানের পুষ্টির প্রয়োজন। তাই ওদের দৈনন্দিন খাবার এবং টিফিন বানানোর সময় নজর রাখতে হবে যেন তাদের পুষ্টির দিকটা বজায় থাকে। স্কুল টিফিন শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার কারণ এটি সকালের এবং দুপুরের খাবারের মধ্যে সমন্বয় সাধন করে। অনেক সময় বাচ্চারা তাড়াহুড়োর কারণে স্কুলে যাওয়ার সময় ভালো করে খাবার খেয়ে যেতে পারে না। তাদের জন্য...

read more
গরমে ডিহাইড্রেশনে ভোগেন? অমৃত বারি হতে পারে ডাবের জল

গরমে ডিহাইড্রেশনে ভোগেন? অমৃত বারি হতে পারে ডাবের জল

ডাবের জল হল ডাবের ভিতরে থাকা স্বচ্ছ জল। বিভিন্ন দেশের মানুষ সেই প্রাচীনকাল থেকেই ডাবের জলকে পানীয় হিসেবে ব্যবহার করে আসছে। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য আদর্শ একটি পানীয় হল ডাবের জল। গর্ভবতী মহিলাদের জন্যেও এটি একটি উৎকৃষ্ট পানীয়। গ্রীষ্মকাল তো বটেই সারা বছরই ডাবের জলের চাহিদা তাই একইরকম থাকে। যে সমস্ত শিশু জল খেতে চায় না তাদের ক্ষেত্রে ডিহাইড্রেশন রোধ করতে জলের বিকল্প হিসাবে ডাবের জল দিলে শিশুরা তা সহজেই পান করে। ডাবের জলের উপকারিতা ডাবের জল পুষ্টিগত দিক দিয়ে বেশ সমৃদ্ধ।...

read more
ওজন কমাতে নিয়মিত গ্রিন কফি খান? এর ফলে  শরীরে কী প্রভাব পড়ছে জানেন!

ওজন কমাতে নিয়মিত গ্রিন কফি খান? এর ফলে শরীরে কী প্রভাব পড়ছে জানেন!

চা-কফি ভালোবাসেন না এমন মানুষ বোধহয় সংখ্যায় খুব কমই আছেন। বলাবাহুল্য যে চা-কফি আমাদের নেশায় পরিণত হয়েছে। স্বাদের সঙ্গে সঙ্গে এর বিভিন্ন গুণের কারণে এটি আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। তাই বাজারে একাধিক রকমের স্বাদ ও গুণের চা ও কফির যোগান প্রচুর। বিভিন্ন ধরনের হার্বাল টি, গ্রিন টি, গ্রিন কফি প্রভৃতি রসনার তৃপ্তিদায়ক প্রোডাক্ট। আমাদের আজকের আলোচনার বিষয়— গ্রিন কফি। এই গ্রিন কফি কারা খেতে পারেন, কাদের এড়ানো উচিত, আবার খেলে কতটা পরিমাণ এবং কতবারই বা খাওয়া স্বাস্থ্যকর প্রভৃতি বিষয় জানাব আজ আপনাদের। গ্রিন কফি ঠিক...

read more
মুড়ি মাখা বা চপমুড়ি খেতে পছন্দ করেন? জেনে নিন মুড়ির উপকারিতা

মুড়ি মাখা বা চপমুড়ি খেতে পছন্দ করেন? জেনে নিন মুড়ির উপকারিতা

চিরকালই মা-জেঠিমাদের দেখে এসেছেন খেতে বসে হেঁশেলে কম পড়েছে ভাত, চিন্তা নেই, তরকারি দিয়ে খানিকটা মুড়ি মেখে খেয়ে নিলেই জব্দ ক্ষুধার দৌরাত্ম্য। আবার জমাটি আড্ডার আসরেও রকমারি সাজে মুড়ির তুলনায় সব খাবারই ফেল, তা সে চপ মুড়ি হোক, মুড়ি শিঙাড়াই হোক বা আমতেল দিয়ে মেখে চানাচুর, কাঁচালঙ্কা, পেঁয়াজ সহযোগে মুড়িই হোক। মোদ্দা কথা হল সময়ে— অসময়ে, দারিদ্র্যে-বৈভবে, বিপদে-আনন্দে সবেতেই বাঙালির জীবনের খাদ্যতালিকায় মুড়ি যেন পরম আত্মীয়ের জায়গা জুড়ে আছে সেই কবে থেকেই। তবে এত প্রয়োজন-অপ্রয়োজনে যার সাহায্য নিয়ে থাকেন জানেন কি সেই অতি...

read more
নীরোগ শরীর চান? রোজ সঙ্গে থাকুক ধন্বন্তরি আমলকী

নীরোগ শরীর চান? রোজ সঙ্গে থাকুক ধন্বন্তরি আমলকী

দৈনন্দিন বাজারে ছড়াছড়ি, চাইলেই হাতের কাছে পাই এমন সহজলভ্য একটি ফল হল আমলকী। কিন্তু আমরা কজন এর ভেষজগুণ সম্পর্কে অবগত? এর ভেষজগুণ এতটাই বেশি যে একে ধন্বন্তরি ফল বললেও খুব একটা ভুল হবে না। তাই প্রত্যেকদিনের খাদ্যতালিকায় আমলকী আপনাকে রাখতে পারে সুস্থ আর ফিট। জেনে নিই ১০০ গ্রাম আমলকীর পুষ্টিগুণ ঠিক কত ● ভিটামিন সি ৬০০ মিলিগ্রাম ● ভিটামিন-এ ৯ মাইক্রোগ্রাম ● সোডিয়াম ৫০ মিলিগ্রাম ● পটাশিয়াম ২২৫ মিলিগ্রাম ● ক্যালশিয়াম ৫০ মিলিগ্রাম ● ফসফরাস ২০ মিলিগ্রাম ● আয়রন ১.২ মিলিগ্রাম ● প্রোটিন ০.৫ গ্রাম ● ফ্যাট ০.১ গ্রাম ●...

read more
রোজ কলা খান? জানেন, এর ফলে শরীরে কী হয়?

রোজ কলা খান? জানেন, এর ফলে শরীরে কী হয়?

কলা খেতে ভালোবাসেন? জানেন কি কীভাবে খেলে এই ফলেরই কার্যকারিতা বদলে যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে? কলা খেতে ভালোবাসেন এমন মানুষের কিন্তু অভাব নেই। সহজে, সস্তায় পুষ্টিকর ফল হিসাবে কলার জুড়ি মেলা ভার। তবে অনেক মানুষই কলাকে এড়িয়ে চলেন ওজন বৃদ্ধির ভয়ে। এটি একটি অত্যন্ত ভ্রান্ত ধারণা। কলা খাচ্ছেন কীভাবে তার ওপরে নির্ভর করে অপনার ওজন বাড়বে না কমবে। কলার উপকারিতা ● একটি মাঝারি আকারের কলা আপনার শরীরে দৈনন্দিন আনুমানিক দশ শতাংশের মতো ফাইবার সরবরাহ করে থাকে এবং কলায় থাকে পর্যাপ্ত পরিমাণে জল যা আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে...

read more
উচ্চ রক্তচাপে ভুগছেন? জেনে নিন কেমন হবে আপনার খাদ্যাভ্যাস

উচ্চ রক্তচাপে ভুগছেন? জেনে নিন কেমন হবে আপনার খাদ্যাভ্যাস

এখনকার দিনে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। আজ আমরা জেনে নেব এই রোগের শিকার হলে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত। শরীরের যে সব রক্তনালীগুলি আমাদের বিভিন্ন অঙ্গে রক্ত পৌঁছে দেয়, সেই সব রক্তনালীর সংকোচন ও প্রসারণ যখন সঠিকভাবে হয় না, তখন শরীরে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়। এভাবে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। উচ্চ রক্তচাপে কী কী সমস্যা হয়? আমাদের শরীরের রক্তনালীগুলি বিভিন্ন কারণে দুর্বল হয়ে পড়ে অনেক সময় ছিঁড়ে যায়। ফলে শরীরের ভিতর রক্তক্ষরণ শুরু হয়। যেটা খুবই মারাত্মক পরিস্থিতি তৈরি করে।...

read more

 

 

Skip to content