রেলস্টেশনে এখন ট্রেনের কামরাতে না উঠে ডিব্বাতে ওঠাই দস্তুর। এমনকী, দিব্যাঙ্গদের জন্য নির্দিষ্ট যে “দিব্যাং” কম্পার্টমেন্ট এসে দাঁড়াবে সেটা কী বস্তু তা বুঝতে গেলে অনেক কসরত্ করতেই হবে, পাক্কা। ভাষায় উচ্চারণ আর বানান এই দ্বিবিধ প্রকাশের ব্যাপারে উদাসীনতা এমন জায়গায় পৌঁছেছে যে “কামরা” আর “কামড়া”র মধ্যে কীজাতীয় ব্যবধান আছে তা নিয়ে ভাবার অবকাশ নেই।






















