ত্বকের যত্ন বলতে অধিকাংশ ক্ষেত্রেই প্রথমে মনে পড়ে রূপটানের কথা। কিন্তু দেহের সামগ্রিক সুস্থতায় ত্বকের যত্ন অত্যন্ত জরুরি। বিশেষত গরমকালে প্রখর তাপ ও ঘামের কারণে ত্বকের সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে। তাই এই সময়ে ত্বকের প্রয়োজন হয় অতিরিক্ত যত্নের। ঘরোয়া টোটকা, বাজারচলতি প্রসাধনী তো রয়েছেই। সেই সঙ্গে কয়েকটি ফল যদি রোজকার পাতে রাখতে পারেন, তা হলে গরমকালেও ত্বকে থাকবে জেল্লা।






















