‘রাজমালা বা ত্রিপুরার ইতিহাস’ গ্রন্থ প্রণেতা বিশিষ্ট ইতিহাসবিদ কৈলাসচন্দ্র সিংহের কাছ থেকে রবীন্দ্রনাথ ত্রিপুরার কিছু কিছু ঐতিহাসিক উপাদান সংগ্রহ করেছিলেন বলে ধারণা করা হয়েছে। কৈলাসচন্দ্রের সঙ্গে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সম্পর্ক ছিল আগে থেকেই। ‘ভারতী’ পত্রিকায় তাঁর প্রবন্ধ প্রকাশিত হবার পর থেকেই এই সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। কিছুদিনের মধ্যেই তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত আদি ব্রহ্ম সমাজের সহকারী সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।






















