বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

সেরা পাঁচ

ব্রণতে ত্বক ভরে গিয়েছে? দোলের রঙে বাড়বে সমস্যা, আগে থেকে কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

ব্রণতে ত্বক ভরে গিয়েছে? দোলের রঙে বাড়বে সমস্যা, আগে থেকে কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

রং ত্বকে দীর্ঘ ক্ষণ লেগে থাকলেই শুষ্ক থেকে তৈলাক্ত প্রায় সমস্ত ত্বকেই ব্রণ, র‍্যাশের সমস্যা দেখা দেবে। যাঁদের মুখে আগে থেকেই ব্রণ ফুসকুড়ি রয়েছে, তাঁরা হয়তো ভাবছেন, কী ভাবে দোলে রং মাখবেন। দোলের দিন নিজেকে রঙে মাতিয়ে তুলতে গেলে আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে।

read more
পর্ব-৫০: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে

পর্ব-৫০: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে

আমাদের বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে আলাস্কা পর্বতমালা। আমার জানলা দিয়ে ঠিক সোজাসুজি তাকালে চার-পাঁচটা বেশ উঁচু পর্বতশৃঙ্গ বা পাহাড়ের চূড়া দেখা যায়। ওই সময় আমি রোজই দেখি একদম বাঁ দিকের চূড়ার থেকে সূর্যটা উঠল। পাশাপাশি দু-তিনটে চূড়া কোনওরকমে পার করে আবার ডানদিকের চূড়ার গা বেয়েই আবার ঢলে পড়ল অস্তাচলে।

read more
ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৩: ‘বালক’ পত্রিকার প্রথম সংখ্যাতেই রবীন্দ্রনাথ ‘মুকুট’ লিখতে শুরু করেন

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৩: ‘বালক’ পত্রিকার প্রথম সংখ্যাতেই রবীন্দ্রনাথ ‘মুকুট’ লিখতে শুরু করেন

‘রাজর্ষি’, ‘বিসর্জন’-এর পর এবার ‘মুকুট’-এর কথায় আসা যাক। ত্রিপুরার ইতিহাস অবলম্বনে রবীন্দ্রনাথের ‘মুকুট’ অমর মাণিক্যের রাজত্বকালকে উজ্জ্বল করে রেখেছে। কিন্তু ‘মুকুট’-এ ইতিহাস কতটুকু রক্ষিত হয়েছে?

read more
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম, দোলের পরে পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম, দোলের পরে পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা

ভোরের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ স্বস্তিদায়ক। তবে বেলা বাড়লে বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,, আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা। পারদ ছড়বে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। স্বাভাবিকের থেকে তাপমাত্রার পারদ অনেকটাই বেশি থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দোল উৎসবের পর পরই রাজ্যের পশ্চিমের কোনও কোনও জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। সেই সব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে সেই সব জেলায় বর্ষণের পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে,...

read more
হ্যালো বাবু! পর্ব-৭৩: গুগলি/৮

হ্যালো বাবু! পর্ব-৭৩: গুগলি/৮

লিলি নিয়মিত গান গাইত জলসায়। তারপর টেলিভিশনে প্রায় তার অনুষ্ঠান। মৃদুল আসলে খুব দ্রুত প্রেম জমাতে পারতো। বয়সের বাদ-বিচার খুব একটা ছিল না। আর যৌবন ফেলে আসা প্রেমিক মনের স্ত্রী বা পুরুষ নির্বিশেষে সকলে প্রায়শই ভুবনের চারপাশে পেতে রাখা প্রেমের ফাঁদে পড়তে চায়।

read more
পর্ব-১০৫: বনবাসে অর্জুনের অসংযত জীবন, আশ্রয়দাতার বিশ্বাসভঙ্গ কি অনুসরণযোগ্য আচরণ?

পর্ব-১০৫: বনবাসে অর্জুনের অসংযত জীবন, আশ্রয়দাতার বিশ্বাসভঙ্গ কি অনুসরণযোগ্য আচরণ?

অর্জুন প্রবাদপ্রতিম বীর, তাঁর আচরণ হয়তো ক্ষত্রধর্মবিরোধী নয়,তবে উদাহরণটি হয়তো গ্রহণযোগ্য নয়। ভাগ্যের ফেরে দূর প্রবাসে, ভরতবংশীয়দের এই অসংযম, এই কামনার তারণা এখনও হয়তো প্রভাবিত করে। মানুষ জৈবপ্রবৃত্তির বশে নিঃসঙ্গ অবস্থায় অসংযমী হয়ে পড়ে। তবে এর বিপরীত উদাহরণ বিরল নয়। অর্জুনের দ্বারকাবাসীদের প্রতি বিশ্বাসভঙ্গ হয়তো তার থেকেও সমালোচনার যোগ্য আচরণ। এমন উদাহরণ হয়তো অনুসরণীয় নয়।

read more
দশভুজা, সরস্বতীর লীলাকমল, যোগমায়া দেবী—এক প্রতিবাদী নারী

দশভুজা, সরস্বতীর লীলাকমল, যোগমায়া দেবী—এক প্রতিবাদী নারী

এখন দ্রোহকাল। বিপ্লবের সময়। আজ এক বিদ্রোহিনীর গল্প বলি। হয়তো তিনি লেখক হতে পারতেন। তিনি তাঁর জীবনযাপনের মধ্যেই উনিশ শতকে ঠাকুরবাড়ির অন্দরমহলে চিকের আড়ালে কত জ্যোতির্ময়ী আলোর শিখা যে প্রচারের আলো পাননি, ভাবলে অবাক লাগে। সময়টা মেয়েদের জন্য গহীন আঁধারের। সেই যুগে দাঁড়িয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজেদের ইচ্ছের মর্যাদা রাখতে পেরেছিলেন যাঁরা, তাঁরা প্রত্যেকেই আলোকবর্তিকা। এমনই একজনের কথা বলবো আজ। দ্বারকানাথ ঠাকুরের পুত্র গিরীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী যোগমায়া দেবী। যশোর জেলার চেঁচুরি অঞ্চলের মদনমোহন চট্টোপাধ্যায়ের কন্যা ছিলেন...

read more
পর্ব-৮৯: উদ্বোধনের ঠাকুরঘরে মা সারদার সঙ্গে স্বামী অরূপানন্দের কথোপকথন

পর্ব-৮৯: উদ্বোধনের ঠাকুরঘরে মা সারদার সঙ্গে স্বামী অরূপানন্দের কথোপকথন

উদ্বোধনে একদিন সকালে পুজোর ঘরে স্বামী অরূপানন্দ মা সারদাকে বললেন, ‘মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন তাহলে এই জগতে এতো দুঃখকষ্ট কেন? তিনি কি দেখছেন না? তাঁর কি এসব দূর করবার শক্তি নেই?’ তখন শ্রীমা বললেন, ‘সমস্ত সৃষ্টিই সুখদুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া কি করে সম্ভব?

read more
দোলের রং থেকে ত্বক বাঁচাতে আগে থেকেই কী কী প্রসাধনী মাখা বন্ধ করবেন?

দোলের রং থেকে ত্বক বাঁচাতে আগে থেকেই কী কী প্রসাধনী মাখা বন্ধ করবেন?

যাঁদের ত্বক বেশি স্পর্শকাতর তাঁদের সমস্যা আরও বেশি। রং লাগার পরে ত্বকে আস্তে আস্তে দেখা দেয় র্যা শ-ফুস্কুড়ি। এমনকি ত্বক জ্বালাও করতে পারে। তাই দোলে যদি রং খেলতেই হয়, তার আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া ভালো। দোলের বেশ কয়েকদিন আগে থেকেই এমন কিছু প্রসাধনী ব্যবহার করবেন না, যাতে বিশেষ ধরনের রাসায়নিক মেশানো আছে। সেগুলি কী কী, জেনে রাখা ভালো।

read more
অসমের আলো অন্ধকার, পর্ব-৪৪: কামিনীকুমার চন্দ এক অবিস্মরণীয় নাম

অসমের আলো অন্ধকার, পর্ব-৪৪: কামিনীকুমার চন্দ এক অবিস্মরণীয় নাম

১৯২১ সালে কামিনী কুমারের উদ্যোগেই শিলচরে গান্ধীজির আগমন ঘটে। এদিকে গান্ধীর আগমনে স্বাধীনতা সংগ্রাম যে বিরাট রূপ ধারণ করবে সেই ভয় পাচ্ছিল ব্রিটিশ সরকার। তখন এক উচ্চপদস্থ ইংরেজ অফিসার কামিনীকে চিঠি লিখে গান্ধীজির শিলচরে আসা রদ করার জন্য অনুরোধ করেন। যদিও উচ্চপদস্থ ইংরেজ অফিসারের সেই অনুরোধ পত্রপাঠ খারিজ করে দেন কামিনী কুমার।

read more
গল্পবৃক্ষ, পর্ব-২০: সঙ্কল্পজাতক

গল্পবৃক্ষ, পর্ব-২০: সঙ্কল্পজাতক

দীর্ঘকাল সংসারধর্মের পর, অক্লেশে মুক্তহস্তে দানধর্মের পর, বীতরাগ হয়ে বোধিসত্ত্ব প্রব্রজ্যা নিলেন। আত্মীয়দের সাশ্রুনয়ন, নিষেধ কিংবা উপরোধ প্রত্যাখ্যান করে হিমালয়ের মনোরম স্থানে পর্ণশালা নির্মাণ করে তপশ্চরণে নিমগ্ন হলেন, বন্য ফলমূলে জীবনধারণ করতে করতে ক্রমে অভিজ্ঞা ও সমাপত্তি অর্জন করলেন।

read more
বেলঘরিয়া থিয়েটার আকাদেমির ১৫-য় পা, ডাঃ অমিতাভ ভট্টাচার্য-র অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন

বেলঘরিয়া থিয়েটার আকাদেমির ১৫-য় পা, ডাঃ অমিতাভ ভট্টাচার্য-র অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন

একটি নাটকের দল চালাচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেড় দশক ধরে। দলের নাম বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমি এবং চিকিৎসকের নাম অমিতাভ ভট্টাচার্য। ইএনটি বিশেষজ্ঞ। ১৫ বছরে এরা ১২টি প্রযোজনা করেছেন।

read more
পর্ব-৮: আকাশ এখনও মেঘলা

পর্ব-৮: আকাশ এখনও মেঘলা

সেই পুরনো সময়ে পাড়ায় পাড়ায় ছোটখাটো পত্রিকা বের হতো হাতে লিখে স্টেশনে বা বাসস্ট্যান্ডে দেয়াল পত্রিকার খুব চল ছিল। বাড়িতে বাড়িতে নিয়মিত গানবাজনার চর্চা ছিল। অনেক নাটকের দল নিয়মিত অভিনয় করত। পাড়ায় পাড়ায় একাঙ্ক নাটকের প্রতিযোগিতা হতো। দুর্গাপুজোর পরে লক্ষীপুজো থেকে কালীপুজোর মধ্যে বেশ কিছু জায়গায় নানা বয়সের সকলে মিলেমিশে সাড়ম্বরে নাট্য উদযাপন করতেন।

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯১: গো-শালিক

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯১: গো-শালিক

গত শতকে সাতের দশকের সুন্দরবন অঞ্চলে হাতে গোনা দু’একটি বাড়িতে হয়তো শৌচাগার ছিল। গ্রামের মানুষ খোলা মাঠেই প্রাতঃকৃত্য সারত। যেসব জমির আশেপাশে ঝোপঝাড়ের সংখ্যা বেশি তার আড়ালেই মানুষ প্রাতঃকৃত্য সারত। ভোরের আলো ফোটার আগে গ্রামের মহিলারা প্রাতঃকৃত্য সারতে সেইসব জমিতে চলে যেত।

read more

 

 

Skip to content