বুধবার ১১ মার্চ, ২০২৬

সেরা পাঁচ

১ এপ্রিল থেকে ইউপিআই বন্ধ হচ্ছে বহু নম্বরে, তালিকায় আপনারটি নেই তো? বুঝবেন কী ভাবে?

১ এপ্রিল থেকে ইউপিআই বন্ধ হচ্ছে বহু নম্বরে, তালিকায় আপনারটি নেই তো? বুঝবেন কী ভাবে?

আগামী ১ এপ্রিল মঙ্গলবার থেকে বহু নম্বরে ইউপিআই লেনদেন বন্ধ হয়ে যাবে। বাতিল নম্বর থেকে আর পেটিএম এবং গুগ্‌ল পে এর মাধ্যমে টাকাপয়সার লেনদেন করা যাবে না। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয় মূলত সাইবার সুরক্ষার জন্যই নাকি এমন পদক্ষেপ নিচ্ছে। প্রশ্ন হল, বাতিল হওয়া নম্বরে আপনার ফোন নম্বরটি নেই তো? কী ভাবেই বা বুঝবেন?

read more
জরুরি মেল খুঁজতে আর সমস্যা হবে না, পুরনো ‘সার্চ’ বদলে নতুন এআই ফিচার নিয়ে আসছে গুগ্‌ল

জরুরি মেল খুঁজতে আর সমস্যা হবে না, পুরনো ‘সার্চ’ বদলে নতুন এআই ফিচার নিয়ে আসছে গুগ্‌ল

রোজ দিন ২৪ ঘণ্টা যখন তখন মেল ঢুকছে। ইনবক্সে কয়েক হাজার মেল। একেবারে উপছে পড়ছে মেল। মুশকিল হল, এত মেলের মধ্যে জরুরি ইমেলটি খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়। কোনও কোনও ক্ষেত্রে গুগল-এর জিমেল-এর ‘সার্চ’ অপশনে গিয়ে খুঁজে হয়তো পাওয়া যায়, তবে তা সময়সাপেক্ষ। আর অনেক পুরনো ইমেল হলে তো হয়েছে, সেল মেল খোঁজতে অনেক সময় লাগে।

read more
পর্ব-১১: আকাশ এখনও মেঘলা

পর্ব-১১: আকাশ এখনও মেঘলা

সবাই বলে আগেকার দিন ভালো ছিল এখনটা খারাপ। ঘেঁচু ভালো ছিল মশাই! কোনওদিন দেখেছেন হেমন্ত আর মান্না দে একইসঙ্গে বসে গান গাইছেন। দেখেছেন কখনও সতীনাথ আর শ্যামল মিত্তির পাশাপাশি বসে জলসায় গল্প করতে করতে গাইছেন? এখন সেটা দেখছেন!

read more
চৈত্রেই পুরুলিয়ায় পারদ ছাড়াল ৪০ ডিগ্রি! রবিবার চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে বর্ষণের পূর্বাভাস

চৈত্রেই পুরুলিয়ায় পারদ ছাড়াল ৪০ ডিগ্রি! রবিবার চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে বর্ষণের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকবে। তার পরে কমতে পারে তাপমাত্রার পারদ। তবে অস্বস্তি জারি থাকবে। আপাতত উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার তেমন বদল হওয়ার সম্ভাবনা নেই। রবিবার দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৪: মৌটুসি

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৪: মৌটুসি

মৌটুসি পাখিরা মধু খেতে ভালোবাসে বলে হিন্দিতে এদের বলে সক্করখোরা। তবে ইংরেজিতে এদের নাম পার্পল রামপ্ড সান বার্ড (Purple Rumped Sun Bird)। বিজ্ঞানসম্মত নাম ‘Nectarinia zeylonica’। লম্বায় এরা হয় দুর্গা টুনটুনিদের মতোই প্রায় চার ইঞ্চি। আর দুর্গা টুনটুনির মতো মৌটুসি পুরুষদের রূপলাবণ্য অতুলনীয়। মাথার চাঁদির রঙ ঝকঝকে বটলগ্রীন। সূর্যের আলো পড়ে যেন প্রতিফলিত হচ্ছে মনে হয়।

read more
পর্ব-১০৯: যে-আঁধার আলোর অধিক

পর্ব-১০৯: যে-আঁধার আলোর অধিক

উন্মেষা একটু আনমনা হল অঞ্জনের কথা শুনে। তারপর মৃদু স্বরে বলল, “তুমি ওয়াশরুমে যাও। উত্তেজনা শান্ত করে এসো। না হলে সারারাত ঘুমাতে পারবে না! আমি একটু বারান্দায় যাবো। খোলা হাওয়ায় গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে!”

read more
পুরুলিয়া, ঝাড়গ্রামকে ছাড়িয়ে দমদমে তাপমাত্রা ছুঁল ৪০! ৭ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

পুরুলিয়া, ঝাড়গ্রামকে ছাড়িয়ে দমদমে তাপমাত্রা ছুঁল ৪০! ৭ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

সবে চৈত্র মাসের ১৫ তারিখ হয়েছে। এখনই জানান দিচ্ছে গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা চড়ছড়িয়ে বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর শনিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বেশ কিছু জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।গতকাল শুক্রবার দক্ষিণবঙ্গের কমবেশি আটটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি! ওই তালিকায় দমদমও জায়গা করে নিয়েছে। শুক্রবার দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার পারদ ঝাড়গ্রাম বা পুরুলিয়ার থেকেও বেশি। দমদম...

read more
নাটক হচ্ছে?

নাটক হচ্ছে?

একটা সময় ছিল, অভিনয়ে “নামতে” হতো। সিনেমা কিংবা থ্যাটার দেখা খুবই গর্হিত কাজ ছিল। আবার, নাটকে লোকশিক্ষা হয়। মানুষ একটা ছদ্মের ঘেরাটোপে সত্যের উদ্ভাসন দেখে। দেখেন সহৃদয় সামাজিকরা। গতকাল ছিল বিশ্ব নাট্যদিবস। সংস্কৃত নাটক অভিজ্ঞানশকুন্তলমের নাম বিশ্ববন্দিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকেই সংস্কৃত ভাষা ও সাহিত্যের সিলেবাস যে পাঠ্যটি ছাড়া ভাবা যায় না, সেটি ওই দুষ্যন্ত শকুন্তলার নাটক।

read more
পর্ব-৫২: আলাস্কায় গ্রীষ্মকালে সাজো সাজো রব, সক্কলে ব্যস্ত

পর্ব-৫২: আলাস্কায় গ্রীষ্মকালে সাজো সাজো রব, সক্কলে ব্যস্ত

এখানে লোক জনের কাছে একটা ছোট নিজস্ব বিমান থাকা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। যেহেতু রাস্তাঘাট এখনও অনেক জায়গাতেই ভালো ভাবে তৈরি হয়নি সেহেতু অনেক ক্ষেত্রেই ওই বিমানই ভরসা কোথাও যাওয়ার জন্য। সে সব গল্পে পরে আসছি।

read more
কাজের মাঝে বার বার কফিতে চুমুক দেন? এই অভ্যাসেই আপনার খারাপ কোলেস্টেরল বাড়ছে! বলছে গবেষণা

কাজের মাঝে বার বার কফিতে চুমুক দেন? এই অভ্যাসেই আপনার খারাপ কোলেস্টেরল বাড়ছে! বলছে গবেষণা

কফি খেতে ভালোবাসেন? প্রায়ই কাজের ফাঁকে কফির কাপে চুমুক দেন? এতে অবশ্য কাজের একঘেয়েমি কাটে। আবার কফিতে চুমুক দিলে মেজাজটাও চনমনে হয়ে ওঠে। আবার কফি খাওয়ার মাঝে সহকর্মীদের সঙ্গে কাজের কথাও সেরে নেওয়া যায়।এদিকে গবেষণা বলছে, ক্যাফিনের পরিমাণের নিয়ন্ত্রণ রাখতে না পারলে উপকারের পরিবর্তে ক্ষতির ঝুঁকিই বেশি থাকে। এ প্রসঙ্গে বিজ্ঞানীদের বক্তব্য, তবে সব কফিতেই এমন সম্ভাবনা আছে, তেমন আবার নয়। তবে গবেষণায় এও দেখা গিয়েছে, নিয়মিত অতিরিক্ত পরিমাণ ‘আনফিল্টার্ড’ কফি খাওয়ার অভ্যাস থাকলে রক্তে ‘এলডিএল’ বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা...

read more
হ্যালো বাবু! পর্ব-৭৫: গুগলি/১০

হ্যালো বাবু! পর্ব-৭৫: গুগলি/১০

‘অবসেশন’ কথাটার শুদ্ধ বাংলা হল আবেশ! কেউ কারও প্রতি আবিষ্ট থাকতে পারে। এই যেমন বুবু আমার একমাত্র সহবাসী প্রাণী। মানে আমার কাকাতুয়া যে আমায় শুধু বিশ্বাস করে, পছন্দ করে, ভালোবাসে তেমনটা নয়, বুবু আমার প্রতি একটা অধিকারবোধ অনুভব করে। মোটামুটি বাড়িতে আমি একা থাকলে বুবু খাঁচার বাইরে থাকে।

read more
পর্ব-৯১: গরীব-দুঃখী মানুষদের প্রতি শ্রীমার ছিল অসীম করুণা

পর্ব-৯১: গরীব-দুঃখী মানুষদের প্রতি শ্রীমার ছিল অসীম করুণা

মা সারদা তাঁর ইহজীবনের শেষের দিকে প্রায়ই অসুস্থ হতেন। তবে তাঁর ঠাকুরের মতোই শরীরের অসুস্থতা মনের উপর প্রভাব বিস্তার করতে পারেনি। ঠাকুরের স্নেহধন্য ভক্ত বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসু তাঁর দেহত্যাগের দু’চারদিন আগে একটি উইল করে যান। তখন শ্রীমা অসুস্থ হয়ে উদ্বোধনে ছিলেন। ওই উইল তৈরির পরদিন বিকেলেই শ্রীমার সেবিকা সরলাদেবী তাঁর কাছে উইলের কথা জানিয়ে বলেন যে, রামবাবু তাঁর উইলে ঠাকুরসেবা আর সাধুসেবার জন্য প্রচুর টাকার ব্যবস্থা করেছেন।

read more
পর্ব-১০৭: সুভদ্রাপুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পঞ্চ পুত্র, কে বা কারা রইলেন পাদপ্রদীপের আলোয়?

পর্ব-১০৭: সুভদ্রাপুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পঞ্চ পুত্র, কে বা কারা রইলেন পাদপ্রদীপের আলোয়?

কৃষ্ণের অনুমান, অন্য বিবাহরীতিতে এত সব দোষ পর্যালোচনা করে অর্জুন, ক্ষত্রিয়ধর্মানুসারে কন্যাকে বলপূর্বক হরণ করেছেন। অর্জুন বীর এবং সুভদ্রাও যশস্বিনী। এই সম্বন্ধ যথাযোগ্য। তাই অর্জুনের এই বলপূর্বক অপহরণ। ভরতবংশজাত, শান্তনু রাজার উত্তরসূরী, রাজা কুন্তীভোজের কন্যার পুত্র, অর্জুন কার প্রার্থিত নয়? অর্জুনের প্রবাদপ্রতিম বীরত্বের কথা স্মরণ করিয়ে দিলেন কৃষ্ণ।

read more

 

 

Skip to content