সারা দিন ঠান্ডা ঘরে বসে কাজ? অথবা রাতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র না চালালে ঘুমই হয় না? সকালে উঠে গলা শুকিয়ে যায়? ত্বকে টান ধরে? শরীরে, ত্বকে জলের অভাব দেখা দেয় এসির কারণে। যে ঘরে সারা দিন এসি চলে, সে ঘরের বাতাস শুষ্ক হয়ে যায়। তাতে স্বাস্থ্যের ক্ষতি হতে থাকে নীরবে। সে ক্ষেত্রে ঘরে এক বালতি জল রাখলে উপকার মিলতে পারে। কেন টানা এসি ঘরে থাকলে শরীর খারাপ হয়? ● এসি চালালে খানিক শরীর খারাপ হয়েই থাকে। বাইরে তাপমাত্রার পারদ যখন ৪০ ছুঁইছুঁই, তখন এসি চালিয়ে ঘরের তাপমাত্রা ২৩ বা ২৪ ডিগ্রি সেলসিয়াসেই রাখা হচ্ছে। এর পরেও...






















