মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

সেরা পাঁচ

পর্ব-১২৬: ঠাকুরবাড়ির কন্যা ঘোড়ার পিঠে চড়ে বন্দুক উঁচিয়ে জমিদারি-কাজে বের হতেন

পর্ব-১২৬: ঠাকুরবাড়ির কন্যা ঘোড়ার পিঠে চড়ে বন্দুক উঁচিয়ে জমিদারি-কাজে বের হতেন

জোড়াসাঁকোয় এলে সুদক্ষিণা দেবী বড় স্মৃতিকাতর হয়ে পড়তেন। এক অদ্ভুত ভালোলাগায় মন ভরে যেত। স্বামীর মৃত্যুর পর নিঃসঙ্গ সুদক্ষিণা পোষ্যপুত্র গ্রহণ করেছিলেন। এক সময় সুদক্ষিণা ভেবেছিলেন জমিদারি ছেড়েছুড়ে কলকাতায় চলে আসবেন। স্মৃতি দিয়ে ঘেরা ঠাকুরবাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে শেষজীবন কাটাবেন। সেই ভাবনা সত্যি হয়ে ওঠেনি। সুদক্ষিণার ডাকনাম ছিল ‘পূর্ণিমা’।

read more
দুই অক্ষরেখার প্রভাবে ১০ জেলায় ভারী বর্ষণ, বুধবার পর্যন্ত কলকাতাতেও জারি সতর্কতা

দুই অক্ষরেখার প্রভাবে ১০ জেলায় ভারী বর্ষণ, বুধবার পর্যন্ত কলকাতাতেও জারি সতর্কতা

বাংলা থেকে নিম্নচাপ সরে গিয়েছে। তবে এখনও অবস্থান করছে অক্ষরেখা। দক্ষিণবঙ্গের কয়েক এলাকার উপর দিয়ে গিয়েছে চলে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। এই জোড়া অক্ষরেখার প্রভাবের জেরে বাংলা জুড়েই ঝড়বৃষ্টি চলবে। আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হাওয়া দফতর সতর্কতা জারি করেছে। কয়েক জেলায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বাড়বে দুর্যোগ।

read more
পর্ব-২৮: আকাশ এখনও মেঘলা

পর্ব-২৮: আকাশ এখনও মেঘলা

ভাইফোঁটার দিনটা তৃপ্তির মনখারাপ করে থাকে। ১৭ বছরের ভাই রাজনৈতিক বোমাবাজির মধ্যে বেকায়দায় পড়ে গিয়েছিল। বেঘোরে প্রাণ হারায়। অবশ্য সে মৃত্যুর কোনও দায় কেউ নেয়নি। পোস্টমর্টেমে যে কী পাওয়া গিয়েছিল সেটা আজও জানা যায়নি! কালীপুজোর সময় থেকেই তৃপ্তির মন খারাপ থাকে। সেদিন তার জ্বর এসেছিল।

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১০: ভুতুম প্যাঁচা

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১০: ভুতুম প্যাঁচা

“প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চ্যাঁচানি। শুনে শুনে আনমন নাচে মোর প্রাণমন।” (প্যাঁচা আর প্যাঁচানি / সুকুমার রায়) প্যাঁচার চ্যাঁচানি শুনে প্যাঁচানির প্রাণ নেচে উঠলেও সাধারণ মানুষের কিন্তু বুক ধুকপুক করে ওঠে ভয়ে। কারণ প্যাঁচার ডাক। রাতের নিস্তব্ধতা খানখান করে যখন ‘তু-হু-হু’ কিংবা ‘বুম বুম’ শব্দে প্যাঁচা ডেকে ওঠে তখন গা ছমছম করে ওঠে। তার ওপর এদের মুখের গড়ন পাখিদের মতো নয়। মাথাটা চেহারার চেয়ে অনেক বড়। চ্যাপ্টা মুখমন্ডল। আর ড্যাবা-ড্যাবা দুটো চোখ মানুষের চোখের মতো থাকে মুখমন্ডলের সামনে। আবার এদের ঘোরাফেরা রাতের...

read more
পর্ব-১২৫: কতদিন পরে এলে

পর্ব-১২৫: কতদিন পরে এলে

অনেকদিন পরে এবার গ্রামে এল উল্লাস। তবে যতদিন পরেই আসুক, একইসঙ্গে ভালো লাগা আর মন খারাপ হয় তার। ভালো লাগা খুব স্বাভাবিক। নিজের শেকড়কে অস্বীকার করতে চায় না যারা, তাদের কাছে শেকড়ের কাছাকাছি আসাই পরম আনন্দের। যে-মাটিতে বেড়ে চোখ মেলেছে, বেড়ে উঠেছে, যে-মাটির কাছে জীবনের বিরাট এক সময়ের প্রতি মুহূর্ত ঋণী হয়ে আছে, তার কাছে এসে যারা আনন্দ পায় না, শান্তি পায় না, তাদের মতো পাষণ্ড আর কে আছে? উল্লাস সেইধরণের মানুষ নয়। গ্রামে আসা বরাবর তার কাছে আনন্দের।

read more
গাঙ্গেয় বঙ্গ থেকে সরল নিম্নচাপ! যদিও এখনই থামছে না ঝড়বৃষ্টি, কোথায় কোথায় দুর্যোগ?

গাঙ্গেয় বঙ্গ থেকে সরল নিম্নচাপ! যদিও এখনই থামছে না ঝড়বৃষ্টি, কোথায় কোথায় দুর্যোগ?

অবশেষে গাঙ্গেয় বাংলা থেকে সরল নিম্নচাপ। ধীরে ধীরে নিম্নচাপ পশ্চিমের দিকে এগিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর শনিবার দুপুর সাড়ে ১২টার বুলেটিন প্রকাশ করেছে। হাওয়া দফতর ওই বুলেটিনে জানিয়েছে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি এখনই থামছে না। উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে। এদিকে নিম্নচাপ সরলেও উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদেরও জন্যও হাওয়া দফতর নির্দেশিকা জারি করা হয়েছে।

read more
ক্রমশ গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে এগোচ্ছে নিম্নচাপ! দক্ষিণের বেশ কয়েক জেলায় চলবে ভারী বর্ষণ, উত্তরবঙ্গেও দুর্যোগ

ক্রমশ গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে এগোচ্ছে নিম্নচাপ! দক্ষিণের বেশ কয়েক জেলায় চলবে ভারী বর্ষণ, উত্তরবঙ্গেও দুর্যোগ

নিম্নচাপ গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে এগিয়ে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের বিকেল সাড়ে ৫টায় একটি বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে বলা বলছে, নিম্নচাপ শেষ ছয় ঘণ্টায় ২২ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় নিম্নচাপ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ধীরে ধীরে সরবে। তার পর নিম্নচাপ উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে এগোবে

read more
সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৮ : গরুর চোখে জল

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৮ : গরুর চোখে জল

সুকুমার রায় তথ্যচিত্রের একটি দৃশ্যে দেখা যায় এক পণ্ডিতমশাইকে। নেপথ্যে প্রাচ্য বনাম পাশ্চাত্যশিক্ষার দ্বন্দ্ব। হযবরলতেও এই দ্বন্দ্ব আছে। প্রসঙ্গটি বিতর্কিত। এ যেন সুকুমার রায়ের কবিতার সেই “খিলখিল্লির মুল্লুকেতে থাকত নাকি দুই বেড়াল/ একটা শুধােয় আরেকটাকে, “তুই বেড়াল, না মুই বেড়াল?”

read more
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসবে উত্তরবঙ্গও!

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসবে উত্তরবঙ্গও!

গতকাল রাতভর টানা বর্ষণ। কমবেশি ভারী থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনাচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গও ভাসবে! রাজ্যের দুই জেলায় হাওয়া দফতর জারি লাল সতর্কতা জারি করেছে। কোনও কোনও জেলায় কমলা সতর্কতাও জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছেন আবহবিদেরা।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়। রাতভর...

read more
ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬৯: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কারিগর ছিলেন অম্বিকা চক্রবর্তী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬৯: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কারিগর ছিলেন অম্বিকা চক্রবর্তী

খিলাফৎ ও অসহযোগ আন্দোলনের অঙ্গ হিসেবে কৈলাসহরে যে ধর্মসভা স্হাপিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন সতীশচন্দ্র চৌধুরী ও আব্দুল মুজাহির মজুমদার। ১৯৪২ সালে কৈলাসহর বাজার এলাকায় মিলন সমিতি নামে একটি সংগঠন গড়ে উঠেছিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম অম্বিকা চক্রবর্তী দু’বার কৈলাসহর সফর করে মিলন সমিতির সদস্যদের উৎসাহিত করেন। কৈলসহরের জনমানসেও সেদিন স্বদেশানুরাগের প্রাবল্য ছিল।

read more
স্মরণে বরণে উত্তম: ‘বিশ্রামের জন্য নয়, পরিশ্রমের জন্য টাকা দেন প্রযোজক’

স্মরণে বরণে উত্তম: ‘বিশ্রামের জন্য নয়, পরিশ্রমের জন্য টাকা দেন প্রযোজক’

বড়মামা সিগারেট খেতেন না। সেটের মধ্যে উত্তমকুমার তাঁর দামি ঘড়ি ৫৫৫-এর প্যাকেট বড়মামার হাতের ধরিয়ে দিতেন। অগ্নীশ্বর ছবিতে প্রথমদিকে যে বাংলো দেখানো হয়েছিল সেই বাড়ির খুব সুন্দর সাজানোবাগান, মানুষের ভিড়ের চাপে ছারখার হয়ে গিয়েছিল। উত্তমকুমার নিজে বাড়ির মালিককে ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন। মালিক বলেছিলেন, এটাই তাঁর জীবনের স্মৃতি হয়ে থাকবে।

read more
হ্যালো বাবু! পর্ব-৯২: অনুসরণ/১৩

হ্যালো বাবু! পর্ব-৯২: অনুসরণ/১৩

এই লোকটিকে অনুসরণ করতে শুরু করল ধৃতিমান। লোকটি কালীঘাটের মন্দির আর টালি নালার উপর কালীঘাট ব্রিজের মাঝে থাকে। ব্রিজ-লাগোয়া নবগ্রহ মন্দিরের নিচে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে একটা ঘুপচি ঘরে একা থাকে। নিয়ম করে প্রত্যেক দিন রাত ন'টায় বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে রাত দশটা থেকে পরের দিন ভোর ছটা পর্যন্ত ডিউটি সেরে বাড়ি ফেরে। সপ্তাহের সাতদিনই কাজ, কোনও ছুটি নেই। বাজার সেরে বাড়িতে ঢুকে রান্নাবাড়ি করে তারপর ঘুম। খাওয়া-দাওয়া সেরে আবার রাত নটায় বেরিয়ে পড়া। তার নাম মুকুন্দ। মুকুন্দ গুছাইত। মুকুন্দ যে জায়গাটায় থাকে সেটা শহরের...

read more
নিঃসঙ্গ মহানায়ক

নিঃসঙ্গ মহানায়ক

প্রতিবেদনের শুরুতে এমন একজন কালজয়ী অভিনেতা মায় কালচারাল আইকনকে নিয়ে এহেন বেমানান শব্দের চয়ন, মনকে বেসুরো করে দেয় বৈকি! কিন্তু নির্মম সত্য হল অরুণ চট্টোপাধ্যায়কে একা একাই উত্তমকুমার-এ পৌঁছতে হয়েছিল। যে ২৪ জুলাই নিয়ে অবিচ্ছিন্ন ভাবে ৪৩ বছর ধরে মাতামাতি চলছে তারও নির্মাতা একলা উত্তমই।‘এ বঙ্গের সমতলে তৃণলতা গুল্মদলে’ আর একজন শক্তিমান অভিনেতার মৃত্যুদিন ওই ২৪ জুলাই; কিন্তু একমাত্র পেটেন্ট বোধহয় তাঁরই নেওয়া। লেখার মুখড়াটা এ ভাবে সারলেও অন্তরা সঞ্চারীতে আছে তত্ত্বের আলোছায়া।

read more
পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?

পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?

স্নিগ্ধ মন্থরনির্ঘোষ সৃষ্টি করতে করতে মহাযশস্বী প্রভু ভরতের রথ দ্রুত অযোধ্যায় এসে পৌঁছল। অযোধ্যায় বিচরণ করছে বিড়াল ও পেঁচারা, মানুষ হোক বা হাতি কোথাও কারও অস্তিত্ব নেই যেন, তমসাবৃতা নিশার তুল্যা কালিমালিপ্ত অপ্রকাশিতা অযোধ্যা নগরী যেন চন্দ্রের প্রিয়া রোহিণীর মতো রাহুগ্রস্ত হয়েছে। এমন দশায় উপনীত হয়েছে বিখ্যাত নগরী। শীর্ণা পাহাড়ী নদী,যার স্বল্প জল উষ্ণ ও সংক্ষুব্ধ, মৎস্য ও জলচর প্রাণীরা যেখানে নিশ্চিহ্নপ্রায়, সেখানে পাখিরা রৌদ্রতাপদগ্ধ ঘর্মাক্ত, অযোধ্যা নগরীর যেন তেমনই অবস্থা।

read more
পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার

পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার

মানুষ নয়, পশু, পাখি, বেড়াল, কুকুর, এরাও জানত মা সারদার ভালবাসার মহিমা। একবার ছোট্ট রাধু শ্রীমার বাড়ির দোতলার বারান্দা থেকে একটা বাচ্চা বেড়াল নিচে ফেলে দিলে, তাই দেখে শ্রীমার অস্থির অবস্থা। এক সেবক তাঁর অবস্থা দেখে ছুটে গিয়ে বেড়ালছানাটিকে কোলে করে তুলে আনল। শ্রীমা তখন তাকে কোলে শুইয়ে গরম দুধ খাওয়ালেন আর গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই জয়রামবাটির বেড়ালটাকে ‘মায়ের বেড়াল’ বলত। আর সেই সুযোগে সে দুষ্টুমি করে বেড়াত। একদিন সবাই শ্রীমার কাছে এসে বেড়ালটার বিরুদ্ধে নালিশ জানাল। শ্রীমা আর কি করবেন, হাতে...

read more

 

 

Skip to content