মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

সেরা পাঁচ

পর্ব-২২: সঞ্চারিত অনুরাগের রেশ

পর্ব-২২: সঞ্চারিত অনুরাগের রেশ

দরজা ভেজিয়ে স্বামীর পায়ের কাছে বসলেন সুনীতি। অন্য দিন হলে আদিনাথ সরে শুতেন। বালিশ গুছিয়ে যত্নে স্ত্রীর শোবার বন্দোবস্ত করে দিতেন। আজ নির্বাক। বন্ধ চোখের ওপর আড়াআড়ি হাত দিয়ে শুয়ে আছেন। দীর্ঘ দেহ। স্পন্দনহীন। ঝড়ের পূর্বাভাস। একের পর এক বিচিত্র সব ঘটনার অভিঘাত যেন জমাট যন্ত্রণা হয়ে আছড়ে পড়বে সুনীতির ওপর।

read more
প্রয়াত সাহিত্যিক শংকর, শোকস্তব্ধ বাংলা লেখকমহল

প্রয়াত সাহিত্যিক শংকর, শোকস্তব্ধ বাংলা লেখকমহল

প্রয়াত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়। যদিও টিনি পরিচিত ছিলেন ‘শংকর’ নামে। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। জানা গিয়েছে, পনেরো আগে একাধিক শারীরিক সমস্যা নিয়ে দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান সাহিত্যিক। সেই সময় শংকরের খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তিনি ঝিমিয়ে পড়েছিলেন। বাংলা সাহিত্য-সংস্কৃতি জগতের নক্ষত্রপতনে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুঃসংবাদ প্রকাশ্যে আসতেই শোকের আবহ সাহিত্যজগৎ থেকে বইপাড়ায় শোকের আবহ। শোকবার্তা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত...

read more
পর্ব-৯৩: কৈলাসচন্দ্রের কাছে রাজবংশের কাহিনি শুনে ত্রিপুরার প্রতি আকৃষ্ট হন রবীন্দ্রনাথ

পর্ব-৯৩: কৈলাসচন্দ্রের কাছে রাজবংশের কাহিনি শুনে ত্রিপুরার প্রতি আকৃষ্ট হন রবীন্দ্রনাথ

বীরচন্দ্র, রাধাকিশোর, বীরেন্দ্র কিশোর ও বীরবিক্রম-ত্রিপুরার এই চারজন মাণিক্য রাজার সঙ্গেই রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল। সুদীর্ঘকাল ব্যাপী এক রাজবংশের চারজন রাজার সঙ্গে কবির সম্পর্ক নিঃসন্দেহে এক বিরল বিষয়। ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে যোগাযোগের সূত্রে যেন উদ্ভাসিত হয়েছেন এক অন্য রবীন্দ্রনাথ। কখনও তিনি রাজনীতিক, কখনও আবার অর্থনীতিবিদ। রাজ্য পরিচালনার বিষয়েও রাজাকে পরামর্শ দেন তিনি। আবার নির্ধারণ করি দেন বাজেটের মূল নীতি।

read more
পর্ব-১২২: অমিতাভ হত্যারহস্য / ৩

পর্ব-১২২: অমিতাভ হত্যারহস্য / ৩

বুবুকে আজকে ব্রেকফাস্টের বদলে ব্রাঞ্চ দিতে হবে। কারণ সকালে বেরিয়ে কখন ফেরার সম্ভব হবে সেটা চক্রবর্তী সাহেব নিজেও জানেন না। উল্টোডাঙার মুচিবাজারের আরিফ রোডে বাবু মানে ধৃতিমানের ভাড়া বাড়ি থেকে একটা অ্যাপক্যাব নিয়ে তাকে পৌঁছতে হবে সুদূর দক্ষিণে রিজেন্ট পার্ক পোস্ট অফিসের পাশে। অমিতাভ চক্রবর্তী একে টেলি নায়িকার স্বামী তার ওপর আবার গলায় ওড়না ঝুলিয়ে মৃত্যু। মিডিয়াতে যেন ডবল ডিমের এগ রোল। ঠাসা মাংসের পুর!

read more
পর্ব-১৪৮: শূন্যতা ও পূর্ণতার প্রতীক, রামের প্রিয় অপরূপ হেমন্ত

পর্ব-১৪৮: শূন্যতা ও পূর্ণতার প্রতীক, রামের প্রিয় অপরূপ হেমন্ত

পঞ্চবটীবনে অবস্থানকালীন মহাত্মা রামের শরৎকাল অতিবাহিত হল, প্রিয় ঋতু হেমন্ত সমাগত।একদা রাত ভোর হলে রঘুনন্দন রাম, স্নানের জন্যে মনোরম গোদাবরী নদীতে গেলেন। সঙ্গে সীতা ও অনুসরণরত, বিনয়ী, বীর্যবান, লক্ষ্মণ, কলসহাতে চললেন। সুমিত্রানন্দন লক্ষ্মণ প্রিয়ভাষী রামকে জানালেন, রামের প্রিয় এই সেই কাল সমুপস্থিত। মঙ্গলময় সংবৎসরকাল যেন এর দ্বারা অলঙ্কৃত হয়ে সুন্দর হয়। এই কালে কুয়াশায় মানুষের শরীর শুষ্ক হয়, বসুন্ধরা হয় শস্যমালায় সমৃদ্ধা, জল তখন উপভোগ্য নয় আর।

read more
পর্ব-৯৭ : ভয় যেখানে ভালোবাসার অনুঘটক: চোর ও বৃদ্ধ বণিকের গল্পের গোপন সত্য

পর্ব-৯৭ : ভয় যেখানে ভালোবাসার অনুঘটক: চোর ও বৃদ্ধ বণিকের গল্পের গোপন সত্য

উলূকরাজ অরিমর্দন মন্ত্রী দীপ্তাক্ষের যুক্তিপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। রাজার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি এবার ধীরলয়ে তাঁর আরেক বিচক্ষণ সচিব বক্রনাসের দিকে ফিরলেন। গম্ভীর স্বরে রাজা প্রশ্ন করলেন, “মন্ত্রী দীপ্তাক্ষের অভিমত তো শুনলাম। হে ভদ্র! উদ্ভূত এই বিশেষ পরিস্থিতিতে এখন আমাদের ঠিক কী করা উচিত বলে আপনার মনে হয়?

read more
পর্ব-৮৪ : শুন বরনারী

পর্ব-৮৪ : শুন বরনারী

চলচ্চিত্র শিল্পে উত্তম কুমার নামক একজন ক্ষণজন্মা নায়কের আবির্ভাবে বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরে গিয়েছিল। অতি সাধারণ কাহিনিকে অসাধারণ মোড়কে উপস্থাপন করার এবং দর্শক মনের প্রতিটি স্বরলিপির সাথে নিজেকে সঠিক সরগম-এ বাঁধার একটা অতুলনীয় দক্ষতা তার স্ক্রিন প্রেজেন্সে পাওয়া যেত।

read more
শিব

শিব

দেবী কালিকার পদতলে যে শিব শবপ্রায় লুপ্তচেতন হয়ে বিরাজ করেন, গঞ্জিকায় আচ্ছন্ন, স্ফীতোদর মধ্যবয়সী কিংবা অতিবড় বৃদ্ধপতি, ক্যালেন্ডারের শিব তেমনটা নন। সেই কোন বিস্মৃত কালে এক লজ্জাবনতা তরুণী দুরুদুরু রোমাঞ্চ বুকে নিয়ে অনিন্দ্যকান্তি দিগম্বর এক সন্ন্যাসীকে রূপে ভোলাতে গিয়েছিল, সঙ্গে কোকিল, বসন্ত, মদনবাণ, নবোদ্গত প্রেমের প্রকাশের অনুকূল যাবতীয় আয়োজন, হৃদয়ের গোপনপুরে লীলাকমলের পত্রপাতের ধ্বনি। এই আয়োজনে আঘাত আছে, অবহেলা নেই। তাই আত্মগত নশ্বর প্রেম শাশ্বত অমৃত হয়ে বিশ্বজনের হয়ে ওঠে।

read more
পর্ব-৫৭: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৭: আকাশ এখনও মেঘলা

দোকানের খরিদ্দারেরাও অদ্ভুত। দরদাম করে না। ইশারায় কথা বলে। টাকা দেয় খবরের কাগজ মোড়ে বই নিয়ে চলে যায়। খুব ইচ্ছে ছিল জানার। ওই বইতে কী এমন থাকে যার জন্য ওরকম লুকোচাপা। জানা হয়নি। সেদিনও। আজ এতটা বড় হয়েও। তবে আজ ইন্টারনেট ঘেঁটে বুঝতে পারে কেন নানা বয়সের কিশোর যুব প্রৌঢ় সে বইয়ের আকর্ষণে ঘুরঘুর করতো। এতদিন বাদে দিয়ার কেমন যেন মনে হয় অতনু সেন তার কাছে সেই মলাটজোড়া নিষিদ্ধ বইয়ের মতো। কী আছে মানুষটার মধ্যে?

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩৯: সুন্দরবনের বন্যপ্রাণী — চিতল হরিণ

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩৯: সুন্দরবনের বন্যপ্রাণী — চিতল হরিণ

চিতল হরিণ ভারত ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণীদের মধ্যে বৃহত্তম জনগোষ্ঠী। সুন্দরবন ছাড়াও ভারতের বিভিন্ন বনাঞ্চলে ওদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভারত বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানে প্রচুর পরিমাণে চিতল হরিণ দেখা যায়। ভারতীয় উপমহাদেশই হল চিতল হরিণের মাতৃভূমি। যদিও পরবর্তীকালে এখান থেকে ভিন্ন ভিন্ন দেশে নিয়ে গিয়ে ওদের সংখ্যা বৃদ্ধি করানো হয়েছে।

read more
পর্ব-১৫৪ : গরুর পালে বাঘ

পর্ব-১৫৪ : গরুর পালে বাঘ

হাসপাতাল জুড়ে আবার নিস্তব্ধতা ফিরে এল। একটা থমথমে ভোর। এখনও পাখিরা জাগেনি। ঝিঁঝিঁর আওয়াজ ছাড়া আর কিছু নেই। ভোর হওয়ার সঙ্গে-সঙ্গেই রাত্রির এই রহস্যময়তা কেটে যাবে। একটা নতুন রিফ্রেশড্ সকাল আসবে। তারই প্রতীক্ষায় নিয়ন বাতিগুলি জ্বলেপুড়ে খাক্ হচ্ছিল যেন!

read more
পর্ব-২১: বিবাহ সংবাদ, আদিনাথ-গোরা

পর্ব-২১: বিবাহ সংবাদ, আদিনাথ-গোরা

পুষ্প সুরভিময় আদিনাথের শয়ন কক্ষ। চৌকিতে টানটান বিছানা পাতা। ধবধবে চাদর। জানলার ধারে টেবিল চেয়ার। নিখুঁত গোছানো খাতা বই লেখালেখির সরঞ্জাম। ওপাশে একটা কাঠের দেরাজ। খাটের পাশে ছোট্ট তেপায়ায় ফুলতোলা কাচের বাটি। জলে ভেজা দশ বারোটা টাটকা গন্ধরাজ। খুকুর হাতের পরিচর্যার ছাপ চারপাশে ছড়ানো।

read more
বইয়ের দেশে : না বলা অনেক কথা সময়ের দলিল

বইয়ের দেশে : না বলা অনেক কথা সময়ের দলিল

সব মিলিয়ে আত্মকথন ও সমসাময়িক ঘটনাবলির সমন্বয়ে পান্নালাল রায় এক মালা রচনা করেছেন, যার প্রতিটি ফুলের কোনওটিতে রয়েছে আনন্দময়তার সৌরভ, কোনওটিতে যেন আবার বিষন্নতার দীর্ঘশ্বাস। এটিকে আবার আত্মকথন কেন্দ্রিক এক ইতিহাস গ্রন্থও বলা যেতে পারে। নানা তথ্য বহুল সুখপাঠ্য এই গ্রন্থটি পাঠক সমাজে সমাদৃত হবে এমন আশা করা যায়। গ্রন্হটির দৃষ্টি নন্দন প্রচ্ছদ করেছেন কামনা দেব। প্রচ্ছদে ঐতিহাসিক ভাবনার প্রতিফলন ঘটেছে।

read more
পর্ব-১২১: অমিতাভ হত্যারহস্য / ২

পর্ব-১২১: অমিতাভ হত্যারহস্য / ২

অমিতাভ নীলাঞ্জনার ছবিতে ছবিতে ছয়লাপ করা বিয়ে এবং বৌভাত। হইহই করা হনিমুন লোকে যতটা উপভোগ করেছে। অমিতাভ’র এই মৃত্যুতে তাদের অপ্রকাশিত গ্রে রিলেশনস মানে কাছে কাছে থেকে ক্রমশ দূরে দূরে যাওয়া এখানে ওখানে ছড়িয়ে পড়ল। সাতসকালে সরাসরি গোয়েন্দা কর্তা ভৈরব চক্রবর্তীর ফোন।

read more

 

 

Skip to content