আজকাল সমাজমাধ্যমে ডায়েট নিয়ে নানান ধরনের তথ্য সম্পর্কে আমরা জানতে পারি। আমাদের মধ্যে অনেকেই শুধু ভুঁড়ি কমাতে হবে এই মনে করে, না জেনে-বুঝে সে সব অনুসরণ করে ফেলি। তার ফলে অজান্তেই আমরা আমাদের শরীরের নানা ক্ষতি করে ফেলছি। তাই ডায়েটের ক্ষেত্রে কয়েকটি ‘ভাইরাল’ প্রবণতা সম্পর্কে সতর্ক হওয়া উচিত।






















