মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

সেরা পাঁচ

চতুর্থীতেই নিম্নচাপের সম্ভাবনা! মায়ানমার থেকে সরছে ঘূর্ণাবর্ত, কোথায় কবে কতটা বর্ষণ? একঝলকে ছ’দিনের পূর্বাভাস

চতুর্থীতেই নিম্নচাপের সম্ভাবনা! মায়ানমার থেকে সরছে ঘূর্ণাবর্ত, কোথায় কবে কতটা বর্ষণ? একঝলকে ছ’দিনের পূর্বাভাস

এক রাতের বৃষ্টিতে পুজোর আগে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির জনজীবন। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চলের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এখনই স্বস্তির সম্ভাবনা নেই। কারণ নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। মায়ানমার থেকে ক্রমে বাংলার দিকে সরে আসছে ঘূর্ণাবর্ত। তা নিম্নচাপে পরিণত হবে একেবারে পুজোর মুখে!হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখনও একই জায়গায় রয়েছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে...

read more
পর্ব-১৩২: লৌকিকও অলৌকিকের টানাপোড়েনের বিনির্মাণ—ঋষিকবির মহাকাব্য রামায়ণ

পর্ব-১৩২: লৌকিকও অলৌকিকের টানাপোড়েনের বিনির্মাণ—ঋষিকবির মহাকাব্য রামায়ণ

দণ্ডকারণ্যের শ্বাপদসঙ্কুল,রাক্ষসদের অধ্যুষিত, গভীরে, রাক্ষস বিরাধের মুখোমুখি হলেন রাম। বিরাধ হিংস্র আস্ফালন করে, সীতাকে ছিনিয়ে নিল। তাঁর শারীরিক অভিব্যক্তি ছিল ভয়ঙ্কর। স রামং লক্ষ্মণঞ্চৈব সীতাং দৃষ্ট্বা চ মৈথিলীম্। অভ্যধাবৎ সুসংক্রুদ্ধঃ প্রজাঃ কাল ইবান্তকঃ।। যমের মতো ধেয়ে এল সেই ক্রুদ্ধ রাক্ষস।

read more
দুই মলাটে বন্দি অর্ধ শতাব্দী

দুই মলাটে বন্দি অর্ধ শতাব্দী

সাড়ে চার দশক আগে বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ও দেশটির প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হবার সংবাদটি যদি এখন ফের চোখের সামনে আসে তবে পাঠকের অনুভূতিটা কেমন হবে? কিংবা পাঁচ দশক আগে দেশে জরুরি অবস্থা জারি ও বিরোধী নেতৃবৃন্দকে মিসায় গ্রেপ্তারের সংবাদ? এমনই এক গুরুত্বপূর্ণ সংবাদ সংকলন করেছে ত্রিপুরার ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা ত্রিপুরা দর্পণ, যাতে পাতায় পাতায় অক্ষরবন্দি রয়েছে অর্ধ শতাব্দী!

read more
পর্ব-১৩৩: মহর্ষিকে অনুসরণ করে তাঁর পত্নীও বাড়ির পুজোতে যোগ দিতেন না

পর্ব-১৩৩: মহর্ষিকে অনুসরণ করে তাঁর পত্নীও বাড়ির পুজোতে যোগ দিতেন না

ঠাকুরবাড়িতে দুর্গাপুজো বন্ধ হলেও ছুঁয়ে যেত পুজোর আনন্দ। অনেকের স্মৃতিচর্চাতেই ধরা রয়েছে পুজো-আনন্দের খণ্ডচিত্র। নতুন পোশাকআশাক তখনও হত, মিলত পার্বণী। বিজয়ার দিন শুভেচ্ছা-বিনিময় আশীর্বাদ-বিতরণ তো ছিলই, সব থেকে বড় আকর্ষণ ছিল বিজয়াসম্মিলনীর।

read more
আর একটু বৃষ্টি হলেই বলা যেত ‘মেঘভাঙা বৃষ্টি’! বলল হাওয়া দফতর! আরও দুর্যোগের শঙ্কা আছে? হাওয়া দফতরের পূর্বাভাস কী?

আর একটু বৃষ্টি হলেই বলা যেত ‘মেঘভাঙা বৃষ্টি’! বলল হাওয়া দফতর! আরও দুর্যোগের শঙ্কা আছে? হাওয়া দফতরের পূর্বাভাস কী?

রাতভর প্রবল বৃষ্টিতে শহর কলকাতা জলমগ্ন। কেই কেই মনে করছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে কলকাতায় মেঘভাঙা বৃষ্টি (ক্লাউডবার্স্ট) হয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় মেঘভাঙা বৃষ্টি হয়নি। তবে সেই সঙ্গে এও জানানো হয়েছে, এক ঘণ্টায় ২ মিলিমিটার বেশি বৃষ্টি হলেই এই বর্ষণকে মেঘভাঙা (ক্লাউডবার্স্ট) বৃষ্টি বলা যেত।

read more
কলকাতায় পাঁচ ঘণ্টার ব্যবধানে রেকর্ড বর্ষণ! জলের নীচে শহর, মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে? কী বলল হাওয়া দফতর?

কলকাতায় পাঁচ ঘণ্টার ব্যবধানে রেকর্ড বর্ষণ! জলের নীচে শহর, মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে? কী বলল হাওয়া দফতর?

রাতভর রেকর্ড বৃষ্টি। কলকাতার অধীকাংশ এলাকা জলমগ্ন। ব্যাপক ভাবে ব্যাহত যান চলাচল ব্যবস্থা। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে তা হলে জল জমার পরিমাণও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৪০: মঙ্গলজাতক : ভালোমন্দের হিসেব

গল্পবৃক্ষ, পর্ব-৪০: মঙ্গলজাতক : ভালোমন্দের হিসেব

বোধিসত্ত্ব সেই জন্মে মগধের রাজগৃহ নগরের একটি রাজোদ্যানে অবস্থান করছিলেন। পূর্বাশ্রমে তিনি উদীচ্য ব্রাহ্মণকুলে জন্ম নিয়ে প্রব্রজ্যা আশ্রয় করে হিমালয়ে অবস্থান করছিলেন। পরে হিমালয় থেকে অবতরণ করে এই রাজোদ্যানে প্রথম দিনটি অতিবাহিত করে দ্বিতীয় দিনে নগরে ভিক্ষার্থে প্রবেশ করলেন।

read more
পুজোর সাজে উজ্জ্বল মুখ, হলুদে আছে জেল্লার চাবিকাঠি

পুজোর সাজে উজ্জ্বল মুখ, হলুদে আছে জেল্লার চাবিকাঠি

হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা বার্ধক্যের লক্ষণ, পিগমেন্টেশন, ব্রণ ইত্যাদির মতো ত্বকের সমস্যা সমাধানে সাহায্য করে। হলুদে কারকিউমিন নামে একটি জৈব উপাদান রয়েছে, যা প্রদাহ-বিরোধী। এক কথায় ত্বকের যত্নে হলুদ অতুলনীয়। হলুদ সজলভ্য একটি খাবার, যা সব বাড়িতে থাকে। আমাদের ত্বকের যত্নের জনপ্রিয় পদ্ধতি হল হলুদ। একঝলকে হলুদের উপকারিতা ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে ● হলুদ ত্বককে উজ্জ্বল করার জন্য একটি শক্তিশালী উপাদান...

read more
পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, তৃতীয়া থেকেই সমুদ্র হবে উত্তাল! কলকাতায় কী পূর্বাভাস?

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, তৃতীয়া থেকেই সমুদ্র হবে উত্তাল! কলকাতায় কী পূর্বাভাস?

দুর্গা পুজো যত এগচ্ছে, বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে। ষষ্ঠীর দু’দিন আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর এর প্রভাবেই পুজোয় বৃষ্টি হতে পারে। তৃতীয়া অর্থাৎ বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।

read more
মহালয়া এবং…

মহালয়া এবং…

আমাদের সমস্যাগুলোকে ঠেলেঠুলে দুর্গতিহারিণী শরণ্যা ত্র্যম্বকজায়া গৌরীর আগমনী সুর, তাঁর নুপূরনিক্বণ বাজে তাঁর পিত্রালয়ে। আনন্দময়ী চিন্ময়ী মহামায়ার মৃন্ময়ীরূপে আবাহন এখন শুধু সময়ের অপেক্ষা। মহালয়ার “আরব্ধ আগমনী”র ভোরে প্রজন্মবাহিত সংশয় আর শারদ অশ্রুজলটুকু পাশে রেখেই কুমোরটুলি থেকে সার সার লরিগুলোতে একে একে উঠে আসেন সবাহন দুর্গা, মহিষাসুর, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্ত্তিক। রেডি, স্টেডি, অন ইওর মার্ক! গো… গাড়ি ছেড়ে দেয়।

read more
পর্ব-৩৬: আকাশ এখনও মেঘলা

পর্ব-৩৬: আকাশ এখনও মেঘলা

কারখানার গেট থেকে খবর পেয়ে শ্রমিক ইউনিয়নের লোকজন ছুটে গিয়েছিল থানায়! সেখানে কোনও সুবিধা করতে না পেরে তাদের ক’জন পার্টির এক নেতার বাড়িতে ছুটল আর জনাকয়েক গেল দুলালের বাড়িতে। তখন অনেক রাত। সদর দরজা বন্ধ। খানিকক্ষণ ধাক্কাধাক্কির পর কেউ দরজা খুলল না!

read more
সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১১ : অরিন্দম কহিলা বিষাদে

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১১ : অরিন্দম কহিলা বিষাদে

অরিন্দম তার প্রগলভতায় বিস্মিত হন, হয়তো খানিক আকৃষ্ট-ও। তবে নায়কসুলভ তথাকথিত দুর্বলতার বিপরীতে তিনি তখন সংযত, ভদ্র, শিষ্ট। স্তব্ধ রাত, একাকী এক নারী ও রূপোলী দুনিয়ার হার্টথ্রব নায়ক, মুচমুচে গল্পের জন্য এর চেয়ে আকর্ষণীয় আর কী হতে পারে? মেয়েটি কি বিবাহিতা? এই প্রশ্নের উত্তরে মেয়েটি ডুকরে কেঁদে ওঠে, বিচলিত অরিন্দম দু’ পা “এগোতেই” মেয়েটি খিলখিলিয়ে হেসে ওঠে।

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৮: ছোট বাবুইবাটান

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৮: ছোট বাবুইবাটান

ছোট বাবুইবাটান স্ত্রী ও পুরুষ দেখতে একই রকম। প্রজনন ঋতুতে এদের চঞ্চুর গোড়া উভয়েরই কমলা বা লাল হয়ে যায়। প্রজননের সময় পুরুষ পাখি স্ত্রীকে সামান্য ঠোক্কর দিয়ে বা খাবার দিয়ে তার মন জয় করতে চেষ্টা করে। মন দেয়া-নেয়া হয়ে গেলে খুব কম সময়ের মধ্যে তাদের মিলন হয়। তারপর ডিম পাড়ার পালা।

read more
পর্ব-১৩৩: এ কে? এ কে গো?

পর্ব-১৩৩: এ কে? এ কে গো?

জীবনবাবু হঠাৎ করে ব্রেক কষায় গাড়ির মধ্যে সবাই সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। সুদীপ্তর মাথা ঠুকে গেল ড্যাশবোর্ডে। গাড়িটা বিচ্ছিরি শব্দ করে থেমে যেতেই সামনের উইণ্ডস্ক্রিনে প্রায় ঝাঁপ দিয়ে আছড়ে পড়ল একজন। ঘটনার আকস্মিকতায় শাক্য, সুদীপ্ত তো বটেই, জীবনবাবুর মতো অভিজ্ঞ, পোড় খাওয়া ড্রাইভারও হকচকিয়ে গিয়েছিলেন। তাঁর মুখ দিয়ে প্রায় আর্তনাদের মতো বেরিয়ে এল, “এ কী? এ কে? এ কে গো?”

read more
জুবিনের খ্যাতির প্রভাব নিজের জীবনে পড়তে দেননি, গায়কের মৃত্যুর পর স্ত্রী গরিমার কী অবস্থা?

জুবিনের খ্যাতির প্রভাব নিজের জীবনে পড়তে দেননি, গায়কের মৃত্যুর পর স্ত্রী গরিমার কী অবস্থা?

মাত্র ৫২ বছরে প্রয়াত গায়ক জুবিন গার্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। ২০০৬ সালের ‘ইয়া আলি’ গান জুবিনকে খ্যাতি এনে দিয়েছিল। প্রায় দুই দশক পরে, আজও সমান জনপ্রিয় সেই গান। জুবিনের এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না অনুরাগীরা। সারাজীবন অন্তরালেই থেকে এসেছেন জুবিনের স্ত্রী গরিমা। স্বামী জুবিনের মৃত্যুতে কী অবস্থা গরিমা শইকীয়ার?

read more

 

 

Skip to content