বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

সেরা পাঁচ

পর্ব-৯২: অবিবেচনা যত দ্রুত সিদ্ধান্ত আনে, তত দ্রুত ধ্বংসও আনে

পর্ব-৯২: অবিবেচনা যত দ্রুত সিদ্ধান্ত আনে, তত দ্রুত ধ্বংসও আনে

চোখের এক পলকে আহত সাপটি ফণা উঁচিয়ে হিংস্র গর্জনে ছোবল মারল ছেলেটির পায়ে। বিষ ছড়িয়ে পড়তে সময় লাগল না—ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ল, নিঃশ্বাস থেমে গেল, তার শরীর নিস্তেজ হয়ে গেল অরণ্যের মাটিতে। চারিদিকে স্তব্ধতা নেমে এল—শুধু দুধের পাত্রটি উল্টে গিয়ে মাটিতে গড়িয়ে পড়ছিল, আর ধীরে ধীরে সেই সাদা দুধের ধারা ঢিবির মাটির ভিতর মিশে যেতে থাকল।

read more
ভারতকন‍্যাদের বিশ্বজয়! দাপট দেখালেন শেফালি, দীপ্তি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হরমনপ্রীত বাহিনী

ভারতকন‍্যাদের বিশ্বজয়! দাপট দেখালেন শেফালি, দীপ্তি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হরমনপ্রীত বাহিনী

লরা উলভার্ট যত ক্ষণ ক্রিজে ছিলেন, তত ক্ষণ হরমনপ্রীত কৌর স্বস্তি পাচ্ছিলেন না। উলভার্ট সেমিফাইনালের পর ফাইনালেও শতরান করলেন। যদিও তিনি দলকে জেতাতে পারলেন না। অবশেষে তৃতীয় বারের চেষ্টায় ভারতের শাপমুক্তি। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতকন‍্যারা।

read more
ভারতের মাটিতে এই প্রথম এত ভারী উপগ্রহের উৎক্ষেপণ! ইসরোর ‘বাহুবলী’ মহাকাশে নিয়ে গেল ৪৪১০ কেজির স্যাটেলাইট

ভারতের মাটিতে এই প্রথম এত ভারী উপগ্রহের উৎক্ষেপণ! ইসরোর ‘বাহুবলী’ মহাকাশে নিয়ে গেল ৪৪১০ কেজির স্যাটেলাইট

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল ভাবে উৎক্ষেপণ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র তৈরি কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’। রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে নির্ধারিত সময়েই উৎক্ষেপণ করা হল এই ভারী কৃত্রিম উপগ্রহটি। ৪৪১০ কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দেবে ভারতের তৈরি এলভিএম৩-এম৫ রকেট। ভারতের মাটি থেকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটিকে।ইসরো এর আগে সাড়ে পাঁচ হাজার কেজিরও বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। তবে তা ভারতের মাটি থেকে পাঠানো হয়নি। ২০১৮ সালের...

read more
ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশ অংশ ঘুরে চলে এল দক্ষিণবঙ্গে! কোথায় কোথায় বর্ষণের সম্ভাবনা? কবে থেকে নামবে পারদ?

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশ অংশ ঘুরে চলে এল দক্ষিণবঙ্গে! কোথায় কোথায় বর্ষণের সম্ভাবনা? কবে থেকে নামবে পারদ?

শুক্রবারই ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশ সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছিল। মোন্থা ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে এগিয়ে শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে। এর সংলগ্ন ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও উত্তর-উত্তর পূর্ব দিকে এগবে। সেই সঙ্গে শক্তিক্ষয়ও হবে। এর প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতার কোনও কোনও অংশও।

read more
পর্ব-৪২: আকাশ এখনও মেঘলা

পর্ব-৪২: আকাশ এখনও মেঘলা

খুব সমস্যা! শুনলাম বিবাহিত লোকজন ফ্যামিলি না এনে ব্যাচেলরস মেস অকুপাই করে আছেন। আমি কথা বলতে গেলে যাঁদের থেকে সবচেয়ে রেজিস্ট্যান্স পেলাম তাঁরা হলেন তোমার স্বামী আর তাঁর এক বন্ধু-সহকর্মী! পরে খোঁজ নিয়ে জানলাম, মেসে শুধু একটা ট্রিপল শেয়ারিং রুম! সেটা উনি আর অনার বন্ধু মাস্টারমশাই ডাবল শেয়ারিং করে বহুদিন রয়েছেন! আর ওঁদের মানে…দু’জনের মধ্যে সম্পর্কটা শুনেছি স্বাভাবিক নয়। দেয়ার গে! আই মিন…

read more
পর্ব-১২৪: সুন্দরবনের পাখি: গোত্রা

পর্ব-১২৪: সুন্দরবনের পাখি: গোত্রা

আগের লেখায় উল্লেখ করেছিলাম যে ঘোড়ামারা দ্বীপ থেকে ট্রলারে চেপে ফেরার সময় হারউড পয়েন্ট জেটিঘাটের কাছাকাছি একটি চরে তিন ধরনের পাখিকে জলে কিছুটা পা ডুবিয়ে খাবার সংগ্রহ করতে দেখেছিলাম। সেগুলিকে পরে শনাক্তও করতে পেরেছিলাম। সেই পাখিগুলির মধ্যে একটি ছিল বাটান যার কথা আগেই বিস্তারিত বলেছি। দ্বিতীয় যে পাখিটিকে দেখেছিলাম তার পায়ের রং ছিল হলদেটে সবুজ। আকারেও অন্য দুই প্রকারের থেকে বড়। এরাও পরিযায়ী পাখি। ইংরেজিতে এদের নাম ‘Greenshank’ বা ‘Common Greenshank’, বাংলায় অজয় হোম নাম লিখেছেন গোত্রা। এই পাখিটিকে স্থানীয়...

read more
পর্ব-১৩৯: শেফালিকার বিপদ

পর্ব-১৩৯: শেফালিকার বিপদ

শেফালিকা অবাক হয়ে গেলেন। তাঁর শোওয়ার ঘরে একটা আলমারি আছে। অনেককালের পুরানো। পাল্লা বন্ধ করার সময় বিকট আওয়াজ হয়। এখানকার কোয়াটার্সগুলির মেঝে ভালো করে তৈরি নয়। সমান নয়, এদিক-ওদিক ঢালু। ফলে আলমারি দেওয়ালের থেকে খানিক সামনে এনে রাখতে হয়েছে। অনেককাল থেকেই আছে অবশ্য। পিছনটায় ক্বচিৎ-কদাচিৎ সময় পেলে ঝাড়ু লাগান। নাহলে মাকড়শা আর আরশুলারা তাদের আঁতুড়ঘর হিসেবেই ব্যবহার করে। সেই নোংরার মধ্যে ঢুকে মেয়েটা নুন দিয়ে তেঁতুল খাচ্ছিলো?

read more
সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১৩ : জনঅরণ্য: সরস্বতী না লক্ষ্মী?

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১৩ : জনঅরণ্য: সরস্বতী না লক্ষ্মী?

জনঅরণ্য, দ্য মিডলম্যান। ১৯৭৬ সালের ছবি, বিংশ শতকের সাতের দশকের চিত্রায়ন, মূল কাহিনি মণিশঙ্কর মুখোপাধ্যায় বা শঙ্করের। লক্ষ্য করার মতো এই যে, জন আর অরণ্যে ব্যাকরণের নিয়ম মেনে সন্ধি হয়নি, তখন বিপুল গণবিস্ফোরণের যে জনারণ্য ভারতে শাখা প্রশাখা মেলছিল আজকের মহীরূহ হওয়ার জন্য, সেই জনারণ্যে আরেকটি জনঅরণ্য গড়ে উঠছিল, শিক্ষিত বেকার মানুষের। এই অসদর্থক অসঙ্গতির রাজ্যে সন্ধি নেই, আছে বৈরী, সংঘর্ষ, কঠিন এক কেজো জগৎ।

read more
ভিটামিন-খনিজে ভরপুর, শরীর ভালো রাখতে পাতে রাখতে পারেন লাউ

ভিটামিন-খনিজে ভরপুর, শরীর ভালো রাখতে পাতে রাখতে পারেন লাউ

ভিটামিন বি, সি-তে ভরপুর। রয়েছে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রনও। জলের পরিমাণ বেশ বেশি। ক্যালোরি কম। কম ক্যালোরির পুষ্টিকর খাবারের তালিকায় অনায়াসে রাখা যায় লাউ। স্বাস্থ্যকর উপযোগিতার কথা মাথায় রেখে অনেকেই দিন শুরু করেন সব্জিটির রস খেয়ে। একঝলকে দেখে নিন লাউয়ের উপকারিতা।

read more
পর্ব-৬: বিষণ্ণ সকাল, নিঃসঙ্গ আদিনাথ

পর্ব-৬: বিষণ্ণ সকাল, নিঃসঙ্গ আদিনাথ

ইন্দুমতি আদিনাথ রাজযোটক। সকলেই তাই বলতো। তাঁর জীবনের ধ্রুবতারা ইন্দু। ওই মোমের মত রং ওই স্পর্শ ওই সহবাস সুখ! এখনও নিঃশব্দ রাতগুলোয় ওই নারীকে কাছে ডাকেন আদিনাথ। সেও আসে। লুকিয়ে লুকিয়ে তাঁরা মিলিত হন। ইন্দুর অশরীরী অস্তিত্বের মায়ামৃগ এখনো তাঁকে দুঃসহ ছুটিয়ে বেড়ায়।

read more
পর্ব-৮০: আগরতলায় ফুটবল মাঠে রেফারিও করেছেন শচীনকর্তা

পর্ব-৮০: আগরতলায় ফুটবল মাঠে রেফারিও করেছেন শচীনকর্তা

অভিমান করে নয়, সুরের সাধনাই তাঁকে প্রথমে কলকাতা এবং পরে মুম্বই নিয়ে গিয়েছিল। পিতা পড়ার জন্য নিয়ে গেলেন কলকাতা। সেখানেও সঙ্গীত সাধনা। খোলে গেল এক বিপুল সম্ভাবনার দিগন্ত। বাংলার মন জয়ের পর আকৃষ্ট হল মুম্বই। আরব সাগরের তীরে জীবনের শেষ অধ্যায়ে সাফল্যর শীর্ষে তিনি। ত্রিপুরার রাজপরিবারের কুমার শচীন হয়ে উঠলেন দেশের এসডি বর্মণ।

read more
ডেসডিমোনার রুমাল/৫

ডেসডিমোনার রুমাল/৫

ঐশী আবাসনে খুব পরিচিত ছিল। বিজয়াসম্মেলনী নববর্ষের অনুষ্ঠান বা চড়ুইভাতি সবেতেই ঐশী একপায়ে খাড়া। একথা অবশ্য অন্যান্যরাও জেরার মুখে স্বীকার করেছেন। শুভ্রাংশুও যথেষ্ঠ শোকাহত। তাঁর সঙ্গেও কথা বলেছে শ্রেয়া। শান্ত ও স্বাভাবিকভাবে শ্রেয়ার সব প্রশ্নের উত্তর দিয়েছেন শুভ্রাংশু।

read more
পর্ব-১৩৬: এক অনন্য অভিজ্ঞতায় সমৃদ্ধ রামচন্দ্রের অরণ্যবাস

পর্ব-১৩৬: এক অনন্য অভিজ্ঞতায় সমৃদ্ধ রামচন্দ্রের অরণ্যবাস

মহর্ষিদের আশীর্বাদধন্য রামের বনবাসজীবন। এমন ক্লেদমুক্ত হয় না কেন জীবন? যেখানে সজ্জনের সংসর্গ মানুষকে নতুন কোন পথনির্দেশ দেয়, যে পথচলায় রয়েছে সদুদ্দেশ্যসাধনের বার্তা। প্রাত্যহিকতার গ্লানি, দৈনন্দিন নৈরাশ্যের অন্ধকারাচ্ছন্ন গুহাপথের শেষ সীমায় নতুন কোনও আলোর দিশা?

read more
পর্ব-৬৫: একদিকে জল, অন্যদিকে পাহাড় সিউয়ার্ডের রাস্তা যেন স্বর্গদ্বার!

পর্ব-৬৫: একদিকে জল, অন্যদিকে পাহাড় সিউয়ার্ডের রাস্তা যেন স্বর্গদ্বার!

রাস্তা থেকে যেটুকু দেখা যায়, তাতে মনে হয় কি অপার্থিব শান্তি সেখানে। এই নদীটা শেষ হলেই সামনে চলে আসে বিশাল পোর্টেজ হিমবাহ। সেটাও একটা পাহাড় থেকেই নেমে এসেছে। আর তার নীচেই রয়েছে একটা হিমবাহ গলে তৈরি হওয়া একটি হ্রদ। আমরা এর আগে এই হিমবাহের কাছাকাছি রাস্তায় বাঁক নিয়ে এই হ্রদের ধারে বসে থেকেছি অনেকক্ষণ, কোনও উদ্দেশ্য ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা কেটে গিয়েছে। আবার সেখান থেকে উঠে গাড়ি চালিয়ে ফিরে এসেছি বাড়ি।

read more
পর্ব-৫৯: ‘ফুলেরতল’ বরাক পারের এক ছোট শহর

পর্ব-৫৯: ‘ফুলেরতল’ বরাক পারের এক ছোট শহর

ফুলেরতল কিংবা লক্ষীপুরের প্রসঙ্গ উঠলে আনারস চাষের কথা না বললে চলে না। ফুলেরতলে চাষ হওয়া আনারসের স্বাদ অতুলনীয়। এখানে উৎপাদিত আনারস আকারে বড় হয়। এখানকার আনারস এখন সারা বিশ্বে আলাদা করে জায়গা করে নিয়েছে। এই অঞ্চলের মারকুলিন এবং জিরিঘাটের মধ্যবর্তী অঞ্চলে বিস্তীর্ণ টিলাতে আনারস চাষ হয়। এই আনারস ক্ষেত বড়ই নয়নাভিরাম। দূর থেকে দেখতে খুবই সুন্দর। প্রায় আট হাজারেরও বেশি পরিবারের জীবিকা নির্ভর করে এই আনারস চাষের উপর।

read more

 

 

Skip to content