সোমবার ১৬ মার্চ, ২০২৬

সেরা পাঁচ

পর্ব-১৪১: ঘটি চেয়ে বঁটি

পর্ব-১৪১: ঘটি চেয়ে বঁটি

ঠাকুরবাড়িতে অসুস্থ যোগমায়াকে বেলিসাহেব দেখতে আসার পর এক কাণ্ড ঘটেছিল। যোগমায়া দেবী দ্বারকানাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র গিরীন্দ্রনাথের পত্নী। রবীন্দ্রনাথের ‘মেজকাকিমা’ তিনি। অবনীন্দ্রনাথ তাঁর এই ‘দিদিমা’র কথা ‘ঘরোয়া’তে শুনিয়েছেন। দিদিমাকে তিনি চোখে দেখেননি। ছবি দেখারও সুযোগ হয়নি। কেউ তাঁর ছবি তুলে রাখেননি। অবনীন্দ্রনাথ শুধুই তাঁর গল্প শুনেছিলেন।

read more
পর্ব-৪৫: আকাশ এখনও মেঘলা

পর্ব-৪৫: আকাশ এখনও মেঘলা

দুলাল এসে দাঁড়াতেই তার নাটকে ফেঁসে গিয়ে দুলাল ড্রাইভারকে মারল। স্নিগ্ধা গায়ের পাতলা স্কার্ফটা ড্রাইভারের পিছনের সিট-পকেটে লুকিয়ে ফেলে তৈরি। ড্রাইভার মার খেয়ে হতভম্ব। দুলাল স্নিগ্ধার ওপর পড়েছে। কিন্তু গোটা রাস্তা তো তখন শুনশান। লোকজন কেউ কোত্থাও নেই। স্নিগ্ধা ভাবছে এরপর কী? ঠিক তখনই দেবদূতের মতো মোটরবাইক নিয়ে ওই বিয়েবাড়ির ভিডিয়ো করা ছেলেদুটো উপস্থিত! এদের ব্যাপারটা স্নিগ্ধা ঘুণাক্ষরেও জানতো না! ঠিক যেমন মহেশ্বরীর ড্রাইভার জানতোই না আজ কী ঘটতে যাচ্ছে!

read more
আমারে আটোমা গেলাচা এবং কফির দেশ জিম্মা

আমারে আটোমা গেলাচা এবং কফির দেশ জিম্মা

আমারে আটোমা গেলাচা। সাড়ে পাঁচ ফুট লম্বা আবলুশ কাঠের মতো রং। ছিপছিপে চেহারা। এসেছিল ইথিওপিয়ার জিম্মা শহর থেকে। জিম্মা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৩৫৪ কিলোমিটার দূরে। ডাক্তার জন কেম্পেন ওকে আমার কাছে অবজারভারশিপের জন্য পাঠিয়েছিলেন। জন কেম্পেন এক অদ্ভুত মানুষ। হার্ভার্ড ছেড়ে থিওপিয়ায় গিয়ে চোখের ডাক্তারি করছেন। ধর্মভীরু খ্রিস্টান। দেখতেও যিশু খ্রিস্টের মতো। জন লিখেছিলেন, আমি আমারেকে ইউভিয়াইটিসের ট্রেনিং দিতে পারি কিনা। ভালোই তো, আমার শিক্ষা, আমার অভিজ্ঞতা যদি কারও কাজে লাগে। তার উপর আফ্রিকার লোকেদের। এর আগে...

read more
পর্ব-১৪২: কুইক অ্যাকশন

পর্ব-১৪২: কুইক অ্যাকশন

“ডক্টরের সাক্ষ্য খুব জরুরি স্যার। এই কেসে প্রত্যক্ষ সাক্ষী, আই মিন আই-উইটনেস খুব কম। তাঁদের মধ্যে ডক্টর সত্যব্রত একজন। ওঁকে আমাদের যেভাবেই হোক সুস্থ করে তুলতে হবে। এই কেসে যাঁরা-যাঁরা এইরকম আই-উইটনেস, তাঁদের প্রত্যেকের সুরক্ষার ব্যবস্থা আমাদের করতে হবে। তা না হলে, কেস কেঁচে গণ্ডুষ হয়ে যাবে!”

read more
পর্ব-৯: শো-কেস শহর, উপসাগরীয় শিস এবং গোরার দিনরাত্রি

পর্ব-৯: শো-কেস শহর, উপসাগরীয় শিস এবং গোরার দিনরাত্রি

গোরা মানে গোরাচাঁদ নয়। গৌরাঙ্গ নয়। এ পরিবার শিবমন্ত্রে দীক্ষিত। গোরা হল গৌরিতোষ। সুনীতির সব ছেলেই মহাদেবের দোরধরা। শঙ্কর গৌরিতোষ আশুতোষ আর পিনাকী। আগের পক্ষের দেবতোষ শিবতোষও তাই। তার ওপর আর এক চমৎকার। বছর চারেক বয়সে সুনীতি সপরিবার বারাণসী গিয়েছিলেন। বাবা কিনে দিয়েছিলেন ছোট একখানি শ্বেতপাথরের শিব। লিঙ্গ নয়। পদ্মাসনে বসে থাকা সুস্মিত দেবাদিদেব।

read more
ঘূর্ণাবর্ত আরও ঘনাল, সাগরে বাড়ছে হাওয়ার গতি! বাংলায় এর প্রভাব পড়বে? তাপমাত্রা বাড়বে?

ঘূর্ণাবর্ত আরও ঘনাল, সাগরে বাড়ছে হাওয়ার গতি! বাংলায় এর প্রভাব পড়বে? তাপমাত্রা বাড়বে?

সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আন্দামান সাগরের উপর ঝোড়ো হাওয়ার গতি ধীরে ধীরে বাড়ছে। এই মুহূর্তে বাংলায় এর সরাসরি কোনও প্রভাব না। তবে তাপমাত্রা বাড়ছে। এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আগামী কয়েক দিন কমবেশি একইরকম থাকবে।

read more
ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৮৩: ত্রিপুরা : ঊনকোটির বহু মূর্তি ধ্বংস হয়ে গিয়েছে

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৮৩: ত্রিপুরা : ঊনকোটির বহু মূর্তি ধ্বংস হয়ে গিয়েছে

ত্রিপুরার মাণিক্য রাজবংশের প্রতিষ্ঠা পঞ্চদশ শতকে। আর প্রত্নতাত্ত্বিকদের মতে, ঊনকোটির বিগ্রহ সমূহের সৃষ্টি শুরু হয় অষ্টম-নবম শতাব্দীতে। অর্থাৎ মাণিক্য রাজবংশের অনেক অনেক আগের সৃষ্টি ঊনকোটি।কিন্তু পৃষ্ঠপোষকতা যাদেরই থাক না কেন বিগ্রহ নির্মাণ সহ পীঠভূমি সৃষ্টিতো হয়েছিল এই ভূখণ্ডেই!তাই ঊনকোটির আবৃত ইতিহাস উন্মোচন খুবই প্রয়োজন। কারণ এই ভূখণ্ডের ইতিহাসের সঙ্গে ঊনকোটি অঙ্গাঙ্গী ভাবে জড়িত।

read more
পর্ব-১০৯: ডেসডিমোনার রুমাল/৮

পর্ব-১০৯: ডেসডিমোনার রুমাল/৮

যদি মনে এমন সন্দেহ হয়, যে তদন্তের মধ্যে গলদ ছিল বা ইচ্ছাকৃতভাবে কিছু তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে অথবা একটা মৃত্যুকে নিছক দুর্ঘটনার চেহারা দেওয়া হয়েছে, তাহলে কেস রি-ওপেন হতে পারে! যদি এটা দেখানো যায় যে, সঙ্গের যে মানুষটি ছিলেন তাকে সে-ভাবে কোনও জিজ্ঞাসাবাদ না করে বা শুধু অনুমানের ভিত্তিতে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলেও কোর্টের কাছে কেস রি-ওপেন করবার আপিল করা যায়। লোয়ার কোর্ট অ্যাপিল ডিসমিস করলে, হায়ার কোর্টে যাওয়া যায়।

read more
পর্ব-১৪০: বেচারা বড় কষ্টে আছে, মহর্ষি সাহায্য পাঠিয়েছিলেন সাত হাজার টাকা

পর্ব-১৪০: বেচারা বড় কষ্টে আছে, মহর্ষি সাহায্য পাঠিয়েছিলেন সাত হাজার টাকা

জ্যোতিরিন্দ্রনাথের লেখা থেকে জানা যায়, তাঁদের জন্য ‘উত্তম ঘর ও উত্তম আহারাদির ব্যবস্থা’ করতেন নিয়মিত। যাঁরা এইভাবে উপকৃত হয়েছিলেন, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পর মহর্ষির সঙ্গে শুধু নয়, পরিবারের কারও সঙ্গে দেখা হলেই কৃতজ্ঞতা প্রকাশ করতেন। জ্যোতিরিন্দ্রনাথ নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন এভাবে, ‘প্রায় দুই একজন মেডিক্যাল কলেজের ছাত্রকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়া তাহার শিক্ষার ব্যয়ভার তিনি বহন করিতেন। তন্মধ্যে একজন পরীক্ষোত্তীর্ণ ছাত্র—এখন ডাক্তার— আমাদের সহিত কখনও সাক্ষাৎ হইলেই কৃতজ্ঞতা প্রকাশ করিয়া থাকেন।’

read more
পুরুষ-দিবস

পুরুষ-দিবস

উগ্রশ্রবা কর্কশস্বরে বললেন, কিন্তু আজ অমাবস্যা যে… বৈশম্পায়ন বললেন, যথার্থ। কলিকালে আজকের দিনটি ওই নামেই বিবেচিত হবে। মাননীয় দুর্বাসা মুনি ইদানীং ভাবীকালে নিমগ্ন আছেন, তাই তাঁর কাছে বর্তমান ও ভবিষ্যৎ সমান ঠেকছে। তবে নভেম্বর মাসের ঊনিশ তারিখে মনুষ্যপ্রজাতির পুরুষ-দিবস বটে। আন্তর্জাতিক হলেও, মনুষ্যভিন্ন অন্যদের ক্ষেত্রে এসব প্রযোজ্য হবে না, তারাও এ নিয়ে কিছুমাত্র ভাবিত হবে না।

read more
সলিল চৌধুরী’র কথায়, তাঁর প্রথম কেনা গাড়ি

সলিল চৌধুরী’র কথায়, তাঁর প্রথম কেনা গাড়ি

সলিল চৌধুরী গাড়ি নিয়ে অনেক মজার কথা লিখেছেন। লিখেছেন তার অদ্ভুত ঘড়ঘড়ে হর্নের কথা। সেই হর্ন শুনে নাকি রাস্তার লোকজন ভাবতো পিছনে এসে কেউ নাক ঝাড়ছেন। একবার এক বন্ধু নাকি তাঁর বিয়ের জন্য গাড়িটা ধার চেয়েছিলেন। সলিল চৌধুরী বহুবার নানাভাবে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু কোনও লাভ হলো না। এদিকে সেই গাড়ির চক্করে পড়ে বন্ধুর বিয়েটাই হাতছাড়া হয়ে যাচ্ছিল। গাড়ি ফেরত দিতে এসে বন্ধু দু-চার কথা শুনিয়ে গেল।

read more
বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল! বাংলায় আপাতত কমবে ঠান্ডা, তাপমাত্রা বাড়বে বেশ খানিকটা

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল! বাংলায় আপাতত কমবে ঠান্ডা, তাপমাত্রা বাড়বে বেশ খানিকটা

কার্তিকে ঠান্ডার আমেজ মেখেছে বঙ্গবাসী। কিন্তু অগ্রহায়ণের শুরুতে সেই আরামে একটু হলেও ছেদ পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পাবে রাতের তাপমাত্রা। আপাতত রাজ্যের কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে, শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, সেটি আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। সেই নিম্নচাপ অঞ্চলের দোসর একটি ঘূর্ণাবর্ত। এই আবহে শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে...

read more
গল্পবৃক্ষ, পর্ব-৪২: শূকরজাতক: কাপুরুষ? মহাপুরুষ?

গল্পবৃক্ষ, পর্ব-৪২: শূকরজাতক: কাপুরুষ? মহাপুরুষ?

রাষ্ট্রশক্তির বলা বলের দৃষ্টিকোণেও এই প্রতিটি পর্যায় প্রাসঙ্গিক। যুদ্ধের প্রয়াস, সামর্থ্যের অনুধাবন, অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত ও পরাজয়ের আশঙ্কা, কপটতার আশ্রয়ে নিন্দিত অনৈতিক জয়লাভ, প্রতিকূল পরিস্থিতিতে পশ্চাদপসরণ ও ভাবী অনিষ্টের বীজন্যাস – সবকটি ক্ষেত্র নৈতিক জয়-পরাজয়, বলাবল, আদর্শ ও বাস্তবের দ্বন্দ্বটিকে তুলে ধরে। শূকরটি জয়ী না হয়েও জয়ী।

read more
পর্ব-৭৩ : ‘খেলাঘর’

পর্ব-৭৩ : ‘খেলাঘর’

‘খেলাঘর’ ছবির প্রধান শর্ত ছিল মানুষের জৈবিক তাড়নাকে গৌণ করে মননের সমুদ্রমন্থনে অমৃত খুঁজে পাওয়া। আসলে সেসময়ে উত্তম কুমার ছাড়াও অন্যান্য ছবিতে যে প্রেম দেখানো হতো সেখানে শরীরের কলকব্জা খুব বেশি থাকতো না। মা-বাবা পরষ্পরকে কতটা ভালোবাসেন সেটা একটা গবেষণার বিষয় ছিল। ওঁদের প্রেমটা মাইক্রোস্কোপিক নকশার মতো। শরীর নেই। কেবল কিছু নম্র ছুঁয়ে যাওয়া। ওটুকুই সবটুকু।

read more
পর্ব-৪৪: আকাশ এখনও মেঘলা

পর্ব-৪৪: আকাশ এখনও মেঘলা

দুলালের চরিত্রকে খুন করার জঘন্য ষড়যন্ত্রে হাত মেলালো স্নিগ্ধা! দুলাল, দুলালের সংসার বৌ তৃপ্তিকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে স্নিগ্ধা! তৃপ্তির সিঁথিতে দেওয়া সিঁদূর,দুলালের হাতে পরানো এটা ভাবলেই শরীরের মধ্যে একটা অদ্ভুত জ্বালা শুরু হয়। এখন সে জ্বালাটা কমবে, ওদের দূর্দশা যত বাড়বে তত শান্তি হবে মনে। এবার স্নিগ্ধা নিজেকে ইন্দ্রিয়সুখে ভাসিয়ে দেবে। আর কোথাও ফেরার নেই। এবার ধ্বংসের খেলায় মাতবে স্নিগ্ধা।

read more

 

 

Skip to content