এপ্রিল মাস শুরু হল। “এপ্রিল ফুল” কেন আর কীভাবে এই জগতে নেমে এসেছিল তা নিয়ে ইতিহাস ধন্দে আছে, তাই দ্বন্দ্ব-ও আছে বৈকী। তবে শোনা যায়, পোপ গ্রেগরি জর্জিয়ান ক্যালেন্ডার চালু করলে পয়লা জানুয়ারি থেকে নববর্ষের সূচনা হয়। তখনও যারা জুলিয়ান ক্যালেন্ডার মেনে পয়লা এপ্রিল থেকেই নববর্ষ গুণতে চেয়েছিল তাদের জন্য এই বোকা-দিবসের আয়োজন। চসারের “ক্যান্টারবারি টেলস” বত্রিশে মার্চ বা পয়লা এপ্রিলের কথা বলে, এককথায় অসম্ভবের সম্ভাবনা।






















