২৫ ফাল্গুন, ১৪৩২ মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

উপন্যাস: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬০: আকাশ এখনও মেঘলা

পর্ব-৬০: আকাশ এখনও মেঘলা

ফ্লাইওভার থেকে ভিআইপিতে নেমে তখন ওরা শ্রীভূমির বিগ বেন-এর পাশে পৌঁছেছে। দিয়া অকারণে ঘাড় বেঁকিয়ে বিগ বেনের সময় দেখার চেষ্টা করে। বিতান যেন গভীর মনোযোগ দিয়ে খুব সাবধানে গাড়ি চালাচ্ছে। দু’জনে কথা খুঁজে পাচ্ছে না। বিতানের আচমকা কেন যে মনে পড়ে যায় বহু পুরনো কথা। দিয়াকে সে পুষ্পাঞ্জলির ফুলের মধ্যে মিশিয়ে প্রপোজ করে চিঠি দিয়েছিল। কি অদ্ভুত!

read more
পর্ব-৫৯: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৯: আকাশ এখনও মেঘলা

ফ্যাশন নাকি মাঝে মাঝে সামারসল্ট দিয়ে পুরোনো দিনে ফিরে যায়। এরকম রগ ছোঁওয়া জুলফি তো ছিল একসময়কার আইকন দুর্গাদাস সায়গল বা পিসি বড়ুয়ার সময়ে। নায়িকাদের ফিনফিনে রোগা হওয়া, একটু নাকিসুরে কথা বলাটাও যমুনা বড়ুয়ার সময় থেকে আবার ফিরে আসছে। মাঝখানের একটা সময় একটু মোটাসোটা নায়িকারা জায়গা পেতেন। উত্তমকুমার নিয়ে এলেন এক দুরন্ত প্রেমিককে। ধুতি পাজামা পাঞ্জাবি বাংলা সার্ট বা স্যুট-বুট সবেতেই ভালোবাসা- ভালোলাগা।

read more
পর্ব-৫৮: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৮: আকাশ এখনও মেঘলা

দিয়া কী চাইবে না! প্রেম? একা একা নিঃশব্দে খানিক হেসে কাগজটা কুচিয়ে ফেলে জলের ফ্ল্যাশ টেনে দিলো। গাড়িটা চলছে। বিতান জিজ্ঞেস করেনি দিয়া কোথায় যাবে! বিতান জানে দিয়া কোথায় থাকে। সেদিন ভোগপ্রসাদ পরিবেশনের দলে বিতান ছিল! দিয়া ব্যাপারটায় সেদিনই নির্ভেজাল বন্ধুত্বের শিলমোহর দিতে চেয়েছিল। তাই সে চেঁচিয়ে বলল…

read more
পর্ব-৫৭: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৭: আকাশ এখনও মেঘলা

দোকানের খরিদ্দারেরাও অদ্ভুত। দরদাম করে না। ইশারায় কথা বলে। টাকা দেয় খবরের কাগজ মোড়ে বই নিয়ে চলে যায়। খুব ইচ্ছে ছিল জানার। ওই বইতে কী এমন থাকে যার জন্য ওরকম লুকোচাপা। জানা হয়নি। সেদিনও। আজ এতটা বড় হয়েও। তবে আজ ইন্টারনেট ঘেঁটে বুঝতে পারে কেন নানা বয়সের কিশোর যুব প্রৌঢ় সে বইয়ের আকর্ষণে ঘুরঘুর করতো। এতদিন বাদে দিয়ার কেমন যেন মনে হয় অতনু সেন তার কাছে সেই মলাটজোড়া নিষিদ্ধ বইয়ের মতো। কী আছে মানুষটার মধ্যে?

read more
পর্ব-৫৬: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৬: আকাশ এখনও মেঘলা

ঘণ্টা বাজিয়ে সময় শেষ হয়। পরীক্ষার সময়। হাসপাতালে আত্মীয়ের পাশে বসার সময়। পাগলা গারদে। জেলখানায়। আলোয় থাকা মানুষের সাথে অন্ধকারজীবীদের দেখা হওয়ার সময়। কিন্তু জীবন থেমে গেলে? সব ঘণ্টা সব কোলাহল নিঃশব্দ! জীবনরেখার আর কোনও উথাল-পাথাল নেই। সে তখন ধীর স্থির শান্ত। অজস্র বিন্দুতে বয়ে যাওয়া। অবিরাম। অবিরল।

read more
পর্ব-৫৫: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৫: আকাশ এখনও মেঘলা

ইনফোসিসে চার বছর, তারপর উইপ্রোতে আরও চার বছর কাটানোর পর এই স্টার্ট আপ চালু করেন রবীন চ্যাটার্জি। ওভারসিস ক্লায়েন্ট সামলানোর অভিজ্ঞতা আছে। টেকনিক্যাল হেড ছিলেন।প্রজেক্ট ম্যানেজারের কাজ করেছেন। নিশ্চিত চাকরি সচ্ছল রোজগার ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতে লাফ দেওয়ার জন্য সাহস, আত্মবিশ্বাস লাগে। সেটা একটু সহজ হয়েছে তার স্ত্রী মালবিকার জন্য। মালবিকা উইপ্রো’র চাকরি ছাড়েননি।

read more
পর্ব-৫৪: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৪: আকাশ এখনও মেঘলা

দিয়া অতনুর টেক সলিউশন কলকাতাতেও চাকরিটা পেতো। মেয়েদের চাকরিতে নেবেন না, এমন এক ভীষ্মের প্রতিজ্ঞার জন্যই সে চাকরিটা পেল না। অতনু সেনের সমস্যাটা ঠিক কোথায় দিয়া সেদিন জানতে পারেনি কিন্তু আমরা জেনেছি। কিন্তু মহাভারতে ভীষ্মের সমস্যাটা কি ছিল?

read more
পর্ব-৫৩: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৩: আকাশ এখনও মেঘলা

খুব কম কথায় অতনু জানিয়েছিল ডিস্টেন্স লার্নিং কোর্সে এক বছরের ডিপ্লোমা করে চাকরিতে উন্নতি সুযোগ বা লোভনীয় প্যাকেজ কোনওটাই পাবে না দিয়া। দিয়া অতনুকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল। গত দু’দিন ধরে টেক্স সলিউশন কলকাতা নিয়ে রীতিমতো রিসার্চ করেছিল দিয়া। সে জানতো নর্থ আমেরিকা এবং ইউরোপের স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস অতনুর কোম্পানির টার্গেট ক্লায়েন্ট।

read more
পর্ব-৫২: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫২: আকাশ এখনও মেঘলা

আজ সেক্টর ফাইভে নিজস্ব অফিস। সফল আইটি ব্যবসায়ী অতনু সেন সেই বিষের জ্বালায় ছটফট করতে করতে প্রতিটি দিন প্রতিমুহূর্তে অপেক্ষা করছে! তার বাবার অপমান অন্যায় অপবাদ, তার মায়ের মৃত্যু , তার শৈশবটা ছিন্নভিন্ন করে দেওয়া এই সমাজের নরকের কীটগুলোর বিরুদ্ধে ভয়ংকর প্রতিশোধ নেবার জন্যে অপেক্ষা করছে। আর দু’হাত ভরে রোজগার করা টাকার একটা বিরাট অংশ, দূর্ভাগ্যে শৈশব নষ্ট হয়ে যাওয়া সেই সব অনাথ শিশুকিশোরদের জীবন গড়ে দেওয়ার জন্য ফাদারের মাধ্যমে তাদের মধ্যে দিয়ে সে ফিরিয়ে দিচ্ছে।

read more
পর্ব-৫১: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫১: আকাশ এখনও মেঘলা

দুলালের কাছে জুনিয়র গিয়ে তার সিনিয়র-এর নামটা জানালেন। নামটা শুনে দুলাল চমকে উঠল রাজনীতি করার সূত্রে সে এই নামটার সঙ্গে পরিচিত। সে জানে এই মানুষটির একদিনের অ্যাপিয়ারেন্স ফী জোগাড় করতে পারবে না সে। তাঁকে না বলার ক্ষমতা তার নেই। তাই সে হ্যাঁ বলল! বিচারক একমাস পরে দিনধার্য করলেন। দু’ তিনজন জুনিয়রকে নিয়ে সেই মহানুভব অ্যাডভোকেট অবনী চৌধুরী জেলে দুলালের সঙ্গে দেখা করলেন!

read more
পর্ব-৫০: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫০: আকাশ এখনও মেঘলা

চোখের পলক ফেলতে না দিয়ে কনস্টেবলের কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে তাকে ঠেলে দিল ইন্সপেক্টরের ওপর। প্রথমে বন্দুকের ভারী বাঁট দিয়ে ভয়ংকর আঘাত করল স্নিগ্ধার মাথার ঠিক মাঝখানে, থ্যাপ করে একটা থ্যাঁতলানো শব্দ! রক্তাক্ত শরীরটা সামনে লুটিয়ে পড়লো।

read more
পর্ব-৪৯: আকাশ এখনও মেঘলা

পর্ব-৪৯: আকাশ এখনও মেঘলা

কড়া পুলিশ পাহারায় দুলাল সেনকে শ্মশানে নিয়ে আসা হলো। পুলিশ, মর্গ থেকে ফেরত আসা তৃপ্তির মৃতদেহ দুলালকে তুলে দিলেন। তখনও ইলেকট্রিক চুল্লি হয়নি এখানে। সাজানো হলো কাঠের চিতা, তৃপ্তির মৃতদেহ শোয়ানো হলো সেই চিতায়!

read more
পর্ব-৪৮: আকাশ এখনও মেঘলা

পর্ব-৪৮: আকাশ এখনও মেঘলা

মাসখানেক টানা শুনানির পর সাজা হল। প্রচুর মামলা জমে যাচ্ছে, মামলার দ্রুত নিষ্পত্তি করাটা খুব জরুরি! দশজন অপরাধী মুক্তি পেলেও কোনও নিরাপরাধী যেন সাজা না পায়- দুলাল এই শব্দবন্ধটা কোথায় যেন শুনেছিল। তবু তার সাজা হল, প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে আইপিসি ৩৫৪ অনুযায়ী দু’ বছরের সশ্রম কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড!

read more
পর্ব-৪৭: আকাশ এখনও মেঘলা

পর্ব-৪৭: আকাশ এখনও মেঘলা

পাঁচদিনের পুলিশ কাস্টডির পর দুলাল সেনকে আবার কাঠগড়ায় তোলা হলো। শুরু হল কুৎসিত কালিমা লেপন। স্নিগ্ধা ইনিয়ে বিনিয়ে কোর্টে নানান মিথ্যে কথা বলল। বলল এই দুলাল সেন তার বিবাহিত জীবন নষ্ট করে দিয়েছে। দুলালকে জিজ্ঞেস করা হলে সে এ ব্যাপারে কোন উত্তর দিল না। আর বহু খরচাপাতি করে গয়নাবন্ধক রেখে টাকা ধার করে মণির বর যে উকিল জোগাড় করেছিলেন, তিনিও শুরুতে দুলালের পক্ষে নানান যুক্তি সাজালেও পরের দিকে অদ্ভুতভাবে চুপ করে গেলেন।

read more
পর্ব-৪৬: আকাশ এখনও মেঘলা

পর্ব-৪৬: আকাশ এখনও মেঘলা

কলঘরে স্নান করার নাম করে ঢুকে নিঃশব্দে অনেকক্ষণ কাঁদলো তৃপ্তি। মাঝরাতে চৌবাচ্চায় ধরা কনকনে ঠান্ডা জল মাথার ওপর থেকে ঢালছে আর হাউ হাউ করে কাঁদছে। শরীরের বাইরের আর ভিতরের অবিরল জলের ধারায় মনটা যেন ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল। কাপড়জামা বদলে দোতলার অন্ধকার ছাদে নিয়ে গেল ছেলে অতনুকে!

read more

Skip to content