শনিবার ৭ মার্চ, ২০২৬

বইয়ের দেশে

বইয়ের দেশে : না বলা অনেক কথা সময়ের দলিল

বইয়ের দেশে : না বলা অনেক কথা সময়ের দলিল

সব মিলিয়ে আত্মকথন ও সমসাময়িক ঘটনাবলির সমন্বয়ে পান্নালাল রায় এক মালা রচনা করেছেন, যার প্রতিটি ফুলের কোনওটিতে রয়েছে আনন্দময়তার সৌরভ, কোনওটিতে যেন আবার বিষন্নতার দীর্ঘশ্বাস। এটিকে আবার আত্মকথন কেন্দ্রিক এক ইতিহাস গ্রন্থও বলা যেতে পারে। নানা তথ্য বহুল সুখপাঠ্য এই গ্রন্থটি পাঠক সমাজে সমাদৃত হবে এমন আশা করা যায়। গ্রন্হটির দৃষ্টি নন্দন প্রচ্ছদ করেছেন কামনা দেব। প্রচ্ছদে ঐতিহাসিক ভাবনার প্রতিফলন ঘটেছে।

read more
বইয়ের দেশে : দেশভাগ, সিলেট গণভোট এবং করিমগঞ্জ

বইয়ের দেশে : দেশভাগ, সিলেট গণভোট এবং করিমগঞ্জ

স্বাধীনতা ও দেশভাগের সময় সবচেয়ে বিতর্কিত অঞ্চল ছিল করিমগঞ্জ। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত জুড়ে পত পত করে দেশের জাতীয় পতাকা উড়লেও করিমগঞ্জ ছিল এর ব্যতিক্রম। করিমগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন হয় ১৭ আগস্ট। আর আনুষ্ঠানিক ভাবে এখানে স্বাধীনতা দিবসের কর্মসূচি রূপায়িত হয় ২৬ আগস্ট। কিন্তু কেন এমনটা ঘটেছিল? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের চোখ বোলাতে হবে ইতিহাসের ধূসর পৃষ্ঠায়।এই প্রসঙ্গে বাণীব্রত রায় তাঁর সুবৃহৎ গ্রন্হ 'করিমগঞ্জ কথা'য় তুলে ধরেছেন বিস্তৃত তথ্য। বলেছেন সিলেট নিয়ে বিতর্কিত গণভোট,রেডক্লিফ কমিশনের...

read more
দুই মলাটে বন্দি অর্ধ শতাব্দী

দুই মলাটে বন্দি অর্ধ শতাব্দী

সাড়ে চার দশক আগে বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ও দেশটির প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হবার সংবাদটি যদি এখন ফের চোখের সামনে আসে তবে পাঠকের অনুভূতিটা কেমন হবে? কিংবা পাঁচ দশক আগে দেশে জরুরি অবস্থা জারি ও বিরোধী নেতৃবৃন্দকে মিসায় গ্রেপ্তারের সংবাদ? এমনই এক গুরুত্বপূর্ণ সংবাদ সংকলন করেছে ত্রিপুরার ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা ত্রিপুরা দর্পণ, যাতে পাতায় পাতায় অক্ষরবন্দি রয়েছে অর্ধ শতাব্দী!

read more
ওই ডাকছে বই

ওই ডাকছে বই

বইমেলাতে বই থাকবে একটাই স্বাভাবিক। এবারের বইমেলাতে বইয়ের স্টলের সন্নিবেশ বেশ ভালো। যিনি বই খুঁজবেন তিনি পথ হারাবেন না। এছাড়াও প্রাতরাশ থেকে ডিনার সব বইমেলাতে পাওয়া যাচ্ছে। অনেকেই আউটিংয়ের জন্য আসছেন। মনের খাবারের সঙ্গে পেটের খাবার আছে। চয়েস আপনার।

read more
বইমেলায় ডাকাত

বইমেলায় ডাকাত

বইমেলায় রাশি রাশি বইয়ের মাঝে ইতস্তত নজরে পড়বে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের বই উঁকি মারছে। দীপ প্রকাশন থেকে প্রকাশিত ‘ঠাকুরবাড়ির সত্যকথন’-এর সব লেখাই ‘সময় আপডেটস’-এ ‘গল্পকথায় ঠাকুরবাড়ি’ শিরোনামে প্রকাশিত হয়েছে। শেষ ত্রিশটি লেখা নিয়ে এই বইটি বেরিয়েছে। আজ মেলার শেষ দিন। বইয়ের জন্য কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ ভিড় করবে।

read more
যৌনতা নিয়ে নানা কৌতুহলের উত্তর পাওয়া যাবে ‘যে সব কথা হয় না বলা’ বইয়ে

যৌনতা নিয়ে নানা কৌতুহলের উত্তর পাওয়া যাবে ‘যে সব কথা হয় না বলা’ বইয়ে

‘এসব কথা বলতে নেই’ এর পর ‘যে সব কথা হয় না বলা’! প্রথম বইতে ছিল যৌন স্বাস্থ্য ও যৌনতা বিষয়ের উপর আলোকপাত। এ বইটিতে আলোচনা হয়েছে আরও বিস্তারিত, যেখানে বিভিন্ন যৌন সমস্যা নিয়ে যেমন আলাপ আলোচনা হয়েছে তেমনি মানুষের যৌন জীবনের নানা দিক

read more
রোটারি সদনে প্রকাশিত হল ভারত বিখ্যাত ডাক্তারের বই, ‘চিকিৎসকের আত্মকথন’

রোটারি সদনে প্রকাশিত হল ভারত বিখ্যাত ডাক্তারের বই, ‘চিকিৎসকের আত্মকথন’

প্রকাশিত হল এদেশের খ্যাতনামা চক্ষুরোগ বিশেষজ্ঞ ও চেন্নাই-শংকর নেত্রালয়ের ডিরেক্টর ডাঃ জ্যোতির্ময় বিশ্বাসের লেখা চমৎকার একটি বই, ‘চিকিৎসকের আত্মকথন’।

read more
দেশবন্ধুকে নিয়ে দুর্লভ সংখ্যার পুনরুদ্ধার

দেশবন্ধুকে নিয়ে দুর্লভ সংখ্যার পুনরুদ্ধার

শুধু রবীন্দ্রনাথ নন, দেশের সাধারণ মানুষও দেশবন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন। তিনি ছিলেন দেশের শ্রেষ্ঠ ব্যারিস্টার। খ্যাতি, প্রভাব-প্রতিপত্তি আর অগাধ অর্থ। সব ছেড়েছুড়ে চিত্তরঞ্জন ঝাঁপিয়ে পড়েছিলেন অসহযোগ আন্দোলনে। তাঁর সেই অসামান্য ত্যাগের সংবাদ নিমেষে ছড়িয়ে পড়েছিল দিগ্বিদিকে।

read more
মন বলতে চায়: কার মন? কেন বলতে চায়?—একটি নারীবাদী পাঠ

মন বলতে চায়: কার মন? কেন বলতে চায়?—একটি নারীবাদী পাঠ

‘মন বলতে চাই’ এর গল্পগুলি এক অস্থির সময়ের গল্প, নারী মনের হতাশা, দুঃখ, যন্ত্রনার গল্প, যার সাক্ষী হয়ে, সমস্যার সমাধান খুজে না পেয়ে আপনার মন অস্থির হবেই। আর এখানেই বুঝি ‘মন বলতে চাই’ এর স্বার্থকতা।

read more
সময়ে আপডেটসের লেখা‌ দীপ প্রকাশন থেকে বই হয়ে বের হল পয়লা বৈশাখে

সময়ে আপডেটসের লেখা‌ দীপ প্রকাশন থেকে বই হয়ে বের হল পয়লা বৈশাখে

ঠাকুরবাড়ি নিয়ে গল্পের মালা। মিথ্যে বানানো গল্প নয়, ষোলোআনা সত্যি। কত ধরনের ঘটনা, কোনওটি আনন্দ-সুখের, আবার কোনওটি বা দুঃখ-বিষাদের। সেসব গল্প প্রতি রবিবার ‘সময় আপডেটস’ এ লেখেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, লেখাগুলি বের হয় ‘গল্পকথায় ঠাকুরবাড়ি’ নামে। সময় আপডেটসের সেই সূচনালগ্ন থেকে নিয়মিত লিখছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়।

read more
আট থেকে আশির সুস্থ্য থাকার হ্যান্ডবুক ‘খাবার নিয়ে ভাবনা’

আট থেকে আশির সুস্থ্য থাকার হ্যান্ডবুক ‘খাবার নিয়ে ভাবনা’

ডাঃ অমিতাভ ভট্টাচার্য তাঁর ‘খাবার নিয়ে ভাবনা’ বইয়ে বিজ্ঞানসম্মত ও পরিশীলিত ভাষায় পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। ‘খাবার নিয়ে ভাবনা’ বইটি প্রতি পরিবারে রাখার মতো একটি বই।

read more
নববর্ষে দীপ প্রকাশনের নব চমক: প্রকাশিত হল দুর্লভ পত্রিকার মূল্যবান সংগ্রহ

নববর্ষে দীপ প্রকাশনের নব চমক: প্রকাশিত হল দুর্লভ পত্রিকার মূল্যবান সংগ্রহ

শান্তিনিকেতনের আশ্রম-বিদ্যালয়ের উন্নতি-সাধনের হেমলতার ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। তিনি একটি পত্রিকাও দু’ দশকের বেশি সময়কাল ধরে সম্পাদনা করেছিলেন। সে পত্রিকার নাম ‘বঙ্গলক্ষ্মী’।

read more
পূর্বা আসছে: কাহিনির বৈচিত্র এই উপন্যাসের অন্যতম বড় গুণ

পূর্বা আসছে: কাহিনির বৈচিত্র এই উপন্যাসের অন্যতম বড় গুণ

লেখক জিৎ-সত্রাগ্নির ‘পূর্বা আসছে’ উপন্যাসটির হাতে পেয়েই বেশ আগ্রহ নিয়ে পড়তে শুরু করলাম। চলচ্চিত্র জগতের পটভূমিকায় কাহিনির বিস্তার। বইয়ের পাতা উল্টে ক্রমশ মুগ্ধতার আবেশ নিয়ে এগোতে লাগলাম।

read more
বইমেলায় বারো, পার্থজিতের বড় সাফল্য

বইমেলায় বারো, পার্থজিতের বড় সাফল্য

বইমেলা সবে শেষ হয়েছে। ক’টা দিন করুণাময়ীতে কত হইচই। বই কেনা, এটা-সেটা কিনে খাওয়া, এর সঙ্গে ওর সঙ্গে দেখা হওয়া। পুরোনো সম্পর্ক ঝালিয়ে নেওয়া। সেলফি তোলা। বইয়ের মানুষ লেখকমশায় হেঁটে যাচ্ছেন।

read more
বইমেলায় বিনয়কান্তি…

বইমেলায় বিনয়কান্তি…

সাজানো ঝকঝকে অনেক বইয়ের ভিড়ে নজর কাড়ে বসুন্ধরা এবং…প্রথম খণ্ড-এর ছিমছাম আকর্ষণীয় প্রচ্ছদ। প্রচ্ছদে মা দুর্গার অপূর্ব মুখ, আদ্যন্ত বাঙালিয়ানার কথা বলে।

read more

 

 

Skip to content